...
শিরোনাম
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন ⁜ কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ: প্রধান অতিথি এমপি জসীম ⁜ কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে সংবর্ধনা দিল কুসিক প্রশাসক ⁜ বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা ⁜ মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ⁜ হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত! ⁜ সদর দক্ষিণে পাহাড় কাটায় ২০ হাজার টাকা জরিমানা ⁜ কুমিল্লায় জাতীয় সমবায় দিবসে বিশেষ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমবায় পুরস্কৃত স্বনির্ভর শ্রমজীবি সমবায় সমিতি ⁜ বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার ⁜ পেশাগত দক্ষতা উন্নয়নে কুবি প্রেস ক্লাবের ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ⁜ ভিউ নয়, সাংবাদিকতার মূল লক্ষ্য হওয়া উচিত নৈতিকতা: তথ্য কমিশনার মাহফুজুর রহমান ⁜ নাঙ্গলকোটের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ⁜ লালমাইয়ে বর্ণিল আয়োজনে ‘নতুন কুড়ি স্পোর্টস সিজন ২’ এর শুভ উদ্বোধন ⁜ ‘মাদক ব্যবসায়ী থাকবে, নয়তো আমি থাকব’—বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় এমপি জসিমের কঠোর হুঁশিয়ারি ⁜ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ⁜ ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্তে ২০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ ⁜ বড় আলমপুরে ২২ পরিবারের পাশে অধ্যাপক মামুন, দিলেন আর্থিক সহায়তা ⁜ কুমিল্লায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত ⁜ রূপসী বাংলার ম্যানেজার ইসরাফিল, শিক্ষিকা সোহানা আফরোজ সড়ক দুর্ঘটনায় নিহত ⁜ কুমিল্লায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 25 Apr 2026, 10:13 PM

...
৯৪ মিনিটের গোলে জয়ের মুখ থেকে পয়েন্ট হারাল রিয়াল মাদ্রিদ News Image

এফএনএস স্পোর্টস:

জয়ের খুব কাছে গিয়েও শেষ মুহূর্তের এক গোলে পয়েন্ট হারিয়েছে রিয়াল মাদ্রিদ| লা লিগায় গত শুক্রবার রাতে রিয়াল বেতিসের মাঠে ১-১ গোলে ড্র করেছে আলভারো আরবেলোয়ার দল| ভিনিসিউস জুনিয়রের গোলে এগিয়ে থেকেও যোগ করা সময়ে হেক্টর বেইয়েরিনের গোলে জয়ের ¯^াদ মুঠো থেকে ফসকে যায় রিয়ালের|

এই ড্রয়ে শিরোপা দৌড়ে বড় সুযোগ হাতছাড়া করল মাদ্রিদের ক্লাবটি| বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ থাকলেও ৩৩ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই থাকল তারা| এক ম্যাচ কম খেলে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা| অন্যদিকে ৫০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রইল বেতিস|

শুরু থেকেই ম্যাচটি ছিল চাপের| বল দখল আর আক্রমণে এগিয়ে ছিল ¯^াগতিক বেতিস| ম্যাচের শুরুতেই ব্রাহিম দিয়াসের হাতে বল লাগায় পেনাল্টির দাবি তুলেছিল তারা, তবে রেফারি তাতে সাড়া দেননি|

এরপর সুযোগ পায় রিয়াল| অষ্টম মিনিটে কিলিয়ান এমবাপে কঠিন কোণ থেকে শট নষ্ট করেন| ত্রয়োদশ মিনিটে ওয়ান অন ওয়ান সুযোগও কাজে লাগাতে পারেননি| তবে ১৬তম মিনিটে আর ভুল হয়নি| ফেদেরিকো ভালভের্দের দূরপাল্লার শট ফিরিয়ে দিলেও বিপদ কাটাতে পারেননি বেতিস গোলরক্ষক| ফিরতি বলে জাল খুঁজে নেন ভিনিসিউস|

প্রথমার্ধের শেষভাগে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও পারেননি জুড বেলিংহ্যাম| উল্টো বেতিস ম্যাচে ফেরার বার্তা দেয়| কিন্তু গোলরক্ষক আন্দ্রি লুনিন একের পর এক দুর্দান্ত সেভে দলকে বাঁচান| আন্তোনির শট, বাকা¤^ুর প্রচেষ্টা, সবকিছুর সামনে দেয়াল হয়ে দাঁড়ান ইউক্রেনীয় এই গোলরক্ষক|

বিরতির পরও একই ছবি| আক্রমণে বেতিস, প্রতিরোধে লুনিন| ৬৬তম মিনিটে চুচো এর্নান্দেসের জোরালো শট এক হাতে উড়িয়ে দেন তিনি| এমবাপে একবার বল জালে জড়ালেও অফসাইডে তা বাতিল হয়|

মনে হচ্ছিল জয় নিয়েই ফিরবে রিয়াল| কিন্তু যোগ করা সময়ে বদলে যায় সব| ৯৩ মিনিট ৫ সেকেন্ডে আন্তোনির শট ঠেকানোর পর ফিরতি বলে জটলার মধ্যে দিয়ে জোরালো শটে সমতা ফেরান হেক্টর বেইয়েরিন| মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে বেতিসের গ্যালারি|

ম্যাচজুড়ে ৫২ শতাংশ বল দখলে রেখে ১৯টি শট নেয় বেতিস, যার চারটি ছিল লক্ষ্যে| রিয়ালের ১২ শটের আটটি ছিল অন টার্গেটে| পরিসংখ্যানও বলে, ¯^াগতিকরা লড়াইয়ে পিছিয়ে ছিল না|

এই ড্রয়ে শিরোপার সমীকরণ আরও কঠিন হলো রিয়ালের জন্য| মৌসুমের এই পর্যায়ে এসে এমন পয়েন্ট হারানো লা লিগা লড়াইয়ে বড় ধাক্কা বলেই দেখা হচ্ছে|




ক্যাটেগরি: খেলা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন

কুমিল্লা জেলা সংবাদদাতা | ৮ নভেম্বরঃ কুমিল্লা জেলার ১৮টি থানায় গত এক মাসে বিভিন্ন অপরাধে ৬১৪টি মামলা...

কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ: প্রধান অতিথি এমপি জসীম
কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজ...

মো.জাকির হোসেনপবিত্র কুরআনের শিক্ষা ও হাফেজে কুরআন তৈরিতে উৎসাহ জোগাতে কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হ...

কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে সংবর্ধনা দিল কুসিক প্রশাসক
কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে...

মাহফুজ নান্টু, কুমিল্লা। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, বন্দী থাকা...

বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা
বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভ...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠ...

মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ...

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রত...

হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
➤ কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ: প্রধান অতিথি এমপি জসীম
➤ কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে সংবর্ধনা দিল কুসিক প্রশাসক
➤ বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা
➤ মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
➤ হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
➤ সদর দক্ষিণে পাহাড় কাটায় ২০ হাজার টাকা জরিমানা
➤ কুমিল্লায় জাতীয় সমবায় দিবসে বিশেষ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমবায় পুরস্কৃত স্বনির্ভর শ্রমজীবি সমবায় সমিতি
➤ বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
➤ পেশাগত দক্ষতা উন্নয়নে কুবি প্রেস ক্লাবের ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
➤ ভিউ নয়, সাংবাদিকতার মূল লক্ষ্য হওয়া উচিত নৈতিকতা: তথ্য কমিশনার মাহফুজুর রহমান
➤ নাঙ্গলকোটের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ
➤ লালমাইয়ে বর্ণিল আয়োজনে ‘নতুন কুড়ি স্পোর্টস সিজন ২’ এর শুভ উদ্বোধন
➤ ‘মাদক ব্যবসায়ী থাকবে, নয়তো আমি থাকব’—বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় এমপি জসিমের কঠোর হুঁশিয়ারি
➤ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
➤ ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্তে ২০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
➤ বড় আলমপুরে ২২ পরিবারের পাশে অধ্যাপক মামুন, দিলেন আর্থিক সহায়তা
➤ কুমিল্লায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
➤ রূপসী বাংলার ম্যানেজার ইসরাফিল, শিক্ষিকা সোহানা আফরোজ সড়ক দুর্ঘটনায় নিহত
➤ কুমিল্লায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir