প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 May 2026, 8:24 AM
ঘোষণা দিয়ে কুমিল্লায় কিশোর গ্যাংয়ের সশস্ত্র মহড়া
নিজস্ব প্রতিবেদক
সামাজিক যোগাযোগমাধ্যমে আগাম ঘোষণা দিয়ে কুমিল্লা নগরীতে সশস্ত্র মহড়া দিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা| দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রসহ প্রকাশ্যে তাদের এ তৎপরতায় নগরবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে|
জানা গেছে, বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দেওয়ার পর শুক্রবার বিকেলে নগরীর সংরাইশ এলাকায় ৩০ থেকে ৪০ জন কিশোরের একটি দল মহড়া দেয়| এ সময় তাদের হাতে দেশীয় অস্ত্র এবং কোমরে আগ্নেয়াস্ত্র দেখা যায়|
স্থানীয় বাসিন্দা মোবারক হোসেন জানান, জুমার নামাজের পর স্লোগান দিতে দিতে একদল কিশোর সড়ক দিয়ে হেঁটে যায়| এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে|
গৃহিণী সায়েমা আক্তার বলেন, “তারা মিছিল নিয়ে যাওয়ার সময় আমরা অনেকেই দরজা-জানালা বন্ধ করে ঘরের ভেতরে অবস্থান করি|”
এদিকে, ‘ক্রাইম সেটাপ’ নামে একটি নতুন কিশোর গ্যাংয়ের আত্মপ্রকাশ ঘটেছে বলে অভিযোগ উঠেছে| প্রত্যক্ষদর্শীদের দাবি, গত শুক্রবার বিকেলে ভাটারপুকুর, কাপ্তানবাজার, বৌবাজার হয়ে চানপুর সারোয়ার স্কুল রোড পর্যন্ত এলাকায় ১০০ থেকে ১৫০ জন কিশোর বিভিন্ন দলে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্রসহ মহড়া দেয়| তাদের হাতে রামদা, চাপাতি ও লাঠিসোটা দেখা যায়| পরিস্থিতি আতঙ্কজনক হয়ে উঠলে অনেক ব্যবসায়ী নির্ধারিত সময়ের আগেই দোকান বন্ধ করে দেন|
গণমাধ্যমকর্মী মাসুক আলতাফ চৌধুরী ও সাদিক হোসেন মামুন জানান, কুমিল্লা নগরীতে কিশোর গ্যাংয়ের তৎপরতা নতুন নয়| ২০১৫ সালের দিক থেকেই বিভিন্ন নামে একাধিক গ্যাং গ্রুপ গড়ে ওঠে| রতন, ঈগল, র্যাক্স, এলআরএন, সিবিক, মডার্ন, রকস্টার, ডিস্কো বয়েজসহ অন্তত ২০টি গ্রুপ বিভিন্ন সময় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সহিংসতায় জড়িয়েছে| সাম্প্রতিক সময়ে এসব গ্যাং সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়েই শক্তিমত্তা প্রদর্শন করছে, যা উদ্বেগজনক|
গোয়েন্দা সূত্রে জানা যায়, নগরের আলোচিত ‘ঈগল গ্রুপ’ ও ‘রতন গ্রুপ’-এর মধ্যে প্রায়ই সশস্ত্র মহড়া ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে| কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, “গত সপ্তাহে ১০ জনের বেশি কিশোর গ্যাং সদস্যকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে| তবে জামিনে বের হয়ে কেউ কেউ আবারও এমন তৎপরতায় জড়াচ্ছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
কুমিল্লা জেলা সংবাদদাতা | ৮ নভেম্বরঃ কুমিল্লা জেলার ১৮টি থানায় গত এক মাসে বিভিন্ন অপরাধে ৬১৪টি মামলা...
কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজ...
মো.জাকির হোসেনপবিত্র কুরআনের শিক্ষা ও হাফেজে কুরআন তৈরিতে উৎসাহ জোগাতে কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হ...
কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে...
মাহফুজ নান্টু, কুমিল্লা। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, বন্দী থাকা...
বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠ...
মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রত...
হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল...