প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 22 May 2026, 10:16 PM
হজ শেষ হওয়া পর্যন্ত ইরানে হামলা না চালাতে যুক্তরাষ্ট্রকে সৌদির আহ্বান
এফএনএস বিদেশ :
পবিত্র হজ শেষ না হওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে বড় ধরনের কোনো সামরিক অভিযান না চালাতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে সৌদি আরব| হজের সময় পবিত্র মক্কা নগরীতে মুসলিমদের সবচেয়ে বড় জমায়েত হয়| এরমধ্যেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবারও হামলা ও পাল্টা হামলা শুরুর শঙ্কা ˆতরি হয়েছে| সংবাদমাধ্যম নিউ আরব গত বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, সৌদি যুক্তরাষ্ট্রকে বলেছে তারা যেন হজ পর্যন্ত যে কোনো ধরনের হামলা থেকে বিরত থাকে| এ বছর আরাফাত বা হজের প্রধান দিন হবে আগামী ২৬ মে| এছাড়া যুক্তরাষ্ট্রের সরকারের প্রতিনিধিরা কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তাদের সঙ্গে ˆবঠক করেছেন| এ ˆবঠকে ইরানে এ মুহূর্তে কোনো হামলা না চালাতে অনুরোধ করেছে তারা| দেশগুলো বলেছে, নতুন করে সংঘাত শুরুর চেয়ে কূটনীতিকে প্রাধান্য দেওয়া উচিত হবে| আল-আরাবিয়া জানিয়েছে, আরব দেশগুলো এ ব্যাপারে এক অবস্থান নিয়েছে| বিশেষ করে তারা হজের বিষয়টিকে চিন্তায় রেখে যুক্তরাষ্ট্রকে হামলা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে| দেশগুলো মার্কিন সরকারকে আরও জানিয়েছে, হজের সময় কোনো হামলা হলে এই পুরো অঞ্চলে বিশৃঙ্খলা ˆতরি হতে পারে| বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হজ করতে আসা লাখ লাখ মানুষ আটকা পড়ে যেতে পারেন| এর আগে গত ২৮ মে ইরানে আকস্মিক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল| ওই সময় পবিত্র রমজান মাস চলছিল| সূত্র: দ্য নিউ আরব
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
কুমিল্লা জেলা সংবাদদাতা | ৮ নভেম্বরঃ কুমিল্লা জেলার ১৮টি থানায় গত এক মাসে বিভিন্ন অপরাধে ৬১৪টি মামলা...
কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজ...
মো.জাকির হোসেনপবিত্র কুরআনের শিক্ষা ও হাফেজে কুরআন তৈরিতে উৎসাহ জোগাতে কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হ...
কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে...
মাহফুজ নান্টু, কুমিল্লা। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, বন্দী থাকা...
বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠ...
মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রত...
হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল...