...
শিরোনাম
কুমিল্লায় স্বচ্ছ নিয়োগে নতুন দৃষ্টান্ত ⁜ কুবিতে আইকিউএসির উদ্দেগে নবীনদের নিয়ে একাডেমিক ওরিয়েনেটশন ⁜ ভিক্টোরিয়া কলেজ জলাবদ্ধতা, দুর্ভোগের অবসানে মাঠে সিটি প্রশাসক ⁜ ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন অধরাই রইল ফারিহার ⁜ লালমাইয়ে ধান কাঁটতে গিয়ে প্রতিপক্ষের দাঁড়ালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত ৩ ⁜ নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন প্রতিযোগিতা ⁜ অশোকতলায় জলাবদ্ধতা: ৩০ পরিবার পানিবন্দি, স্কুলের কার্যক্রম ব্যাহত ⁜ কুমিল্লায় চাহিদার চেয়ে বেশি কোরবানির পশু ⁜ কুবি ছাত্রদলের সংবাদ সম্মেলন, প্রশাসনিক দুর্নীতির অভিযোগ ⁜ মুরাদনগরে কবি নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুুতি সভা ⁜ ব্রাহ্মণপাড়ায় সড়ক প্রশস্তকরণে উচ্ছেদ অভিযান ⁜ মাদক ও কিশোর গ্যাং দমনে জিরো টলারেন্স" ⁜ সদর দক্ষিণ মডেল থানার নতুন ওসি রকিবুল ইসলাম ⁜ ক্যাশলেস বাংলাদেশ’ দেবিদ্বারে পূবালী ব্যাংকের প্রচারণা ⁜ লালমাইয়ে কৃষকদের উদ্যোগক্তা পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ⁜ সদরে হাসপাতালের পাশে ময়লার স্তূপ, দুর্গন্ধে চরম ভোগান্তি ⁜ চৌদ্দগ্রামে পান ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ⁜ চৌদ্দগ্রামে ডাকযোগে কাপনের কাপড় পাঠিয়ে ⁜ চাঁদপুরে তিন প্রতিষ্ঠানকে জরিমানা ⁜ সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী আমিনুল ইসলাম আর নেই ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 May 2026, 8:20 AM

...
কুমিল্লায় চাহিদার চেয়ে বেশি কোরবানির পশু News Image

মাহফুজ নান্টু,

আসন্ন কোরবানির ঈদকে ঘিরে কুমিল্লায় ব্যাপকভাবে পশু পালন করা হলেও স্বস্তিতে নেই খামারিরা। জেলার চাহিদার তুলনায় প্রায় ১২ হাজার পশু উদ্বৃত্ত থাকলেও গো-খাদ্যের ঊর্ধ্বগতি এবং ভারত ও মায়ানমার থেকে পশু প্রবেশের আশঙ্কা তাদের মধ্যে তৈরি করেছে দুশ্চিন্তা। জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্যমতে, এ বছর কুমিল্লায় প্রায় ২ লাখ ৪৭ হাজার কোরবানিযোগ্য পশু প্রস্তুত করা হয়েছে। এতে স্থানীয় চাহিদা মিটিয়ে অতিরিক্ত পশুও বাজারে থাকবে। তবে খামারিরা বলছেন, উৎপাদন বাড়লেও ব্যয় বেড়ে যাওয়ায় লাভ নিয়ে শঙ্কা কাটছে না। জাফরিন এগ্রোর স্বত্বাধিকারী জামাল হোসেন জানান, তিনি এ বছর শতাধিক গরু লালন-পালন করেছেন। ইতোমধ্যে কিছু গরু বিক্রি হলেও গো-খাদ্যের বাড়তি দামের কারণে খরচ অনেক বেড়ে গেছে। ঈদের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে খাদ্যের দাম আরও বৃদ্ধি পেয়েছে। এর সঙ্গে সীমান্ত দিয়ে বিদেশি গরু ঢোকার আশঙ্কা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন খামারি জুয়েল। তিনি বলেন, “গো-খাদ্যের দাম যেভাবে বেড়েছে, সেই অনুপাতে মাংসের দাম বাড়েনি। এই পরিস্থিতি চলতে থাকলে ভবিষ্যতে অনেকেই খামার করতে আগ্রহ হারাবে।

কুমিল্লায় প্রায় আড়াই হাজার খামারি এবার ঈদকে কেন্দ্র করে পশু পালন করেছেন। পাশাপাশি অসংখ্য গৃহস্থ পরিবারও নিজেদের মতো করে গরু, ছাগল ও অন্যান্য পশু মোটাতাজা করেছেন। হাটে দেশি গরুর পাশাপাশি ব্রাহমা, ফ্রিজিয়ান, শাহিওয়ালসহ বিভিন্ন উন্নত জাতের গরু পাওয়া যাবে। অনেক খামারি এক লাখ থেকে শুরু করে ১০ লাখ টাকার বেশি বিনিয়োগ করেছেন।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সামছুল আলম বলেন, “এ বছর জেলায় পর্যাপ্ত পশু প্রস্তুত রয়েছে। চাহিদার তুলনায় প্রায় ১২ হাজার পশু বেশি রয়েছে। খামারিরা এখন স্টেরয়েড ব্যবহার থেকে সরে এসেছে, যা ইতিবাচক দিক। তবে গো-খাদ্যের দাম নিয়ে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি। ভর্তুকি দেওয়া হলে এই খাত আরও টেকসই হবে।


তিনি আরও জানান, ঈদ উপলক্ষে জেলার সব পশুর হাটে প্রাণিসম্পদ বিভাগের নজরদারি থাকবে, যাতে স্বাস্থ্যসম্মত পশু বিক্রি নিশ্চিত করা যায়।
অন্যদিকে সীমান্ত পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করেছেন কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ। তিনি বলেন, কুমিল্লার ৯৬ কিলোমিটার সীমান্ত এলাকায় গরু পাচারের তেমন প্রবণতা নেই। তবে ঈদকে সামনে রেখে নজরদারি জোরদার করা হয়েছে। সম্প্রতি অন্য দেশ থেকে কুমিল্লার সীমান্ত দুটি গরু পাচার করতে গেলে বিজিবি সদস্যরা  পশু দুটি জব্দ করে। দেশের বাজারে যেন বিদেশি পশু প্রবেশ করতে না পারে, সে বিষয়ে আমরা সতর্ক আছি।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় স্বচ্ছ নিয়োগে নতুন দৃষ্টান্ত
কুমিল্লায় স্বচ্ছ নিয়োগে নতুন দৃষ্টান্ত

নিজস্ব প্রতিবেদকবাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে কুমিল্লা জেলায় চূড়ান্ত নিয়োগের...

কুবিতে আইকিউএসির উদ্দেগে নবীনদের নিয়ে একাডেমিক ওরিয়েনেটশন
কুবিতে আইকিউএসির উদ্দেগে নবীনদের নিয়ে একাডেমিক ওরিয়েনেটশন

কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এ...

ভিক্টোরিয়া কলেজ জলাবদ্ধতা, দুর্ভোগের অবসানে মাঠে সিটি প্রশাসক
ভিক্টোরিয়া কলেজ জলাবদ্ধতা, দুর্ভোগের অবসানে মাঠে সিটি প্রশাস...

নিজস্ব প্রতিবেদককুমিল্লা আদর্শ সদর উপজেলার গুরুত্বপূর্ণ এলাকা ধর্মপুর ভিক্টোরিয়া কলেজ ডিগ্রি সেকশনের...

ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন অধরাই রইল ফারিহার
ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন অধরাই রইল ফারিহার

কুমিল্লা প্রতিনিধিকুমিল্লায় সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্...

লালমাইয়ে ধান কাঁটতে গিয়ে প্রতিপক্ষের দাঁড়ালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত ৩
লালমাইয়ে ধান কাঁটতে গিয়ে প্রতিপক্ষের দাঁড়ালো অস্ত্রের আঘাতে...

মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লার লালমাইয়ে মহাজনের জমিতে ধান কাটতে গিয়ে কথা-কাটাকাটির জেরে প্রতিপ...

নতুন কুঁড়ি স্পোর্টস  ব্যাডমিন্টন প্রতিযোগিতা
নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক কুমিল্লা জেলা পর্যায়ে অনুষ্ঠিত “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” কিশোরীদের ব্যাডমিন্ট...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় স্বচ্ছ নিয়োগে নতুন দৃষ্টান্ত
➤ কুবিতে আইকিউএসির উদ্দেগে নবীনদের নিয়ে একাডেমিক ওরিয়েনেটশন
➤ ভিক্টোরিয়া কলেজ জলাবদ্ধতা, দুর্ভোগের অবসানে মাঠে সিটি প্রশাসক
➤ ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন অধরাই রইল ফারিহার
➤ লালমাইয়ে ধান কাঁটতে গিয়ে প্রতিপক্ষের দাঁড়ালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত ৩
➤ নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন প্রতিযোগিতা
➤ অশোকতলায় জলাবদ্ধতা: ৩০ পরিবার পানিবন্দি, স্কুলের কার্যক্রম ব্যাহত
➤ কুমিল্লায় চাহিদার চেয়ে বেশি কোরবানির পশু
➤ কুবি ছাত্রদলের সংবাদ সম্মেলন, প্রশাসনিক দুর্নীতির অভিযোগ
➤ মুরাদনগরে কবি নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুুতি সভা
➤ ব্রাহ্মণপাড়ায় সড়ক প্রশস্তকরণে উচ্ছেদ অভিযান
➤ মাদক ও কিশোর গ্যাং দমনে জিরো টলারেন্স"
➤ সদর দক্ষিণ মডেল থানার নতুন ওসি রকিবুল ইসলাম
➤ ক্যাশলেস বাংলাদেশ’ দেবিদ্বারে পূবালী ব্যাংকের প্রচারণা
➤ লালমাইয়ে কৃষকদের উদ্যোগক্তা পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
➤ সদরে হাসপাতালের পাশে ময়লার স্তূপ, দুর্গন্ধে চরম ভোগান্তি
➤ চৌদ্দগ্রামে পান ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
➤ চৌদ্দগ্রামে ডাকযোগে কাপনের কাপড় পাঠিয়ে
➤ চাঁদপুরে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
➤ সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী আমিনুল ইসলাম আর নেই
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir