প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 2 May 2026, 8:18 PM
‘ব্যাচেলর পয়েন্ট’-এ নতুন চমক, নেপালি অভিনেত্রী রাজেশ্রী থাপাকে ঘিরে জল্পনা
এফএনএস বিনোদন:
জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এ যুক্ত হলো নতুন চমক| শুটিং চলছে নেপালে, আর সেখানেই টিমে যোগ দিয়েছেন নেপালের অভিনেত্রী রাজেশ্রী থাপা| বিষয়টি প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে ˆতরি হয়েছে নতুন কৌতূহল, বিশেষ করে তার চরিত্র ঘিরে চলছে নানা আলোচনা|
নির্মাতা কাজল আরেফিন অমি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজেশ্রীর একটি ছবি প্রকাশ করে রহস্য উসকে দেন| ক্যাপশনে তিনি লিখেছেন, “চরিত্রটি কে হতে পারে অনুমান করুন|” এর পর থেকেই মন্তব্যের ঘরে শুরু হয় ভক্তদের সরব উপস্থিতি| কেউ বলছেন নতুন প্রেমের চরিত্র, আবার কেউ ধারণা করছেন বহু প্রতীক্ষিত ‘রোকেয়া’ চরিত্রে হাজির হতে পারেন তিনি|
নির্মাতা জানিয়েছেন, সিজন ৫-এর চ্যাপ্টার ১২-তে সারপ্রাইজ হিসেবে দেখা যাবে রাজেশ্রী থাপাকে| আগেই নতুন নায়িকা নিয়ে দর্শকদের আগ্রহ ছিল| এর আগে একটি লাল পোশাকের রহস্যময় চরিত্র ঘিরেও ˆতরি হয়েছিল আলোচনা| অনেকেই তখন থেকেই অনুমান করছেন, এই নতুন সংযোজন গল্পে বড় কোনো মোড় আনতে যাচ্ছে|
গত বছর কোরবানির ঈদ থেকে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে শুরু হয় ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর প্রচার| পাঁচ বছর পর এই সিজনে ফিরেছেন নেহাল চরিত্রে তৌসিফ মাহবুব এবং আরিফিন চরিত্রে শামীম হাসান সরকার| তাদের ফেরায় দর্শকদের আগ্রহ আরও বেড়েছে| পাশাপাশি নতুন চরিত্র যুক্ত হওয়ায় গল্প পেয়েছে ভিন্ন মাত্রা|
এই সিজনে মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মনিরা মিঠুসহ পরিচিত মুখদের উপস্থিতি ধারাবাহিকটিকে আরও প্রাণবন্ত করেছে| ঈদ স্পেশাল পর্বগুলোতেও দর্শকের সাড়া ছিল চোখে পড়ার মতো|
বর্তমানে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ শুধু ওটিটিতেই নয়, চ্যানেল আই এবং বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলেও প্রচার হচ্ছে| নতুন এই সংযোজন গল্পে কী পরিবর্তন আনে, তা দেখার অপেক্ষায় এখন দর্শকরা|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
কুমিল্লা জেলা সংবাদদাতা | ৮ নভেম্বরঃ কুমিল্লা জেলার ১৮টি থানায় গত এক মাসে বিভিন্ন অপরাধে ৬১৪টি মামলা...
কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজ...
মো.জাকির হোসেনপবিত্র কুরআনের শিক্ষা ও হাফেজে কুরআন তৈরিতে উৎসাহ জোগাতে কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হ...
কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে...
মাহফুজ নান্টু, কুমিল্লা। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, বন্দী থাকা...
বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠ...
মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রত...
হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল...