প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 May 2026, 8:17 AM
ব্রাহ্মণপাড়ায় সড়ক প্রশস্তকরণে উচ্ছেদ অভিযান
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদর বাজার এলাকায় কুমিল্লা-মিরপুর সড়ক প্রশস্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৬ মে) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে সড়কের দুই পাশের অবৈধ দখলমুক্ত করা হয়।
জানা যায়, কুমিল্লা জেলা প্রশাসকের নির্দেশনায় ব্রাহ্মণপাড়া সদর এলাকার ভিশন হাসপাতাল সংলগ্ন স্থান থেকে শুরু করে বাজারের সিএনজি স্টেশন সংলগ্ন ‘আল্লাহর ৯৯ নাম’ ফলক পর্যন্ত অংশে এ অভিযান চালানো হয়। এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমানের নেতৃত্বে সড়কের দুই পাশ মেপে ২৬ ফুট প্রশস্ততা নির্ধারণ করা হয়।
অভিযানকালে উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার সড়কের সীমানা নির্ধারণ করে তা সড়ক ও জনপদ (সওজ) কর্তৃপক্ষকে বুঝিয়ে দেন। পরে সড়ক ও জনপদের স্ক্যাভেটর (ভেকু) দিয়ে সড়কের ওপর গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা অপসারণ এবং অবশিষ্ট স্থাপনা দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এসময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, কুমিল্লা সড়ক বিভাগের আওতাধীন কুমিল্লা-পালপাড়া-বুড়িচং-ব্রাহ্
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান বলেন, সড়ক প্রশস্তকরণ ও যান চলাচল স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অবৈধ দখলদারদের স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে নেওয়ার আহ্বানও জানান তিনি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় আবারও কিশোর গ্যাং ও কিশোর অপরাধবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদ...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় মেঘনা নদীতে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় নিহত পাঁচজনের পর...
বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর তিতাস নদী থেকে...
''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় আয়োজিত উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশ...
অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে...
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজ...
কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যা...
কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের আওতায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ দেওয়া...