প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Jul 2025, 11:48 AM
চান্দিনায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঠিকাদারদের মানববন্ধন
সোহেল রানা
পুরাতন রেট সিডিউল বাতিল পূর্বক ৮০% রেট সিডিউল বৃদ্ধির দাবিতে কুমিল্লার চান্দিনায় মানববন্ধন করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতি। বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় চান্দিনাস্থ কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ প্রধান ফটকে ওই মানববন্ধন করে তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান বাজারে প্রতিটি যন্ত্রাংশ ও কাঁচামাল থেকে শুরু করে সব কিছুর দাম বাড়তি। আগের তুলানায় শ্রমিকের মজুরি দ্বিগুণ হয়ে গেছে। অথচ আমাদের ঠিকাদাররা এখনো পুরনো রেট সিডিউলেই কাজ করছে। এতে প্রকল্প বাস্তবায়নে আমরা শুধু লোকসান গুনছি, আমরা আর্থিকভাবে খুবই ক্ষতিগ্রস্থ। আমরা সরকারি উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত একটি অংশ। অথচ আমাদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা হচ্ছে না। দেশের অর্থনৈতিক বাস্তবতায় মিনি ঠিকাদাররা আজ টিকে থাকার লড়াই করছে। বর্তমানে বিদ্যুৎ-সংশ্লিষ্ট প্রতিটি সরঞ্জামের দাম বেড়ে গেছে। পুরনো রেট অনুযায়ী কাজ করলে প্রকল্পের মান বজায় রাখা কঠিন হয়ে যাচ্ছে। তাই আমরা সরকারের কাছে দ্রুত ৮০% হারে রেট বৃদ্ধি করে নতুন রেট সিডিউল কার্যকর করে ন্যায্য পাওনা নিশ্চিত করতে দাবি জানাই। সরকার যদি নতুন রেট ঘোষণা না করে, তাহলে কাজ বন্ধ করা ছাড়া আমাদের আর কোন উপয় থাকবে না।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মিনি ঠিকাদার কল্যাণ সমিতির কুমিল্লা জোন এর কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি মো. আবুল বাসার ভূঁইয়া, মিনি ঠিকাদার কল্যাণ সমিতির কুমিল্লা জোন এর সহ সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন মজুমদার ও সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, মিনি ঠিকাদার কল্যাণ সমিতির কুমিল্লা জোন এর কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাধারণ সম্পাদক মো. ফরিদ আহম্মেদ, অর্থ সম্পাদক মো. নাছিম উজ্জামান, মো. কবির হোসেন, মো. আব্দুল হক, মো. মিজানুর রহমান ও মো. ওসমান সহ সকল ঠিকাদার বৃন্দ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জেদ্দায় ধর্মমন্ত্রীর সাথে বৈঠক, বাংলাদেশের হজযাত্রী কোটা বৃ...
মহিউদ্দিন আকাশবাংলাদেশের সঙ্গে সৌদি আরবের বিদ্যমান ঐতিহাসিক, ধর্মীয় ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে আরও সুদ...
ব্রাহ্মণপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, ক্ষতি ৭ ক...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ বাজা...
কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা...
কুমিল্লায় ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে ধারণ করে ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা...
বুড়িচংয়ে আলোকিত জগতপুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
কাজী খোরশেদ আলমশিক্ষার্থীদের মেধা ও জ্ঞান বিকাশ, প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি এবং শিক্ষার প্রতি আগ্...
মহাজনবাড়ী খাল পরিচ্ছন্নতা অভিযানে কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা...
আয়েশা আক্তারকুমিল্লা মহানগরের ৩ নম্বর ওয়ার্ডের শাসনগাছা এলাকার মহাজনবাড়ী খালে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...
বোরকার নিচে পেটে কস্টেপ পেঁচিয়ে গাঁজা পাচারকালে ব্রাহ্মণপাড়া...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়াকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পেটে কস্টেপ পেঁচিয়ে গাঁজা পাচারের সময় দুই না...