প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 May 2026, 9:22 AM
কুমিল্লায় ক্রীড়া কমপ্লেক্স স্থাপনে জাতীয় সংসদে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আয়েশা আক্তার
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের লবিতে কুমিল্লায় একটি আধুনিক ক্রীড়া কমপ্লেক্স স্থাপনের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি, শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন এমপি, ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক, কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম এমপি, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপি, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন এমপি এবং কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি।
সভায় কুমিল্লায় ক্রীড়া অবকাঠামো উন্নয়ন, তরুণদের ক্রীড়ায় সম্পৃক্ততা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের একটি ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
পরবর্তীতে ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক উপস্থিত সকলের উদ্দেশ্যে প্রতিশ্রুতি প্রদান করেন যে, কুমিল্লায় প্রস্তাবিত ক্রীড়া কমপ্লেক্সটি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে এবং প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করা হবে। এই উদ্যোগকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে, যা ভবিষ্যতে নতুন প্রজন্মকে ক্রীড়ায় আরও উৎসাহিত করবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
কুমিল্লা জেলা সংবাদদাতা | ৮ নভেম্বরঃ কুমিল্লা জেলার ১৮টি থানায় গত এক মাসে বিভিন্ন অপরাধে ৬১৪টি মামলা...
কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজ...
মো.জাকির হোসেনপবিত্র কুরআনের শিক্ষা ও হাফেজে কুরআন তৈরিতে উৎসাহ জোগাতে কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হ...
কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে...
মাহফুজ নান্টু, কুমিল্লা। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, বন্দী থাকা...
বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠ...
মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রত...
হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল...