প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 May 2026, 9:14 AM
আমি সততার সঙ্গে আমার দায়িত্ব পালন করে যাবো- জসিম উদ্দিন এমপি
কাজী খোরশেদ আলম
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বুড়িচংয়ে ভূমি মেলা উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা এবং র্যালী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ভূমি সেবাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন বলেন, “আমি সততার সঙ্গে আমার দায়িত্ব পালন করে যাবো। আমি মচকাবো কিন্তু ভাঙবো না।
মানুষ যেন সঠিকভাবে ভূমি সেবা পায়, সেটাই আমার লক্ষ্য।” তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের সততা ও সহযোগিতামূলক কার্যক্রম মানুষের মনে আশার আলো জ্বালাবে। সকলের সহযোগিতায় আমি কাজ করতে চাই। আমার কার্যক্রমে প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখ উজ্জ্বল হবে।”
তিনি আরও বলেন, “সারা দেশের মধ্যে বুড়িচং-ব্রাহ্মণপাড়া এলাকায় সবচেয়ে বেশি উন্নয়ন হবে। এখানকার নেতাকর্মীরা আমাকে মন থেকে ভালোবাসে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাব-রেজিস্ট্রার এ কে এম মীর হোসেন, উপজেলা প্রকৌশলী আলিফ আহমেদ অক্ষর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহমেদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রাসেল সারওয়ার, উপজেলা সমবায় কর্মকর্তা মীর হোসেন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. জনি পাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. যোবায়ের হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার এবং উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা জুমা কবির।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির বাবুল ও মো. আবু নাসের মুন্সি, উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউসার সবুজ, সদস্য সচিব মো. দেলোয়ার হোসেন দোলন, মিয়া সোহাগ পারভেজ, বিআরডিবির চেয়ারম্যান মো. কবির হোসেন ভূইয়া, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, যুবদল নেতা আবু জাহের শিপু এবং উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাজির মাহমুদ নছির ভূইয়া।
অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদের মূল ফটক নির্মাণ কাজের উদ্বোধন ও সংসদ সদস্যের পরিদর্শন কক্ষের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। একই সঙ্গে রাজাপুর এলাকায় দুটি এবং সুন্দ্রম এলাকায় একটি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আন্ডারপাস নির্মাণে ভাঙা হয়েছিলো কুবির প্রতিষ্ঠাকালীন ফটক, চা...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :আন্ডারপাস নির্মাণের জন্য ২০২২ সালে ভেঙে ফেলা হয়েছিল কুমিল্লার বেলতলী...
কুমিল্লা নিউ মার্কেটে প্রথমবারের মতো ভোটের আয়োজন, ব্যবসায়ীদে...
আয়েশা আক্তার।।কুমিল্লা নিউ মার্কেটের ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে দোক...
গাড়ি আটকে ১০ মিনিটের আলটিমেটাম, ৪ লাখ টাকা আদায়ের অভিযোগ বন...
নিজস্ব প্রতিবেদকমালবাহী ট্রাক আটক, বিভিন্ন মামলায় ফাঁসানোর হুমকি, মাত্র ১০ মিনিটের সময়সীমা বেঁধে দিয়...
দেবিদ্বারে উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচি বিষয়ক র্...
মোঃ আক্তার হোসেনউপজেলা পর্যায়ে নতুন উদ্যোক্তা অনুসন্ধানের জন্য বাংলাদেশ ব্যাংকের বিশেষআয়োজন “উদ্যোগ...
কুমিল্লা বোর্ডে পুনর্নিরীক্ষণে ২ হাজার ৮১৩ জনের ফল পরিবর্তন,...
মাহফুজ নান্টু কুমিল্লাএইচএসসি ও সমমানের ২০২৬ সালের পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে কুমিল্লা শিক্ষা বোর্...
কুমিল্লা সীমান্তে ৪ কোটি ৮০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ, ৫...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকা...