প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 May 2026, 12:11 AM
রান্নাঘর থেকে ৩০ কেজি গাঁজা ও বিপুল পরিমাণ বাজি উদ্ধার
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এক কুখ্যাত মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে রান্নাঘর থেকে ৩০ কেজি ভারতীয় গাঁজা ও ১ হাজার ৯৫০ প্যাকেট ভারতীয় কিং কোবরা বাজি জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক কারবারি মো. কাউসার মিয়া (৪০)কে আটক করা হয়।
বুধবার (৬ মে) দিবাগত মধ্যরাতে উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী রামচন্দ্রপুর (ভাল্লক) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। একই রাতে পৃথক আরও তিনটি অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত তিন পলাতক আসামিকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
আটক কাউসার মিয়া উপজেলার রামচন্দ্রপুর উত্তরপাড়া এলাকার ফুল মিয়া মেম্বার বাড়ির বাবরু মিয়ার ছেলে। অন্য গ্রেপ্তাররা হলেন সাজাপ্রাপ্ত হাবিবুর রহমান ওরফে হাফেজ এবং পরোয়ানাভুক্ত মো. ওসমান ও মো. তাজুল ইসলাম।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ কাউসার মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার রান্নাঘর থেকে ৩০ কেজি ভারতীয় গাঁজা ও ১ হাজার ৯৫০ প্যাকেট ভারতীয় ‘কিং কোবরা’ বাজি জব্দ করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
এসব অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আল আমিন। এ সময় থানার পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার কাউসার মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার হওয়া সব আসামিকে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন
কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। জেলার ১৭টি উপজেলার মধ্যে দাউদকান্দিতে ডেঙ্গু রোগী শনাক্তের হ...
দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর...
অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামনে এসেছে। জেলার ১৮ থানায়...
আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর
মাহফুজ নান্টু, কুমিল্লাঅপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামন...
হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী ট্রলার ডুবে কুমিল্লার হো...
মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়া...
নিজস্ব প্রতিনিধি, মনোহরগঞ্জকুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফা...
কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়...
আয়েশা আক্তারকুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে...