প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 May 2026, 8:04 AM
ব্রাহ্মণপাড়ায় ৩ মাদক কারবারিসহ ৬ জন গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে তিন মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত পলাতক আসামিসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় গ্রেপ্তার হওয়া মাদক কারবারিদের কাছ থেকে ২৭ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। সোমবার (৪ মে) দিবাগত মধ্যরাতে এবং মঙ্গলবার (৫ মে) সকালে উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি (পুকুরপাড়), চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা তাল্লুকপাড়াসহ বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া মাদক কারবারিরা হলেন, মো. অলি হোসেন (৩৫), মোসা. মরিয়ম বেগম (৩৫) ও মো. সাথী আক্তার (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন। অভিযানে পৃথকভাবে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) মো. আল আমিন ও সৈকত মজুমদার। এসব অভিযানে থানার অন্যান্য কর্মকর্তা সদস্যগণ সহযোগিতা করেন।
পুলিশ জানায়, অভিযানে উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি (পুকুরপাড়) এলাকায় মো. অলি হোসেনকে ২০ কেজি গাঁজাসহ তার বসতবাড়ি থেকে হাতেনাতে গ্রেফতার করা হয়। অন্যদিকে, চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা (তাল্লুকপাড়া) তাল্লুকপাড়া ব্রিজ এলাকা থেকে ৭ কেজি গাঁজাসহ মোসা. মরিয়ম বেগম ও মোসা. সাথী আক্তারকে গ্রেফতার করা হয়।
এ ছাড়া পৃথক অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আরও তিনজন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মঙ্গলবারই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে বাংলাদেশকে আরেকবার স্বাধীন করে...
আয়েশা আক্তার।।২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগকে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্...
কুমিল্লায় বাড়ির মালিককে হত্যা করলো ভাড়াটিয়া ৯ পলিথিনে মোড়ানো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার দেবিদ্বারে এক ভাড়াটিয়া নারীর হাতে নৃশংসভাবে খুন হয়েছে ফরিদা ইয়াসমিন (৫০) ন...
৫ মিনিটের পথ পাড়ি দিতে ২ ঘণ্টা, কুমিল্লার আমতলীতে খানাখন্দে...
মো.জাকির হোসেনঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আমতলী এলাকায় মাত্র প্রায় আধা কিলোমিটার সড়কের বেহাল অ...
হোমনায় পানির সরবরাহ লাইন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনা পৌরসভায় সুপেয় পানি সরবরাহ প্রকল্পের ডিস্ট্রিবিউশন লাইন স্...
তনু হত্যা মামলা: আত্মসমর্পণ না করায় সাবেক সেনাসদস্য হাফিজুর...
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লার আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় হাইকোর্টের দেয়া জামিন স্থগিতে...
বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০)নাম...