প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 May 2026, 8:47 AM
চৌদ্দগ্রামে মহাসড়কে ব্যারিকেড দিয়ে ট্রাক থেকে ১০ গরু ডাকাতি,
এমরান হোসেন বাপ্পি
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুজুরি ব্রিজ সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার ভোর রাতে গরু বোঝাই একটি চলন্ত ট্রাকের সামনে ব্যারিকেড দিয়ে ট্রাকে থাকা ১০টি গরু ডাকাতি করে নিয়ে গেছে অজ্ঞাতনামা ডাকাত দল| এ সময় সংঘবদ্ধ ডাকাতদের হামলায় ট্রাকচালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন| সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়| বৃহস্পতিবার (৭ মে) বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন| জানা গেছে, বুধবার দিনে রাজশাহীর চারঘাট বাজার থেকে ১০টি গরু বোঝাই
করে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ঢ-১২-৩৮০০) চট্টগ্রামের মদিনা ঘাটের উদ্দেশ্যে রওনা হয়| বৃহস্পতিবার ভোর রাত আনুমানিক ৩টার দিকে ট্রাকটি চৌদ্দগ্রামের বালুজুরি নামক স্থানে পৌঁছলে ৮-১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল পেছন থেকে একটি পিকআপ ভ্যান নিয়ে ট্রাকটিকে ধাওয়া করে| একপর্যায়ে ডাকাতরা ট্রাকটির সামনে ব্যারিকেড দিয়ে গতিরোধ করে| ট্রাকটি থামালে ডাকাতরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে ট্রাকচালক আক্রাম হোসেনকে কুপিয়ে আহত করে ট্রাকটির নিয়ন্ত্রণ নেয়| পরে তারা ট্রাকটি চালিয়ে চৌদ্দ গ্রাম বাজার এলাকা পার হয়ে চৌদ্দগ্রাম-লাকসাম আঞ্চলিক সড়কের ফেলনা মোল্লা বাড়ি সংলগ্ন নির্জন স্থানে সামনে নিয়ে যায়| সেখানে তারা ট্রাকচালক আক্রাম হোসেন ও তার সহকারী (হেলপার) দেলোয়ার হোসেনকে গাছের সাথে বেঁধে রেখে
ডাকাতরা তাদের নিজ¯^ পিকআপে ট্রাকের ১০টি গরু তুলে নিয়ে পালিয়ে যায়| ভোরবেলায় স্থানীয়রা রাস্তার পাশে খালি ট্রাক ও দুই ব্যক্তিকে রক্তাক্ত ও গাছের সাথে বাঁধা অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়| পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে প্রেরণ করে| বর্তমানে খালি ট্রাকটি থানা হেফাজতে রয়েছে| এ ঘটনায় গরুর মালিক (ব্যবসায়ী) বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে| এ ব্যাপারে চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পাওয়ার পরপরই থানা পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে| ডাকাতরা গরুগুলো লুট করে অন্য একটি পিকআপে করে নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে| এ ঘটনায় গরুর মালিক বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন| ওসি আরও জানান, লুণ্ঠিত গরু উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত অজ্ঞাতনামা ডাকাতদের শনাক্ত করে তাদের গ্রেফতারে থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত
রয়েছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন
কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। জেলার ১৭টি উপজেলার মধ্যে দাউদকান্দিতে ডেঙ্গু রোগী শনাক্তের হ...
দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর...
অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামনে এসেছে। জেলার ১৮ থানায়...
আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর
মাহফুজ নান্টু, কুমিল্লাঅপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামন...
হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী ট্রলার ডুবে কুমিল্লার হো...
মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়া...
নিজস্ব প্রতিনিধি, মনোহরগঞ্জকুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফা...
কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়...
আয়েশা আক্তারকুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে...