প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 May 2026, 9:29 AM
কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্মবার্ষিকী উদযাপনে নানা কর্মসূচি গ্রহণ- জেলা প্রশাসক
অশোক বড়ুয়া
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। এ উপলক্ষে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মুঃ রেজা হাসান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
সভায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। কর্মসূচির মধ্যে কবির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, নজরুল সংগীত পরিবেশন, শিশু-কিশোরদের অংশগ্রহণে প্রতিযোগিতা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ আয়োজনের পরিকল্পনা তুলে ধরা হয়।
এসময় বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা ও বিদ্রোহের প্রতীক। তাঁর সাহিত্য ও সংগীত নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তাই জন্মবার্ষিকী উদযাপন শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে তরুণদের মাঝে নজরুলচর্চা বিস্তারে গুরুত্বারোপ করা হয়।
সভায় আয়োজনের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, সাংস্কৃতিক পরিবেশনা, অতিথি ব্যবস্থাপনা এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদারের বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি অনুষ্ঠানকে সুশৃঙ্খল ও সফল করতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিগুলোতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ,...
জাহিদ পাটোয়ারীজ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লার ক্রেতারা। এর প্রভ...
অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লায় আলোচিত ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে কোনো...
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছি...
কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...
নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণনিপ্পন পেইন্ট বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডি...
কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রাজপথে হঠাৎ শতাধিক কিশোর-তরুণের দেশীয় অস্ত্রের মহড়া। কারও হাতে রামদা, কার...
গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চর...
মো.জাকির হোসেনকুমিল্লার একমাত্র বিবিরবাজার স্থল বন্দরের অন্যতম প্রধান সড়কটির আদর্শ সদও উপজেলার আড়াইও...