...
শিরোনাম
দেবিদ্বারে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকে কুপিয়ে ও ভাতিজিকে আছড়িয়ে হত্যাঃ ঘাতক আটক ⁜ অপ্রতিমের ঘটনার পর শিশু ইসরাত জাহানের ঘটনায় শোকে স্তব্ধ কুমিল্লা ⁜ অপ্রতিম হত্যা: প্রধান অভিযুক্ত তুহিনের বিরুদ্ধে নানা অভিযোগ, পরিবারের অস্বীকার ⁜ অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন ⁜ অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ ⁜ অপ্রতিম হত্যাকাণ্ডে নতুন তথ্য, মায়ের তিন দাবি ⁜ লালমাইয়ে সাবেক অর্থমন্ত্রী তাহার কন্যা ও পাপ্পুসহ ৩৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা ⁜ 'দেশের প্রতিটি সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে' –কুবি শিক্ষক সমিতির আহ্বায়ক শামিমা নাসরিন ⁜ গাছে গাছে মাদকসেবী-কারবারিদের নাম-ঠিকানা ঝুলিয়ে যুবসমাজের অভিনব প্রতিবাদ ⁜ অপ্রতিম হত্যা: চার আসামির দুজন গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে ⁜ মোবাইল কিনে না দেওয়ায় বাবা- মায়ের বিরুদ্ধে মামলা করতে শিশু সন্তান থানায় ⁜ তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল ⁜ মুরাদনগরে কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল। ⁜ মোকাম ইউনিয়নে গোলাম সারোয়ারের উন্নয়ন জাদুতে গ্রামীণ যোগাযোগ ও অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা ⁜ মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ ২ জন গ্রেপ্তার ⁜ চৌদ্দগ্রামে গাঁজা সেবন , ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ যুবককে কারাদন্ড প্রদান ⁜ কুচাইতলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবদুস সামাদ ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরন ⁜ চৌদ্দগ্রামে বিজিবি’র অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ ⁜ ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার ⁜ ভিক্টোরিয়া কলেজের শহীদদের স্মৃতির পুনঃনির্মিত ‘স্বাধীনতা সৌধ’ শুভ উদ্বোধন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 2 May 2026, 8:22 PM

...
ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর News Image

এফএনএস বিদেশ :

ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে গতকাল শনিবার দুই ব্যক্তিকে ফাঁসি দিয়েছে ইরান| দেশটির বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে| সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানে একাধিক মৃত্যুদণ্ড কার্যকরের ধারাবাহিকতায় এটি সর্বশেষ ঘটনা| বিচার বিভাগের ওয়েবসাইট মিজান অনলাইন জানায়, ‘ইয়াঘুব কারিমপুর ও নাসের বেকরজাদেহকে জায়নিস্ট শাসনের পক্ষে গোয়েন্দা সহযোগিতা ও গুপ্তচরবৃত্তি করার অপরাধে ফাঁসি দেওয়া হয়েছে|’ তবে দু’জনকে কখন গ্রেপ্তার করা হয়েছিল তা জানা যায়নি| খবর এএফপি’র| ওয়েবসাইটে আরও বলা হয়, কারিমপুরকে ‘মোহারেবেহ’ বা সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মতো শাস্তিযোগ্য অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে|  অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের জুনে ইসরাইলের সঙ্গে ইরানের ১২ দিনের যুদ্ধ চলাকালে তিনি নিরাপত্তা ও সামরিক স্থাপনার ভিডিওচিত্র ও ছবি তুলে মোসাদের এক কর্মকর্তার কাছে পাঠিয়েছিলেন| বেকরজাদেহ সম্পর্কে মিজান জানায়, তিনি ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদকে ‘ধর্মীয় ও প্রাদেশিক ব্যক্তিত্বদের’ পাশাপাশি নাতাঞ্জ এলাকার মতো ‘গুরুত্বপূর্ণ কেন্দ্রের’ তথ্য সরবরাহ করেছে| নাতাঞ্জে ইরানের একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা রয়েছে| তবে বেকরজাদেহর এই তৎপরতা যুদ্ধকালীন সময়ে হয়েছিল কিনা তা উল্লেখ করা হয়নি| গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ শুরু হয়| গত ৮ এপ্রিল থেকে কার্যকর হওয়া নাজুক যুদ্ধবিরতির মাধ্যমে সেই সংঘাত সাময়িকভাবে স্থগিত রয়েছে| জানুয়ারির গণবিক্ষোভের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সাম্প্রতিক সময়ে ইরানে একাধিক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে| 

