প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 May 2026, 9:31 AM
ভারতের পাহাড়ি ঢলে ভেসে গেল গোমতী নদীর গোলাবাড়ি সাঁকো
নিজস্ব প্রতিবেদক
ভারতের পাহাড়ি ঢলে কুমিল্লার গোমতী নদীর ওপর নির্মিত একটি বাঁশের সাঁকো ভেসে গেছে। গত ২৮ এপ্রিল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের গোলাবাড়ী এলাকায় নদীর ওপর নির্মিত সাঁকোটি ভেঙে পড়ে।
সদর উপজেলার সীমান্তবর্তী পাঁচথুবি ও জগন্নাথপুর ইউনিয়নের মানুষের একমাত্র সরাসরি যোগাযোগ মাধ্যম ছিল ব্যক্তি উদ্যোগে নির্মিত এ সাঁকো। প্রায় ৩০০ ফুট দীর্ঘ এই বাঁশের সাঁকোটি এলাকাবাসীর সহযোগিতায় তৈরি করা হয়েছিল, যা দিয়ে প্রায় ৫০ হাজার মানুষ প্রতিদিন চলাচল করতেন। কৃষিপণ্য আনা-নেওয়া ছাড়াও সীমান্তবর্তী এলাকায় নিকটবর্তী কোনো সেতু না থাকায় এটি বিজিবির টহল কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত বলে জানিয়েছে স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, সাঁকোর পাশেই দীর্ঘদিন ধরে গোলাবাড়ি সেতুর নির্মাণকাজ অসমাপ্ত অবস্থায় পড়ে আছে। ফলে বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় মানুষকে এই ঝুঁকিপূর্ণ সাঁকোর ওপরই নির্ভর করতে হতো।
সাঁকোর পাশে দীর্ঘদিন ধরে চা বিক্রি করা মো. তাজুল ইসলাম জানান, সেতুটি থেকে প্রায় ৫০০ গজ পূর্বে ভারত সীমান্ত। সীমান্তঘেঁষা মানুষের পাশাপাশি বিজিবি সদস্যরাও এই সাঁকো ব্যবহার করতেন। এখন সাঁকো ভেঙে যাওয়ায় দুই পাড়ের মানুষের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে।
গোলাবাড়ী থেকে সাঁকো পার হয়ে জগন্নাথপুর ইউনিয়নের কটকবাজারে অসুস্থ মাকে দেখতে যাচ্ছিলেন তাসলিমা আক্তার। তিনি বলেন, ুনদী পার হতে এসে দেখি সাঁকোটি ভেঙে গেছে। এখন দুই সন্তান নিয়ে টিক্কারচর সেতু হয়ে ঘুরে যেতে হবে। এতে প্রায় একশ টাকা ভাড়া ও এক ঘণ্টার বেশি সময় লাগবে।”
স্থানীয় বাসিন্দা বিল্লাল হোসেন জানান, পাহাড়ি ঢলের সঙ্গে ভেসে আসা একটি বড় গাছ সাঁকোটিতে আঘাত করলে এর দক্ষিণ পাশ ভেঙে যায় এবং সাঁকোটি বিচ্ছিন্ন হয়ে পড়ে।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা বলেন, ুসাঁকো ভেঙে যাওয়ার বিষয়টি শুনেছি। সংশ্লিষ্ট ইউনিয়ন সচিবদের মাধ্যমে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ,...
জাহিদ পাটোয়ারীজ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লার ক্রেতারা। এর প্রভ...
অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লায় আলোচিত ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে কোনো...
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছি...
কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...
নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণনিপ্পন পেইন্ট বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডি...
কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রাজপথে হঠাৎ শতাধিক কিশোর-তরুণের দেশীয় অস্ত্রের মহড়া। কারও হাতে রামদা, কার...
গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চর...
মো.জাকির হোসেনকুমিল্লার একমাত্র বিবিরবাজার স্থল বন্দরের অন্যতম প্রধান সড়কটির আদর্শ সদও উপজেলার আড়াইও...