প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 May 2026, 8:00 AM
ব্রাহ্মণপাড়ায় মাদকাসক্তির দায়ে দুই যুবকের কারাদণ্ড
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন করে মাতলামি ও জনশান্তি বিনষ্ট করার অভিযোগে দুই তরুণকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলার ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের নাইঘর ও ডগ্রাপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলার নাইঘর গ্রামের হালিম মিয়ার ছেলে মো. সোহেল আজাদ (২৩) এবং ডগ্রাপাড়া গ্রামের মো. ইকবাল হোসেনের ছেলে মো. ইয়াছিন (১৯)।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। এসময় ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল অভিযানে সহায়তা করে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরিবার ও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক হওয়ার পর সোহেল আজাদ ও ইয়াছিন মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সোহেল আজাদকে ১৫ দিন এবং ইয়াছিনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ম্যাজিস্ট্রেট তারেক রহমান বলেন, জনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২...
মাহফুজ নান্টু কুমিল্লা। কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে ফের সাঁড়াশি অভিযান চালিয়েছে জ...
নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
আয়েশা আক্তারকুমিল্লা নগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও জবাবদিহিমূলক করতে কুমিল্লা সিটি কর্পোরেশন...
বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুল...
বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই...
ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
সজিব মাহমুদঅনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজন প্রবেশপত্র। তবে সেই প্রবেশপত্র নিত...
বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র্যালি ও আলোচনা সভা
কুমিল্লা প্রতিনিধি:‘Stronger Together’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উপলক্ষে কুমিল...
পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি
সাইফুল ইসলাম, নাঙ্গলকোটকুমিল্লার নাঙ্গলকোটের সাতবাড়িয়ায় উপজেলা এল জি ই ডি ও ঠিকাদারদের অবহেলায় ডাকাত...