প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 May 2026, 8:13 AM
দেবিদ্বারে অবৈধ তিনটি ব্রিকফিল্ড গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন
মোঃ আক্তার হোসেন
দেবিদ্বারে জেলা প্রশাসনের মোবাইল কোর্টের অভিযানে অবৈধ ৩টি ব্রিকফিল্ড গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন| এসময় ২লক্ষ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে| মঙ্গলবার (৫ মে) সকাল ১১টা থেকে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাফিদ খানের নেতৃত্বে বিকেল ৩টা পর্যন্ত অবৈধ ইটভাটার বিরুদ্ধে চলা মোবাইল কোর্টের অভিযানে উপজেলার চরবাকর এলাকার ৩টি ব্রিকফিল্ড (মেসার্স সোনিয়া ব্রিকস, মেসার্স দেবিদ্বার ব্রিকস, মেসার্স রাসেল ব্রিকস)কে গুঁড়িয়ে দেওয়া হয় এবং ব্রিকফিল্ড গুলো থেকে ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়| জানা গেছে, “চরবাকর প্রাথমিক বিদ্যালয়” এর ন্যূনতম ১ কিলোমিটার দূরত্বের মধ্যে ইটভাটা স্থাপন করায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর ধারা ৮(৩) লঙ্ঘন করায়, উক্ত আইনের ধারা ১৮(২) অনুসারে মেসার্স সোনিয়া ব্রিকস-কে ৭৫ হাজার টাকা , মেসার্স দেবিদ্বার ব্রিকস-
কে ৭৫ হাজার টাকা এবং মেসার্স রাসেল ব্রিকস-কে ৬০ হাজার টাকা জরিমানাসহ সর্বমোট ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়| পাশাপাশি উক্ত ইটভাটা তিনটির চিমনী গুড়িয়ে দেয়া হয়| পরবর্তীতে আইন মেনে কার্যক্রম পরিচালনা করতে ইটভাটার মালিক ও ম্যানেজারকে পরামর্শ দেয়া হয়| উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছেন,
জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক, বিপ্লব কুমার বিশ্বাস| এছাড়াও দেবিদ্বার থানা পুলিশের সদস্য, ফায়ার ব্রিগেডের সদস্য এবং বিদ্যুৎ বিভাগের সদস্যগণ অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেছেন| এ বিষয়ে দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিন বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করেছেন| নিষিদ্ধ এলাকায় ব্রিকফিল্ড পরিচালনা করায় অভিযানে তিনটি ব্রিকফিল্ডের চিমনী গুঁড়িয়ে দেয়া হয়েছে এবং জরিমানা আদায় করা হয়|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
তিন দিন ধরে বন্ধ মেঘনা-গোমতী পুরনো সেতু, কবে চালু অনিশ্চিত
মাহফুজ নান্টু,কুমিল্লা।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা-গোমতী নদীর ওপর পু...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ১২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ...
আয়েশা আক্তার।।‘শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যাওয়ার কথা থাকলেও সেখানে না...
আওয়ামী লীগের রাজনীতিতে কেউ অফ বা অনলাইনে সক্রিয় হলেই ব্যবস্থ...
নিজস্ব প্রতিবেদকনিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্...
কুমিল্লা নগরীর রাজাগঞ্জ রাজবাড়ী গেইট ফুটপাত দখলমুক্ত করতে কু...
নিজস্ব প্রতিবেদকনগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে কুমিল্লা নগরীর রাজগঞ্জ (রাজবাড়ী) দুধ বাজ...
এইচএসসি ফল বিপর্যয়, চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ
কাজী নজরুল ইসলাম চাঁদপুর চলতি বছরের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৩০ শতাংশের নিচে থাকা চাঁদপুরের&n...
মাদকমুক্ত সমাজ ও আধুনিক মোকাম ইউনিয়ন গড়ার স্বপ্ন দেখছেন চেয়া...
কুমিল্লা উত্তর প্রতিনিধি। রাজনীতি কেবল ক্ষমতা অর্জনের হাতিয়ার নয়, বরং মানুষের পাশে দাঁড়ানো, জনক...