কর্তৃপক্ষের দাবি, ওই বিক্ষোভে ইসরাইল, যুক্তরাষ্ট্র এবং নিষিদ্ধ সংগঠন মুজাহিদিন-ই-খালকসহ বিভিন্ন বিরোধী গোষ্ঠীর প্ররোচনা ছিল| বৃহস্পতিবার ইরান জানায়, ইসফাহান প্রদেশে যুদ্ধপূর্ব বিক্ষোভ চলাকালে ‘পুলিশ সদস্যদের ওপর হামলার’ অভিযোগে দোষী সাব্যস্ত সাসান আজাদভার নামে এক ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে| গত ডিসে¤^রের শেষ দিকে নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত ইরানজুড়ে ছড়িয়ে পড়ে এবং সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়| ৮ ও ৯ জানুয়ারি বিক্ষোভ চরমে ওঠে| ইরানের কর্তৃপক্ষ বলছে, বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শুরু হলেও পরে ‘বিদেশি মদদপুষ্ট দাঙ্গায়’ পরিণত হয়, যেখানে হত্যা ও ভাঙচুরের ঘটনা ঘটে|




ক্যাটেগরি: আন্তর্জাতিক
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

দেবিদ্বারে আত্মহত্যায় বাঁধা দেওয়ায়  মাকে কুপিয়ে ও ভাতিজিকে আছড়িয়ে হত্যাঃ ঘাতক আটক
দেবিদ্বারে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকে কুপিয়ে ও ভাতিজিকে আ...

মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারীরিকভাবে অসুস্থ এক যুবককে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকেকুপিয়ে...

অপ্রতিমের ঘটনার পর শিশু ইসরাত  জাহানের ঘটনায় শোকে স্তব্ধ    কুমিল্লা
অপ্রতিমের ঘটনার পর শিশু ইসরাত জাহানের ঘটনায় শোকে স্তব্ধ...

মোঃ আক্তার হোসেনকুমিল্লায় ১৩ বছরের ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকান্ডের রেশ কাটার আগে আট মাসেরশিশু ই...

অপ্রতিম হত্যা: প্রধান অভিযুক্ত তুহিনের বিরুদ্ধে নানা অভিযোগ, পরিবারের অস্বীকার
অপ্রতিম হত্যা: প্রধান অভিযুক্ত তুহিনের বিরুদ্ধে নানা অভিযোগ,...

মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত...

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদ...

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও...

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...

অপ্রতিম হত্যাকাণ্ডে নতুন তথ্য, মায়ের তিন দাবি
অপ্রতিম হত্যাকাণ্ডে নতুন তথ্য, মায়ের তিন দাবি

আব্দুল্লাহ, কুবি:কুমিল্লায় আলোচিত কিশোর ইশরাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের তৃতীয় দিনেও উত্তাল কুমিল...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ দেবিদ্বারে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকে কুপিয়ে ও ভাতিজিকে আছড়িয়ে হত্যাঃ ঘাতক আটক
➤ অপ্রতিমের ঘটনার পর শিশু ইসরাত জাহানের ঘটনায় শোকে স্তব্ধ কুমিল্লা
➤ অপ্রতিম হত্যা: প্রধান অভিযুক্ত তুহিনের বিরুদ্ধে নানা অভিযোগ, পরিবারের অস্বীকার
➤ অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
➤ অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ
➤ অপ্রতিম হত্যাকাণ্ডে নতুন তথ্য, মায়ের তিন দাবি
➤ লালমাইয়ে সাবেক অর্থমন্ত্রী তাহার কন্যা ও পাপ্পুসহ ৩৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
➤ 'দেশের প্রতিটি সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে' –কুবি শিক্ষক সমিতির আহ্বায়ক শামিমা নাসরিন
➤ গাছে গাছে মাদকসেবী-কারবারিদের নাম-ঠিকানা ঝুলিয়ে যুবসমাজের অভিনব প্রতিবাদ
➤ অপ্রতিম হত্যা: চার আসামির দুজন গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে
➤ মোবাইল কিনে না দেওয়ায় বাবা- মায়ের বিরুদ্ধে মামলা করতে শিশু সন্তান থানায়
➤ তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
➤ মুরাদনগরে কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল।
➤ মোকাম ইউনিয়নে গোলাম সারোয়ারের উন্নয়ন জাদুতে গ্রামীণ যোগাযোগ ও অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা
➤ মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ ২ জন গ্রেপ্তার
➤ চৌদ্দগ্রামে গাঁজা সেবন , ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ যুবককে কারাদন্ড প্রদান
➤ কুচাইতলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবদুস সামাদ ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরন
➤ চৌদ্দগ্রামে বিজিবি’র অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
➤ ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার
➤ ভিক্টোরিয়া কলেজের শহীদদের স্মৃতির পুনঃনির্মিত ‘স্বাধীনতা সৌধ’ শুভ উদ্বোধন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir