প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 2 May 2026, 8:40 PM
রদ্রিগো থেকে গ্নাব্রি, বিশ^কাপে দেখা যাবে না যেসব বড় নাম
এফএনএস স্পোর্টস:
২০২৬ বিশ^কাপের উত্তাপ যতই বাড়ছে, ততই বাড়ছে দুঃসংবাদ| টুর্নামেন্ট শুরুর মাত্র দেড় মাস আগে একের পর এক তারকা ফুটবলার চোটে পড়ে ছিটকে যাচ্ছেন| ফলে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ^কাপ শুরুর আগেই বড় ধাক্কা খাচ্ছে কয়েকটি শীর্ষ দল|
গোল ডটকম জানায়, দীর্ঘ প্রস্তুতি, উত্তেজনাপূর্ণ বাছাইপর্ব ও নানা ঘটনার পর অবশেষে জুনে শুরু হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ^কাপ| তবে ঠিক এই সময়েই চোটের ধাক্কায় বহু তারকার ¯^প্ন ভেঙে যাচ্ছে| সামান্য চোটও এখন হয়ে উঠছে বিশ^কাপ মিস করার বড় কারণ|
বিশেষ করে ব্রাজিল দলে আঘাতটা সবচেয়ে বেশি| মার্চের শুরুতে হাঁটুর গুরুতর চোটে পড়েন দলের গুরুত্বপূর্ণ ফরোয়ার্ড রদ্রিগো| স্ক্যান রিপোর্টে তার এসিএল ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ায় এবারের বিশ^কাপে আর খেলা হচ্ছে না তার| একই দলে ডিফেন্ডার এদের মিলিতাও এপ্রিল মাসে উরুর অস্ত্রোপচারের পর দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন| এছাড়া তরুণ প্রতিভা এস্তেভাওর খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা|
ফ্রান্স দলেও এসেছে বড় ধাক্কা| এপ্রিল মাসে অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যাওয়ায় তরুণ ফরোয়ার্ড হুগো একিতিকে পুরো ২০২৬ সালই মাঠের বাইরে থাকতে পারেন| অথচ লিভারপুলে দুর্দান্ত মৌসুম কাটিয়ে জাতীয় দলে জায়গা পাকা করছিলেন তিনি| মার্চে ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচে জয়সূচক গোলও করেছিলেন এই তরুণ|
নেদারল্যান্ডসের মাঝমাঠেও পড়েছে বড় শূন্যতা| এপ্রিলের শেষদিকে টটেনহামের হয়ে খেলতে গিয়ে হাঁটুর গুরুতর চোটে পড়েন জাভি সিমন্স| তার এসিএল ছিঁড়ে যাওয়ায় বিশ^কাপ থেকে ছিটকে পড়া নিশ্চিত হয়েছে| ডাচ কোচ রোনাল্ড কোম্যানের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ছিলেন এই মিডফিল্ডার|
জার্মানির ক্ষেত্রেও একই চিত্র| বায়ার্ন মিউনিখের হয়ে ভালো মৌসুম কাটানোর পরও এপ্রিলের অনুশীলনে চোট পান সার্জ গ্নাব্রি| অ্যাডাক্টর ইনজুরির কারণে ২০১৮ সালের মতো এবারও বিশ^কাপ মিস করতে হচ্ছে তাকে|
¯^াগতিক দেশ যুক্তরাষ্ট্রও দুঃসংবাদ থেকে রেহাই পায়নি| এপ্রিল মাসে অ্যাকিলিস টেন্ডনে গুরুতর চোট পেয়ে ছিটকে গেছেন স্ট্রাইকার প্যাট্রিক আগিয়েমাং| জাতীয় দলের হয়ে সাম্প্রতিক ম্যাচগুলোতে ভালো পারফরম্যান্স করা এই ফরোয়ার্ডের অনুপস্থিতি দলের জন্য বড় ধাক্কা|
একইভাবে মেক্সিকোর গোলরক্ষক লুইস অ্যাঞ্জেল মালাগনও অ্যাকিলিস ইনজুরিতে ছিটকে গেছেন| ফলে তার জায়গায় অভিজ্ঞ গিলার্মো ওচোয়ার জন্য আবারও বিশ^কাপ খেলার সুযোগ ˆতরি হয়েছে|
বিশ্লেষকরা বলছেন, “বিশ^কাপের আগে এমন চোটের ঢল দলগুলোর কৌশল বদলে দিতে বাধ্য করছে|” অনেক দলের কোচ এখন স্কোয়াড নির্বাচন নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছেন|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
কুমিল্লা জেলা সংবাদদাতা | ৮ নভেম্বরঃ কুমিল্লা জেলার ১৮টি থানায় গত এক মাসে বিভিন্ন অপরাধে ৬১৪টি মামলা...
কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজ...
মো.জাকির হোসেনপবিত্র কুরআনের শিক্ষা ও হাফেজে কুরআন তৈরিতে উৎসাহ জোগাতে কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হ...
কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে...
মাহফুজ নান্টু, কুমিল্লা। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, বন্দী থাকা...
বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠ...
মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রত...
হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল...