প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Jul 2025, 6:21 AM
চৌদ্দগ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু
চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে মো: ইকবাল হোসেন মাছুম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মাছুম উপজেলার চিওড়া ইউনিয়নের তেলিগ্রাম মধ্যমপাড়ার মৃত বাচ্চু মিয়ার ছেলে এবং ধোড়করা বাজারের ব্যবসায়ী। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো: শাহাদাত হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত এগারটায় নিজ দোকান ‘বিএম ফোম ওয়াশ’ বন্ধের সময় ইকবাল হোসেন মাছুম তার দোকানে থাকা একটি মাল্টি প্লাগে বিদ্যুৎ স্পৃষ্ট হন। পরে আশেপাশের দোকানদাররা বিষয়টি বুঝতে পেরে তাকে ধোড়করা বাজারস্থ রেক্স হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পরিবারের লোকজন এসে তাকে পুনরায় চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষনা করলে মাছুমকে বাড়ীতে নিয়ে যায় স্বজনরা। বৃহস্পতিবার সকালে মরহুমের নিজ বাড়িতে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এদিকে পরিবারের ছোট ছেলে মো: ইকবাল হোসেন মাছুমের মৃত্যুতে নিহতের পরিবারে বইছে শোকের মাতম। স্বজনদের গগণবিদারী চিৎকারে আকাশ-বাতাস যেন ভারী হয়ে উঠছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাহাদাত হোসেন বলেন, মাছুম নামে বিদ্যুৎ স্পৃষ্ট এক যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর আইনী প্রক্রিয়া শেষে স্বজনরা নিহতের লাশ নিয়ে যায়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
স্টার্কের ‘ছক্কায়’ ৬৪ রানে অলআউট বাংলাদেশ
বাংলাদেশকে ধ্বংসস্তূপ ‘উপহার’ দিয়েছেন স্টার্ক। ম্যাকাইয়ে একে একে সবাই ফিরলেন। লাঞ্চে যাওয়ার সময় শেষ...
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ‘নিষেধাজ্ঞা ও চাপ’ সমস্যার সমাধান...
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের বাড়তি নিষেধাজ্ঞার পদক্ষেপ চীন প্রত্যাখ্যান করেছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ...
কুমিল্লায় মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, একদিনেই...
মাহফুজ নান্টু, কুমিল্লা। মাদকের বিরুদ্ধে কুমিল্লায় সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ। জেলার বি...
ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মিশন গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন মিশনকে (৩৩) গ্র...
৫সেপ্টেম্বর লংমার্চ সফল করতে সর্বস্তরের জনশক্তিকে ঐক্যবদ্ধভা...
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা অঞ্চল পরিচালক মাওলানা এটিএম...
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কুবি উপাচার্যের শুভেচ্...
কুবি প্রতিনিধি :গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরক...