...
শিরোনাম
কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন ⁜ দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর গ্যাং সদস্যরা ⁜ আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর ⁜ হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির লাশ উদ্ধার ⁜ মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়ারম্যানসহ আহত-৫০ ⁜ কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ ⁜ কুবির ভর্তি পরীক্ষা ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি, আবেদন শুরু ১৫ নভেম্বর ⁜ ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ১৬ গ্রেপ্তার, ১২ কেজি গাঁজা ও অটোরিকশা জব্দ ⁜ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ২৩ দিনে আক্রান্ত ৩৯ ⁜ প্রান্তিক কৃষকদের সুবিধার্থে চৌদ্দগ্রামে সরকারি অর্থায়নে মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন ⁜ তিতাসে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চার গুণী শিক্ষক নির্বাচিত ⁜ বরুড়ায় আ.লীগ ও তরিকত ২ হাজার নেতাকর্মী বিএনপিতে যোগদান ⁜ বরুড়ায় শাহের বানু আইডিয়াল স্কুল এন্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠিত ⁜ বরুড়ায় তরিকত ফেডারেশনের সদস্য সচিব কালামের বিএনপি তে যোগদান ⁜ সামছুল হক কলেজে নবীন বরণ অনুষ্ঠিত ⁜ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ⁜ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ⁜ ড. রওশন আলম কলেজের শিক্ষার্থীদের পাশে ‘বন্ধু ফাউন্ডেশন’ ⁜ কুবির নতুন রেজিস্ট্রার মোহাম্মদ নূরুল করিম চৌধুরী ⁜ মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়ারম্যানসহ আহত-৫০ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 May 2026, 8:48 AM

...
কুমিল্লা শহরে প্রবেশ পথে দিঘিরপাড় থেকে আলেখার চর পর্যন্ত ভয়াবহ দুর্ভোগ News Image
আয়েশা আক্তার

কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার ২নং উত্তর দুর্গাপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা প্রবেশমুখে দিঘিরপাড় থেকে আলেখার চর বিশ্বরোড পর্যন্ত সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।শাসনগাছা থেকে আলেখার চর বিশ্বরোড পর্যন্ত চলমান সড়ক নির্মাণ কাজের ধীরগতির কারণে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।

নোয়াপাড়া থেকে দিঘিরপাড় হয়ে বিশ্বরোড পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে বড় বড় খানাখন্দ সৃষ্টি হয়েছে। কোথাও কাদামাটি, কোথাও পানি জমে ছোট-বড় সব ধরনের যানবাহনের চলাচল প্রায় অচল হয়ে পড়েছে। বিশেষ করে ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজি, প্রাইভেটকার, মাইক্রো, বাস চালকদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। অনেক সময় যানবাহন কাদায় আটকে গেলে যাত্রীদের নেমে ঠেলে গাড়ি বের করতে দেখা যায়।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে সরেজমিনে গিয়ে এমন দুর্ভোগের চিত্র দেখা যায়। সড়কের বিভিন্ন স্থানে কাজ চলমান থাকলেও শ্রমিক ও যন্ত্রপাতির উপস্থিতি ছিলোনা একেবারেই। এতে স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

সিএনজি চালক রোস্তম রুপসি বাংলাকে বলেন, প্রতিদিন এই রাস্তায় গাড়ি চালাতে গিয়ে চরম কষ্ট করতে হয়। রাস্তার অবস্থা এত খারাপ যে গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে বসে থাকতে হয়।

অটোচালক আমজাদ হোসেন রুপসি বাংলাকে বলেন, রাস্তার পানি আর কাদার কারণে ব্যাটারিচালিত অটো প্রায়ই বন্ধ হয়ে যায়। প্রতিদিনই মেরামত করতে হয়। যাত্রীদের নিয়েও বিপদে পড়তে হয়। দ্রুত কাজ শেষ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।

বাসচালক তমিজউদ্দীন রুপসি বাংলাকে বলেন, এই সড়কটি কুমিল্লা শহরে প্রবেশ ও বের হওয়ার অন্যতম প্রধান পথ। ঠিকাদারদের গাফিলতি আর নির্মাণ কাজের ধীরগতির কারণে প্রতিদিন দীর্ঘ যানজট তৈরি হচ্ছে। এতে যাত্রীদের পাশাপাশি চালকরাও অতিষ্ঠ হয়ে উঠেছেন।

স্থানীয় বাসিন্দা রুস্তম আলী রুপসি বাংলাকে বলেন, “সরকারি কাজ নেওয়ার পরও ঠিকাদারি প্রতিষ্ঠানের ধীরগতির কারণে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছে। প্রতিদিন কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে। দ্রুত কাজ সম্পন্ন হলে জনগণের ভোগান্তি কমবে।

স্থানীয়রা জানান, কুমিল্লা শহরের গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে খুঁড়ে রেখে কাজ ধীরগতিতে পরিচালনা করায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। তারা দ্রুত সময়ের মধ্যে সড়কের নির্মাণ কাজ সম্পন্ন করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন
কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন

কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। জেলার ১৭টি উপজেলার মধ্যে দাউদকান্দিতে ডেঙ্গু রোগী শনাক্তের হ...

দাউদকান্দিতে থানায় ঢুকে  ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর গ্যাং সদস্যরা
দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর...

অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামনে এসেছে। জেলার ১৮ থানায়...

আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর
আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর

মাহফুজ নান্টু, কুমিল্লাঅপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামন...

হোমনায় ট্রলার ডুবিতে  একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির লাশ উদ্ধার
হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির...

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী ট্রলার ডুবে  কুমিল্লার হো...

মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়ারম্যানসহ আহত-৫০
মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়া...

নিজস্ব প্রতিনিধি, মনোহরগঞ্জকুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফা...

কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ
কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়...

আয়েশা আক্তারকুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন
➤ দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর গ্যাং সদস্যরা
➤ আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর
➤ হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির লাশ উদ্ধার
➤ মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়ারম্যানসহ আহত-৫০
➤ কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ
➤ কুবির ভর্তি পরীক্ষা ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি, আবেদন শুরু ১৫ নভেম্বর
➤ ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ১৬ গ্রেপ্তার, ১২ কেজি গাঁজা ও অটোরিকশা জব্দ
➤ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ২৩ দিনে আক্রান্ত ৩৯
➤ প্রান্তিক কৃষকদের সুবিধার্থে চৌদ্দগ্রামে সরকারি অর্থায়নে মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন
➤ তিতাসে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চার গুণী শিক্ষক নির্বাচিত
➤ বরুড়ায় আ.লীগ ও তরিকত ২ হাজার নেতাকর্মী বিএনপিতে যোগদান
➤ বরুড়ায় শাহের বানু আইডিয়াল স্কুল এন্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠিত
➤ বরুড়ায় তরিকত ফেডারেশনের সদস্য সচিব কালামের বিএনপি তে যোগদান
➤ সামছুল হক কলেজে নবীন বরণ অনুষ্ঠিত
➤ প্রকাশিত সংবাদের প্রতিবাদ
➤ প্রকাশিত সংবাদের প্রতিবাদ
➤ ড. রওশন আলম কলেজের শিক্ষার্থীদের পাশে ‘বন্ধু ফাউন্ডেশন’
➤ কুবির নতুন রেজিস্ট্রার মোহাম্মদ নূরুল করিম চৌধুরী
➤ মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়ারম্যানসহ আহত-৫০
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir