প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 May 2026, 8:12 AM
চৌদ্দগ্রামে পান ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
এমরান হোসেন বাপ্পি
চৌদ্দগ্রামে মো. আনোয়ার হোসেন নয়ন (৩৮) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
করেছে দুর্বৃত্তরা| বুধবার দুপুরে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি)
মোহাম্মদ আরিফ হোছাইন তথ্যটি নিশ্চিত করেছেন| মঙ্গলবার রাতে ওই ব্যবসায়ি
দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে উপজেলার জগন্নাথ দিঘী ইউনিয়নের গাংরা রাস্তার
মাথা নামকস্থানে হামলা করে| নিহত নয়ন ওই ইউনিয়নের দক্ষিণ বেতিয়ারা গ্রামের মৃত
আব্দুল হাইয়ের ছেলে| তিনি গাংরা রাস্তার মাথায় পান ব্যবসায়ী ছিলেন|
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে আনোয়ার
হোসেন নয়ন তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন| পথিমধ্যে ওঁত পেতে
থাকা অজ্ঞাতনামা একদল সশস্ত্র দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়| হামলাকারীরা
তাকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে|
এসময় তার কাছে থাকা দোকানের নগদ ১ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে তার পরিবার
দাবি করছে| তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়| রক্তাক্ত
অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়|
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল
কলেজ হাসপাতালে (ঢামেক) প্রেরণ করা হয়| সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার
সকালে তিনি মৃত্যুবরণ করেন| নিহতের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে|
নিহত নয়নের ভাতিজা মোঃ জুয়েল জানান, আমার চাচা নয়ন মঙ্গলবার রাতে দোকান বন্ধ
করে বাড়ি ফেরার পথে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা কুপিয়ে আহত করে| স্থানীয়দের মাধ্যমে তাকে
উদ্ধার করে চৌদ্দগ্রামে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকা অবস্থায় তাকে ঢাকা
মেডিকেল কলেজ হাসপাতালে এসেছি| বুধবার তিনি সকালে মারা যায়|
নিহত আনোয়ার হোসেন নয়নের স্ত্রী তাসলিমা আক্তার জানান, প্রতিদিনের মত তিনি
সকালে দোকানে গিয়েছিলেন| আমার সাথে সকালেই শেষ বার কথা হয়েছে| ঘরের জন্য
খরচ নিয়ে আসার পথে তাকে হত্যা করা হয়েছে|
নিহত নয়নের ভাগ্নী পলি জানান, আমরা ছোট বেলা থেকেই এই মামার কাছে থেকে বড়
হয়েছি এবং এখানেই বসবাস করে আসছি| আমার মামার বাসার দক্ষিনে পার্শ্বর&ধসঢ়;তী
এলাকার সোহেল চৌধুরীকে তার আরেক বন্ধু লিটন জানান হয় যে, আনোয়ার হোসেনের
জায়গার সাথে সরকারি জায়গা রয়েছে| তারই সূত্রধরে সোহেল বিভিন্ন সময়ে নিহত
আনোয়ার হোসেনকে হুমকি ধমকি দিয়ে আসছে| কিন্ত তার এই হুমকি তিনি তেমন
আমলে নে নাই| তারই জের ধরে গতকাল রাতে এই নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে বলে
আমাদের ধারনা|পলি আরো বলেন, আমার মামার কারো সাথে শত্রুতা নেই| আমাদের
বিশ্বাস রাস্তার জায়গাকে কেন্দ্র করে আমার মামাকে হত্যা করে হয়েছে|
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফ হোছাইন জানান, গাংরা
রাস্তার মাথায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মোঃ আনোয়ার হোসেন নয়ন নামে এক ব্যবসায়ি
কুপিয়ে আহত করে| ঢাকা মেডিক্যাল কলেজ হাসপতালে তিনি চিকিৎসাধিন অবস্থায়
মারা যান| আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি| দুর্বৃত্তদের গ্রেফতার অব্যাহত রেখিছি|
তবে পরিবারের লোকজন ফোনে জানিয়েছে সম্পত্তি বিরোধের বিষয় হত্যার ঘটনা
ঘটেছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
তিন দিন ধরে বন্ধ মেঘনা-গোমতী পুরনো সেতু, কবে চালু অনিশ্চিত
মাহফুজ নান্টু,কুমিল্লা।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা-গোমতী নদীর ওপর পু...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ১২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ...
আয়েশা আক্তার।।‘শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যাওয়ার কথা থাকলেও সেখানে না...
আওয়ামী লীগের রাজনীতিতে কেউ অফ বা অনলাইনে সক্রিয় হলেই ব্যবস্থ...
নিজস্ব প্রতিবেদকনিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্...
কুমিল্লা নগরীর রাজাগঞ্জ রাজবাড়ী গেইট ফুটপাত দখলমুক্ত করতে কু...
নিজস্ব প্রতিবেদকনগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে কুমিল্লা নগরীর রাজগঞ্জ (রাজবাড়ী) দুধ বাজ...
এইচএসসি ফল বিপর্যয়, চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ
কাজী নজরুল ইসলাম চাঁদপুর চলতি বছরের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৩০ শতাংশের নিচে থাকা চাঁদপুরের&n...
মাদকমুক্ত সমাজ ও আধুনিক মোকাম ইউনিয়ন গড়ার স্বপ্ন দেখছেন চেয়া...
কুমিল্লা উত্তর প্রতিনিধি। রাজনীতি কেবল ক্ষমতা অর্জনের হাতিয়ার নয়, বরং মানুষের পাশে দাঁড়ানো, জনক...