...
শিরোনাম
কুমিল্লায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ২,৪৭৫ প্রকল্পের কাজ শেষ পর্যায়ে ⁜ কুবিতে মধ্যরাতে দুই দফায় মারামারি ; আহত ১, বহিষ্কার ২ ⁜ কুমিল্লায় ৬ অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ⁜ শিক্ষার্থী একা ফেল করেনি, টোটাল সিস্টেম ফেল করেছে ⁜ প্রবাস থেকে বাড়ি ফেরা হলো না রাসেলের ⁜ কুমিল্লায় TAG-এর সদস্য নিয়োগ পরীক্ষা সম্পন্ন ⁜ ব্রাহ্মণপাড়ায় এমপি জসিমের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, গাঁজাসহ নারী আটক ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার, ৪ কেজি গাঁজা উদ্ধার, মোটরসাইকেল জব্দ ⁜ বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার ১৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত ⁜ চাঁদপুরে স্থানীয় পত্রিকার সম্পাদকদের সাথে এমপির মত বিনিময় সভা ⁜ চান্দিনায় বর্ণাঢ্য জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ⁜ ইনসাফ স্পেশালাইজড হসপিটালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ⁜ মুরাদনগরের ৬ মাদকসেবীকে সাজা দিলেন আদালত ⁜ কসবায় ডাবল বাইক ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ⁜ বুড়িচং ভরাসারে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ ⁜ বীর মুক্তিযোদ্ধা ও চান্দিনার সাবেক চেয়ারম্যান তপন বক্সীর প্রয়াণ ⁜ কুবিতে ‘আধুনিক প্রত্নতাত্ত্বিক জরিপ পদ্ধতি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ⁜ মুরাদনগরে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ⁜ দেশপ্রেমিক ও স্মার্ট নাগরিক গড়ে তুলতে স্কাউট আন্দোলন এগিয়ে যাচ্ছে- অধ্যক্ষ মহিউদ্দিন লিটন ⁜ কেটিসিসিএ’র সম্পত্তি ও ১২৫টি দোকানের সঠিক রাজস্ব আদায় হলে আর্থিক সংকট থাকবে না ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Jul 2025, 10:49 AM

...
বৃষ্টি নেই, এখনও পানিতে ভাসছে ভিক্টোরিয়ার নজরুল হল News Image

সজিব মাহমুদ

গত তিন দিন নেই বৃষ্টি। কুমিল্লার কোথাও তেমন পানি জলাবদ্ধতা নেই। কিন্তু জলাবদ্ধ হয়ে আছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের নজরুল হল।

জানা গেছে, আকাশ মেঘলা হলেই মন খারাপ হয়ে পড়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখার একমাত্র আবাসিক কবি কাজী নজরুল ইসলাম হলের শিক্ষার্থীদের। কয়েকঘন্টার বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায় নজরুল ইসলাম হলের নিচতলার ৩৩টি কক্ষ। এছাড়াও ডুবে যায় হলের রান্না ঘর, ডাইনিং রুম লাইব্রেরি। বৃষ্টি নেই তবু বুধবার সকালে গিয়ে দেখা গেছে হলে পানি জমে আছে। শিক্ষার্থীদের গোসল করার স্থানে পানিতে টইটুম্বর। আবার সামান্য বৃষ্টি হলেই হলের নিচতলার কক্ষ গুলোতে পানি প্রবেশ করবে। তাই শির্ক্ষার্থীরা জিনিসপত্র এখনও উপরের তলার কক্ষ গুলোতে নিয়ে রেখেছেন।

শিক্ষার্থীরা জানান, বৃষ্টি হলে গত কয়েক বছর ধরে কলেজ ক্যাম্পাস, ছাত্রাবাস এবং ছাত্রীদের আবাসিক হলে জলাবদ্ধতা দেখা দেয়। এটি নিরসনের জন্য বারবার দাবি করা হলেও কলেজ প্রশাসন কোন উদ্যোগ নিচ্ছে না। যার কারণে বর্ষা মৌসুম শুরু হলে চরম ভোগান্তিতে পড়তে হয় কাজী নজরুল ইসলাম হলে আবাসিক শিক্ষার্থীদের। তারা জানান, একবার পানি জমলে তা থেকে মুক্তি মেলেনা। এই পানি শুকাতে সময় লাগে এক থেকে মাস।

অর্থনীতি বিভাগের স্নাতক প্রথম বর্ষের ছাত্র হলের আবাসিকি শিক্ষার্থী রবিউল আউয়াল বলেন, একটু বৃষ্টি হলেই কলেজের ক্লাসরুম, আবাসিক হল, রাস্তা মাঠ ডুবে যায়। কাজী নজরুল ইসলাম হল আশপাশের জায়গার তুলনায় নিচু হওয়ায় অল্প বৃষ্টি হলে ছাত্রদের কক্ষে পানি ঢুকে। লেখাপড়ায় ব্যাঘাত ঘটে। এখনও পানি শুকায়নি। অধ্যক্ষ স্যারের কাছে গেলে সমাধান থাক কোন আশ্বাসও পাইনা। হলের নিচতলার আবাসিক শিক্ষার্থী শেখ ফরিদ বলেন, এই সমস্যা দিনের পর দিন বাড়ছে। আমরা স্যারকে অনুরোধ করেছি সমাধানের জন্য। কিন্তু কোন কিছুই দেখছি না।

এদিকে জলাবদ্ধতাসহ নানান সমস্যার সমাধানের ৯দফা দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে গত বৃহস্পতিবার। পরে শিক্ষার্থীরা কোন আশ্বাস না পেলে অধ্যক্ষ পদত্যাগের একদফা দাবিতে রূপ নেয়। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ৮ঘণ্টা অবরুদ্ধ থাকা অবস্থায় অধ্যক্ষ আবুল বাসার ভূঞাঁ বলেন, ১০০ কোটি টাকার একটি প্রকল্প প্রক্রিয়াধীন। তবে সেটি কবে নাগাদ কাজ শুরু করবে এমন কোন আশ্বাস তিনি দিতে পারেননি। তাই শিক্ষার্থীদের অধ্যক্ষ পদত্যাগের একদফা দাবি আদায়ের আন্দোলন চলমান।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, ২৩ জন আহত
৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, ২৩ জন আহত

এফএনএস বিদেশ : জাপানে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছে এবং এতে আহত হয়েছেন কমপক্ষে ২৩ জন| গতকাল রোববা...

নাইজেরিয়ায় মসজিদে হামলা চালিয়ে ৬০ জনকে অপহরণ
নাইজেরিয়ায় মসজিদে হামলা চালিয়ে ৬০ জনকে অপহরণ

এফএনএস বিদেশ : নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে একটি মসজিদ ও আশপাশের কয়েকটি গ্রামে সশস্ত্র হামলা...

আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর আপত্তিকর কনটেন্ট
আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর আপত্তিকর কনটেন্ট

রুপালি জগতের তারকাদের নিয়ে অশালীন কিংবা আপত্তিকর কনটেন্ট ˆতরির বিষয়টি নতুন কিছু নয়| বলিউডে এমন বহু অ...

কারিনার ফের মা হওয়ার গুঞ্জন
কারিনার ফের মা হওয়ার গুঞ্জন

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান আবারও মা হতে চলেছেন-সম্প্রতি এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ...

খালেদা জিয়ার সাজে ধরা দিলেন অভিনেত্রী চমক
খালেদা জিয়ার সাজে ধরা দিলেন অভিনেত্রী চমক

অভিনেত্রী, মডেল ও ভøগার রুকাইয়া জাহান চমক এবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জ...

মাকে হারালেন অভিনেত্রী বিপাশা কবির
মাকে হারালেন অভিনেত্রী বিপাশা কবির

ঢাকাই সিনেমার নায়িকা বিপাশা কবিরের মা মারা গেছেন| গত শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে নেও...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ২,৪৭৫ প্রকল্পের কাজ শেষ পর্যায়ে
➤ কুবিতে মধ্যরাতে দুই দফায় মারামারি ; আহত ১, বহিষ্কার ২
➤ কুমিল্লায় ৬ অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
➤ শিক্ষার্থী একা ফেল করেনি, টোটাল সিস্টেম ফেল করেছে
➤ প্রবাস থেকে বাড়ি ফেরা হলো না রাসেলের
➤ কুমিল্লায় TAG-এর সদস্য নিয়োগ পরীক্ষা সম্পন্ন
➤ ব্রাহ্মণপাড়ায় এমপি জসিমের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, গাঁজাসহ নারী আটক
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার, ৪ কেজি গাঁজা উদ্ধার, মোটরসাইকেল জব্দ
➤ বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার ১৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত
➤ চাঁদপুরে স্থানীয় পত্রিকার সম্পাদকদের সাথে এমপির মত বিনিময় সভা
➤ চান্দিনায় বর্ণাঢ্য জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
➤ ইনসাফ স্পেশালাইজড হসপিটালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
➤ মুরাদনগরের ৬ মাদকসেবীকে সাজা দিলেন আদালত
➤ কসবায় ডাবল বাইক ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
➤ বুড়িচং ভরাসারে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ
➤ বীর মুক্তিযোদ্ধা ও চান্দিনার সাবেক চেয়ারম্যান তপন বক্সীর প্রয়াণ
➤ কুবিতে ‘আধুনিক প্রত্নতাত্ত্বিক জরিপ পদ্ধতি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
➤ মুরাদনগরে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
➤ দেশপ্রেমিক ও স্মার্ট নাগরিক গড়ে তুলতে স্কাউট আন্দোলন এগিয়ে যাচ্ছে- অধ্যক্ষ মহিউদ্দিন লিটন
➤ কেটিসিসিএ’র সম্পত্তি ও ১২৫টি দোকানের সঠিক রাজস্ব আদায় হলে আর্থিক সংকট থাকবে না
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir