প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 2 May 2026, 8:41 PM
১৮ বছরেই আলোচনায় মানে, টানাটানিতে ইউনাইটেড-লিভারপুল
এফএনএস স্পোর্টস:
ইংলিশ প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটনের মৌসুমটা হতাশার হলেও সেই অন্ধকারে এক ঝলক আলো হয়ে উঠেছেন ১৮ বছর বয়সী মাতেউস মানে| দুর্দান্ত পারফরম্যান্সে ইতোমধ্যেই নজর কেড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের মতো জায়ান্ট ক্লাবগুলোর| দল রেলিগেশনের পথে থাকলেও এই তরুণ মিডফিল্ডারের ভবিষ্যৎ যেন আরও বড় মঞ্চের দিকে ইঙ্গিত দিচ্ছে|
গোল ডটকম জানায়, বড়দিনের পর থেকেই কার্যত রেলিগেশন নিশ্চিত হয়ে পড়া উলভসের মৌসুমে বড় পরিবর্তন আসে মানের আগমনে| ২৭ ডিসে¤^র প্রথম একাদশে জায়গা পাওয়ার পর থেকেই দলের খেলায় প্রাণ ফেরান তিনি| সমর্থকদের হতাশার মাঝেও আশার আলো দেখাতে শুরু করেন এই বহুমুখী অ্যাটাকিং মিডফিল্ডার|
পটভূমিটাও বেশ অনুপ্রেরণাদায়ক| পর্তুগালে জন্ম নেওয়া মানে ছোটবেলায় বড় ভাই ও বন্ধুদের সঙ্গে লাইব্রেরির পাশের ছোট মাঠে খেলেই নিজের দক্ষতা গড়ে তোলেন| পরে ২০১৫ সালে মায়ের সঙ্গে ম্যানচেস্টারে আসেন| ইংরেজি না জানলেও ফুটবল দিয়েই নিজের পরিচয় ˆতরি করেন| বিভিন্ন স্থানীয় একাডেমি ঘুরে ২০২৩ সালে রচডেলে সুযোগ পান, আর সেখান থেকেই শুরু তার পেশাদার যাত্রা|
খুব অল্প সময়ের মধ্যেই নজরে পড়ে যান কোচদের| উলভসের একাডেমিতে ট্রায়াল দিয়ে জায়গা করে নেওয়ার পর দ্রুতই মূল দলে ডাক পান| ২০২৫ সালের ১০ মে ব্রাইটনের বিপক্ষে মাঠে নেমে ক্লাবের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রিমিয়ার লিগ অভিষিক্ত খেলোয়াড় হন তিনি|
তবে নিয়মিত খেলার সুযোগটা আসে চলতি মৌসুমে| কোচ পরিবর্তনের পর নতুন কোচ রব এডওয়ার্ডস তার ওপর আস্থা রাখেন| ২৭ ডিসে¤^র অ্যানফিল্ডে প্রথম একাদশে সুযোগ পেয়ে নিজের সামর্থ্য দেখান মানে| এরপর ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ১-১ ড্র ম্যাচে ছিলেন দলের সেরা পারফরমারদের একজন|
এরপর ওয়েস্ট হ্যামের বিপক্ষে ৩-০ জয়ে গোল করে নিজের সিনিয়র ক্যারিয়ারের প্রথম গোলও পান এই তরুণ| ম্যাচ শেষে কোচ এডওয়ার্ডস বলেন, “ও মাঝমাঠে দারুণ জায়গা খুঁজে নেয়, সুযোগ ˆতরি করে| তার এনার্জি, দৌড় আর ঝুঁকি নেওয়ার মানসিকতা অসাধারণ| সে সত্যিই উজ্জ্বল এক প্রতিভা|”
বিশ্লেষকদের মতে, এমন পারফরম্যান্সই বড় ক্লাবগুলোর নজর কাড়ছে| প্রিমিয়ার লিগে টিকে না থাকলেও মানেকে দলে রাখতে পারবে কি না, তা নিয়ে এখন বড় প্রশ্ন উলভসের সামনে| কারণ চ্যাম্পিয়নশিপে খেলার প্রস্তাবে রাজি করানো সহজ হবে না এই উদীয়মান তারকাকে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দেবিদ্বারে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকে কুপিয়ে ও ভাতিজিকে আ...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারীরিকভাবে অসুস্থ এক যুবককে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকেকুপিয়ে...
অপ্রতিমের ঘটনার পর শিশু ইসরাত জাহানের ঘটনায় শোকে স্তব্ধ...
মোঃ আক্তার হোসেনকুমিল্লায় ১৩ বছরের ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকান্ডের রেশ কাটার আগে আট মাসেরশিশু ই...
অপ্রতিম হত্যা: প্রধান অভিযুক্ত তুহিনের বিরুদ্ধে নানা অভিযোগ,...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত...
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদ...
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও...
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
অপ্রতিম হত্যাকাণ্ডে নতুন তথ্য, মায়ের তিন দাবি
আব্দুল্লাহ, কুবি:কুমিল্লায় আলোচিত কিশোর ইশরাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের তৃতীয় দিনেও উত্তাল কুমিল...