...
শিরোনাম
শিশুদের সুরক্ষায় ব্যর্থ মেটা, ১১ হাজার কোটি টাকার বেশি জরিমানা ⁜ অবিবাহিত জীবনেই সুখ : আমিশা প্যাটেল ⁜ কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ⁜ জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ যুবকের পাশে উপজেলা প্রশাসন, পেলেন নতুন ঘর,অটোরিকশা ⁜ লালমাইয়ে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ⁜ মধ্যরাতে ছেলেদের হল পরিদর্শনে কুবি উপাচার্য ⁜ দীর্ঘ ৩২ বছর পর জেগে উঠছে কুমিল্লা বিমানবন্দর ⁜ কুমিল্লাসহ ৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা ⁜ মনোহরগঞ্জ কাঁচা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে শিক্ষার্থীরা ⁜ জুলাই সনদ বাস্তবায়ন না হলে বাংলাদেশের গণমানুষের সাথে প্রতারনা করা হবে -ড.সরওয়ার সিদ্দিকী ⁜ ভিনিসিয়ুসের কাছে আত্মসমর্পণ করল রিয়াল ⁜ উরুগুয়ের নতুন কোচ ডিয়েগো ফোরলান ⁜ বার্ড-এ জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপিত ⁜ ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ⁜ হাসিনাকে ফেরানোর অভিযোগে কুবির ১১ শিক্ষকের সম্পৃক্ততা, তদন্তে ৪ সদস্যের কমিটি ⁜ চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যূত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ⁜ কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস ⁜ কুমিল্লায় সোহান হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন, ছেলে খালাস ⁜ বুড়িচংয়ে জাতীয় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ⁜ অন্তঃসত্ত্বা পুত্রবধূর বাবাকে হত্যার অভিযোগ, শ্বশুর ও শ্বাশুড়িসহ আটক ৩ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 May 2026, 8:20 AM

...
চৌদ্দগ্রামে নার্সের ভুল চিকিৎসায় নবজাতকসহ প্রসূতির মৃত্যু News Image

এমরান হোসেন বাপ্পি

কুমিল্লার চৌদ্দগ্রামে নার্স সহকারীর ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ

রাহেনা আক্তার টিনা (২৬) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে| ঘটনাটি

ঘটেছে পৌর এলাকার চান্দিশকরা গ্রামে| অভিযুক্ত নার্স সহকারী সুরাইয়া

আক্তার উপজেলা সদরের আল নূর হাসপাতালের নার্স সহকারী বলে জানা গেছে|

ঘটনার পর থেকে ওই নার্স সহকারী পলাতক রয়েছে| এর আগেও এই নার্স

সহকারীর হাতে একাধিক প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছে| গতকাল শনিবার

সকালে নিহত গৃহবধূকে তার বাবার বাড়ির চান্দিশকরার পারিবারিক

কবরস্থানে দাফন করা হয়েছে|

বিভিন্ন সূত্রে জানা গেছে, উপজেলার চিওড়া ইউনিয়নের চরপাড়া গ্রামের

সৌদি প্রবাসী সাদ্দাম হোসেনের স্ত্রী ও পৌর এলাকার চান্দিশকরা গ্রামের

জয়নাল আবেদীনের মেয়ে রাহেনা আক্তার টিনা গর্ভধারনের পর থেকে তার বাবার

বাড়িতে বসবাস করে আসছিলো| এরই মধ্যে গত শুক্রবার সকালে তার প্রসব

বেদনা উঠলে চৌদ্দগ্রাম উপজেলা সদরের আল নূর হাসপাতালের নার্স সহকারী

সুরাইয়া আক্তারকে খবর দিয়ে বাড়িতে নেওয়া হয়| সেখানে নার্স সহকারী

সুরাইয়া বেলা ১২ টা থেকে সন্ধা ৭টা পর্যন্ত নানান ভাবে জোর-জবরধস্তি

করে নরমালি ডেলিভারী করার চেষ্টা করে| একই সাথে তার প্রসব ব্যাথা

বাড়ানোর একাধিক ঔষধ ও ইনজেকশন পুশ করা হয়| অতিরিক্ত টানা হিছড়া ও

ব্যাথায় রোগীর জরায়ু ফেটে গিয়ে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়| একপর্যায়ে তার

অবস্থা গুরুতর বুঝতে পেরে নার্স সহকারী সুরাইয়া তাকে কুমিল্লা টাওয়ারে

নেওয়ার পরামর্শ দেন| দ্রুত রাহেনা আক্তার টিনাকে কুমিল্লা মেডিকেল

সেন্টার হাসপাতাল (কুমিল্লা টাওয়ার) এ নিয়ে গেলে গাইনী চিকিৎসক

ডা. কুলসুমা আক্তারসহ অন্যান্য চিকিৎসকরা পরীক্ষা-নিরিক্ষা করে দেখেন

প্রসূতি রাহেনা আক্তার টিনার জরায়ু ফাটা এবং সেখান থেকে প্রচুর

রক্তক্ষরণ হচ্ছে| এ সময়ে জরুরী ভিত্তিতে অপারেশন করে পূর্ব থেকে মাথা বের


হয়ে থাকা মৃত বাচ্ছা ডেলিভারী করা হয় এবং সাথে সাথে আশংকাজনক

অবস্থায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়| সেখানে তার অবস্থার আরো

অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায়

নেওয়ার পরামর্শ দেন| নিহত প্রসূতির বাবা জয়নাল আবেদীন তার মেয়েকে

ঢাকা নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে আইসিইউ থেকে হাসপাতালের নিচে

নামিয়ে আনলে তার মৃত্যু ঘটে|

গতকাল শনিবার দুপুরে নিহত রাহেনা আক্তার টিনার বাবার বাড়ি চান্দিশকরায়

গিয়ে দেখা যায়, বাড়িতে শুনসান নিরবতা বিরাজ করছে| সবাই শোকে স্তব্ধ

রয়েছে| তাদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে| নিহতের ৪ বছর বয়সী একটি

ছেলে সন্তান রয়েছে|

কুমিল্লা মেডিকেল সেন্টার হাসপাতালের গাইনী চিকিৎসক কুলছুমা

আক্তার বলেন, চৌদ্দগ্রাম থেকে রাহেনা আক্তার টিনা নামের রোগীকে শুক্রবার

রাতে হাসপাতালে আনার পর দেখি অবস্থা খুবই খারাপ| জরায়ু ফেটে রক্তক্ষরণ

হচ্ছে, প্রেসার কমে যাচ্ছিল| পরে রোগীর বাবা জয়নাল আবেদীনকে ডেকে

জানতে পারলাম চৌদ্দগ্রাম আল নূর হসপিটালের সহকারী নার্স সুরাইয়া

আক্তার নরমাল ডেলিভারির জন্য একাধিক ইনজেকশন ও ওষুধ প্রয়োগ করেছে

বাড়িতে| অতিরিক্ত চেষ্টার কারণে টানা হিছড়ার ফলে রোগীর জরায়ু ফেটে

অবস্থা খারাপ হয়েছে| তাৎক্ষনিক অপারেশন করে পূর্ব থেকে মাথা বের হয়ে

থাকা মৃত বাচ্ছা বের করা হয় এবং সাথে সাথে তাকে আইসিইউতে

স্থানান্তর করা হয়| সেখানে তার অবস্থা আরো খারাপ হতে থাকলে আমি মেয়ের

বাবাকে জানিয়েছি কুমিল্লা মেডিকেল সেন্টার (টাওয়ার হাসপাতালে) তার

চিকিৎসা সম্ভব না| পরে জানলাম ঢাকা নেওয়ার পথে মারা যায়|

চৌদ্দগ্রাম উপজেলা ¯^াস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ

চৌধুরী জানান, চৌদ্দগ্রাম উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারীর

উন্নত ব্যবস্থা রয়েছে এবং প্রতি মাসে গড়ে ১২০ থেকে ১৩০টি নরমাল

ডেলিভারী করা হচ্ছে| তারপরও কেন রোগীর ¯^জনরা অদক্ষ ও অনভিজ্ঞ নার্সের

শরনাপন্ন হয়| আমরা বিভিন্ন মাধ্যমে নবজাতকসহ রাহেনা আক্তার টিনা

নামে এক প্রসূতির মৃত্যুর সংবাদ জানতে পেরে সেই নার্স সহকারী

সুরাইয়ার যাবতীয় কাগজপত্রসহ তাকে তলব করেছি| এছাড়াও নিহতের পরিবার

অভিযোগ করলে আমরা বিষয়টি অধিকতর খতিয়ে দেখবো|

চৌদ্দগ্রাম আল নূর হাসপাতালের চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, সুরাইয়া

আক্তার আমাদের নার্স সহকারী| যদি সে কোথাও নার্স পরিচয় দিয়ে কোন

অন্যায় করে সেটার দায় একান্ত তার ব্যক্তিগত| হাসপাতালের ডিউটির বাহিরে

গিয়ে সে কি করছে সে বিষয়ে আমরা অবগত না| তারপরও আমরা বিষয়টি শক্ত

ভাবে খতিয়ে দেখে তার বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নিবো|

অভিযুক্ত নার্স সহকারী সুরাইয়া আক্তারের নিকট মোবাইল ফোনে বিস্তারিত

জানতে চাইলে সে জানায়, নিহত রাহেনা আক্তার টিনার বাবা জয়নাল


আবেদীন তাকে ফোন করে তাদের বাড়িতে নিয়ে যায়| তিনি নরমাল ডেলিভারী

করানোর জন্য একাধিকবার চেষ্টা করেন এবং প্রসব ব্যাথা বাড়ানোর জন্য

একাধিক ঔষধ ও ইনজেকশন পুশ করেন| একপর্যায়ে রোগীর অবস্থা খারাপ দেখে

তিনি কুমিল্লা টাওয়ার হাসপাতালে নিয়ে যেতে বলেন| নরমাল ডেলিভারির

অভিজ্ঞতা ও কি ট্রেনিং আছে এমন প্রশ্ন করলে সে জানায়, সে অসংখ্য

নরমাল ডেলিভারী করার অভিজ্ঞতা রয়েছে এবং তার নাকি ৬ মাসের সরকারি

সিএসবিএ ট্রেনিংও রয়েছে|

এদিকে একাধিক সূত্রে জানা গেছে, কথিত এই নার্স সহকারী সুরাইয়া

আক্তার চৌদ্দগ্রামের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চাকরি করেছে| সব

জায়গায় নিজেকে ডিপ্লোমা নার্স হিসেবে পরিচয় দিয়ে বেড়ায় এবং

নরমাল ডেলিভারীতে নাকি তার বেশ দক্ষতাও রয়েছে| প্রকৃতপক্ষে সে একজন

নার্স সহকারী| তার নরমাল ডেলিভারী করার কোন অভিজ্ঞতাই নেই| তার হাতে

একাধিক প্রসূতির মৃত্যু হওয়ার অভিযোগও রয়েছে| বিশেষ করে নিম্নবিত্ত

মানুষেরা বুুঝে না বুঝে ও একশ্রেণীর দালালের মাধ্যমে নরমাল ডেলিভারীর জন্য

তার শরনাপন্ন হয়| আর তাতেই গর্ভের সন্তানসহ অনেকের জীবন বিপন্ন

হচ্ছে| গত কয়েকদিন আগেও চৌদ্দগ্রাম পৌর এলাকার ˆবদ্যেরখিল গ্রামের

হতদরিদ্র



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

শিশুদের সুরক্ষায় ব্যর্থ মেটা, ১১ হাজার কোটি টাকার বেশি জরিমানা
শিশুদের সুরক্ষায় ব্যর্থ মেটা, ১১ হাজার কোটি টাকার বেশি জরিমা...

শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের ঝুঁকি সম্পর্কে যথাযথ সতর্কতা দিতে ব্যর্থ হওয়ায় জনপ্রিয় প্রযুক্...

অবিবাহিত জীবনেই সুখ : আমিশা প্যাটেল
অবিবাহিত জীবনেই সুখ : আমিশা প্যাটেল

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল জানিয়েছেন, আপাতত বিয়ে করার কোনো পরিকল্পনা নেই। বরং অবিবাহিত জীবন নিয...

কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

‘জুলাই চেতনায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনের...

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ যুবকের পাশে উপজেলা প্রশাসন, পেলেন নতুন ঘর,অটোরিকশা
জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ যুবকের পাশে উপজেলা প্রশাসন, পেলেন ন...

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর  প্রতিনিধি:বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ঢাকার রামপুরায় ক...

লালমাইয়ে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
লালমাইয়ে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

​মাসুদ রানা, কুমিল্লা:কুমিল্লার লালমাই উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই গণ...

মধ্যরাতে ছেলেদের হল পরিদর্শনে কুবি উপাচার্য
মধ্যরাতে ছেলেদের হল পরিদর্শনে কুবি উপাচার্য

‎‎কুবি প্রতিনিধি‎‎মধ্যরাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছেলেদের তিনটি হল পরিদর্শন করেছেন বিশ্ববিদ্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ শিশুদের সুরক্ষায় ব্যর্থ মেটা, ১১ হাজার কোটি টাকার বেশি জরিমানা
➤ অবিবাহিত জীবনেই সুখ : আমিশা প্যাটেল
➤ কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
➤ জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ যুবকের পাশে উপজেলা প্রশাসন, পেলেন নতুন ঘর,অটোরিকশা
➤ লালমাইয়ে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
➤ মধ্যরাতে ছেলেদের হল পরিদর্শনে কুবি উপাচার্য
➤ দীর্ঘ ৩২ বছর পর জেগে উঠছে কুমিল্লা বিমানবন্দর
➤ কুমিল্লাসহ ৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা
➤ মনোহরগঞ্জ কাঁচা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে শিক্ষার্থীরা
➤ জুলাই সনদ বাস্তবায়ন না হলে বাংলাদেশের গণমানুষের সাথে প্রতারনা করা হবে -ড.সরওয়ার সিদ্দিকী
➤ ভিনিসিয়ুসের কাছে আত্মসমর্পণ করল রিয়াল
➤ উরুগুয়ের নতুন কোচ ডিয়েগো ফোরলান
➤ বার্ড-এ জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপিত
➤ ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
➤ হাসিনাকে ফেরানোর অভিযোগে কুবির ১১ শিক্ষকের সম্পৃক্ততা, তদন্তে ৪ সদস্যের কমিটি
➤ চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যূত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল
➤ কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস
➤ কুমিল্লায় সোহান হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন, ছেলে খালাস
➤ বুড়িচংয়ে জাতীয় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
➤ অন্তঃসত্ত্বা পুত্রবধূর বাবাকে হত্যার অভিযোগ, শ্বশুর ও শ্বাশুড়িসহ আটক ৩
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir