প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 May 2026, 8:10 AM
চাঁদপুরে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
কাজী নজরুল ইসলাম
চাঁদপুরে বিভিন্ন অনিয়মের কারণে তিন প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত | গতকাল বুধবার ৬ মে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ রানা | ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্য এবং আমদানি কারকের সঠিক তথ্য না পাওয়ায় চাঁদপুর শহরের বাস স্ট্যান্ড এলাকায় ফয়সাল শপিং কমপ্লেক্সে পিক এন্ড পে সব কে ২০ হাজার টাকা, শহরের ওয়ারলেসবাজারে মাংস বিক্রিতে অনিয়ম পাওয়ায় মেসার্স নীরব মাংসের দোকান কে ৫ ,হাজার টাকা, ওয়ারলেস বাজারে মুরগি বিক্রেতাকে অনিয়মের কারণে ২ হাজার টাকা সহ মোট তিনটি প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ ও চাঁদপুর শহরের পেট্রোল পাম্প গুলো পরিদর্শন করা হয়। এ সময় চাঁদপুর জেলা ক্যাবের প্রতিনিধি মোঃ বিপ্লব সরকার এবং পুলিশ সদস্যবৃন্দ ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন | জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ রানা |
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় আবারও কিশোর গ্যাং ও কিশোর অপরাধবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদ...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় মেঘনা নদীতে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় নিহত পাঁচজনের পর...
বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর তিতাস নদী থেকে...
''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় আয়োজিত উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশ...
অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে...
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজ...
কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যা...
কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের আওতায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ দেওয়া...