...
শিরোনাম
কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ ⁜ কুমিল্লায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে জনপ্রশাসন সচিবের মতবিনিময় ⁜ মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার ⁜ বাঞ্ছারামপুর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ⁜ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের গুনী শিক্ষক নির্বাচিত হলেন সোনিয়া সরকার নিপা ⁜ বাঙ্গরায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২ ⁜ ব্রাহ্মণপাড়ায় প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৪০ প্রাথমিক বিদ্যালয় ⁜ কুমিল্লায় দুই জুলাই শহীদ পরিবারকে গাভী উপহার দিলেন মনিরুল হক চৌধুরী এমপি ⁜ আমি শিক্ষা নয়, সুশিক্ষার পক্ষে”—কুমিল্লায় এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৯ মাদকসেবিসহ গ্রেপ্তার ১১ ⁜ ব্রাহ্মণপাড়ায় জমি দখলচেষ্টার অভিযোগ, নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন ⁜ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন,রাস্তার কাজে যেন অনিয়ম না হয় - ধর্মমন্ত্রী কায়কোবাদ ⁜ রামগড়ে সনাতন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে ওয়াদুদ ভূঁইয়ার শুভেচ্ছা বিনিময় ⁜ ১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে নেওয়া হতে পারে! ⁜ বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর্নামেন্ট ⁜ অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন ⁜ মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্কালোনি ⁜ ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস ⁜ বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, পুরো শহরকে দুর্যোগ এলাকা ঘোষণা ⁜ আলাবামা অঙ্গরাজ্যকে ১০ কোটি ডলার দেবে টিকটক ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 May 2026, 8:32 AM

...
ঈদযাত্রায় অনিয়মে ‘জিরো টলারেন্স’- ডিআইজি হাবিবুর রহমান News Image
আয়েশা আক্তার
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও যানজটমুক্ত করতে কুমিল্লা রিজিওনের গণপরিবহনের মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছে কুমিল্লা হাইওয়ে রিজিওন পুলিশ, কুমিল্লা।সভা থেকে ফিটনেসবিহীন যানবাহন, অতিরিক্ত ভাড়া আদায়, বেপরোয়া গতি ও মহাসড়কের সব ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেওয়া হয়েছে।

বুধবার (২০ মে) সকালে নগরীর ফান টাউন হলে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন হাইওয়ে রিজিওন এর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন জেলার সংশ্লিষ্ট প্রতিনিধিরা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি (প্রশাসন), হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা হাবিবুর রহমান খান বলেন, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বৃদ্ধি পায়। তাই যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না। ফিটনেসবিহীন গাড়ি, অতিরিক্ত গতি, বেপরোয়া চালনা ও যাত্রী হয়রানির বিরুদ্ধে হাইওয়ে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে গণপরিবহনের মালিক, শ্রমিক ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। চালকদের পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করা এবং সড়ক আইন মেনে চলা অত্যন্ত জরুরি।

অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার, কুমিল্লা হাইওয়ে রিজিয়ন পুলিশ মোহাম্মদ শাহিনুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন্স-পূর্ব), হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা মুনতাসিরুল ইসলাম পিপিএম।

বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, মহাসড়কে শৃঙ্খলা রক্ষা এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে সবাইকে দায়িত্বশীল হতে হবে। অতিরিক্ত ভাড়া আদায়, ট্রাফিক আইন লঙ্ঘন ও যাত্রী হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করবে হাইওয়ে পুলিশ।

সভায় আগত অতিথিরাও নিরাপদ সড়ক নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। লাল সবুজ পরিবহনের মালিক ও বাংলাদেশ হাইওয়ে হোটেল মালিক সমিতির সভাপতি এটিএম মিজানুর রহমান বলেন, ঈদে যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে পরিবহন সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বাংলাদেশ আন্তজেলা কেন্দ্রীয় কমিটির সভাপতি ও স্টারলাইন পরিবহনের ভাইস চেয়ারম্যান মোঃ জাফর উদ্দিন বলেন, চালকদের সচেতনতা ও সড়ক আইন মেনে চলার বিকল্প নেই। দুর্ঘটনা রোধে সবাইকে আরও সতর্ক হতে হবে।

উপকূল ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক মোঃ কবির আহমেদ বলেন, যাত্রীসেবার মান বাড়ানোর পাশাপাশি পরিবহন খাতে শৃঙ্খলা বজায় রাখতে মালিক-শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 

সভায় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পঙ্কজ বড়ুয়া এবং অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমাসহ বিভিন্ন জেলার গণপরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতা ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

সভায় বক্তারা বলেন, চালকদের নির্ধারিত গতিসীমা মেনে চলা, যাত্রীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং ট্রাফিক আইন যথাযথভাবে অনুসরণ করার মাধ্যমেই নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে হাইওয়ে পুলিশ সার্বক্ষণিক মাঠে থাকবে বলেও আশ্বাস দেওয়া হয়।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ
কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ

আয়েশা আক্তারডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ বা মশকনিধন কার্যক্রমের ওপর নির্ভর না করে মশার প্রজননস্থল ধ্বং...

কুমিল্লায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে জনপ্রশাসন সচিবের মতবিনিময়
কুমিল্লায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে জনপ্রশাসন সচিবের মতবিনিম...

কুমিল্লা জেলা সংবাদদাতাজনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী কুমিল্লায় জেলা পর্যায়ের ব...

মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার

হোমনা ( কুমিল্লা) প্রতিনিধি:নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন প...

বাঞ্ছারামপুর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
বাঞ্ছারামপুর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ব্রাহ...

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের গুনী শিক্ষক নির্বাচিত হলেন সোনিয়া সরকার নিপা
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের গুনী শিক্ষক নির্বাচ...

ফারুক আজমজাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের যাচাই বাছাইয়ে কুম...

বাঙ্গরায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২
বাঙ্গরায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২

২৬/০৮/২০২৬ তারিখে বাঙ্গরা বাজার থানা এলাকায় পুলিশের অভিযানে কোরবানপুর সাকিনের কুখ্যাত মাদক ব্যবসায়...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ
➤ কুমিল্লায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে জনপ্রশাসন সচিবের মতবিনিময়
➤ মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার
➤ বাঞ্ছারামপুর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
➤ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের গুনী শিক্ষক নির্বাচিত হলেন সোনিয়া সরকার নিপা
➤ বাঙ্গরায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২
➤ ব্রাহ্মণপাড়ায় প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৪০ প্রাথমিক বিদ্যালয়
➤ কুমিল্লায় দুই জুলাই শহীদ পরিবারকে গাভী উপহার দিলেন মনিরুল হক চৌধুরী এমপি
➤ আমি শিক্ষা নয়, সুশিক্ষার পক্ষে”—কুমিল্লায় এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৯ মাদকসেবিসহ গ্রেপ্তার ১১
➤ ব্রাহ্মণপাড়ায় জমি দখলচেষ্টার অভিযোগ, নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন
➤ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন,রাস্তার কাজে যেন অনিয়ম না হয় - ধর্মমন্ত্রী কায়কোবাদ
➤ রামগড়ে সনাতন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে ওয়াদুদ ভূঁইয়ার শুভেচ্ছা বিনিময়
➤ ১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে নেওয়া হতে পারে!
➤ বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর্নামেন্ট
➤ অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন
➤ মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্কালোনি
➤ ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস
➤ বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, পুরো শহরকে দুর্যোগ এলাকা ঘোষণা
➤ আলাবামা অঙ্গরাজ্যকে ১০ কোটি ডলার দেবে টিকটক
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir