প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 24 Apr 2026, 10:30 PM
ইরানের জায়গায় খেলার প্রস্তাব নাকচ করলো ইতালি
চারবারের বিশ^চ্যাম্পিয়ন ইতালি আসন্ন ফিফা বিশ^কাপে ইরানের পরিবর্তে অংশ নেওয়ার কোনো আগ্রহ প্রকাশ করেনি বলে জানিয়েছেন ইতালির ক্রীড়া কর্মকর্তারা| যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তার এমন প্রস্তাবের পর তারা এই প্রতিক্রিয়া জানায়| ইরান বিশ^কাপ থেকে সরে দাঁড়ায়নি| মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দলটি যুক্তরাষ্ট্রে গিয়ে খেলার প্রস্তুতি নিচ্ছে| ফিফা জানিয়েছে, লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলের কাছে নির্ধারিত তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো জুন মাসে পরিকল্পনামাফিকই অনুষ্ঠিত হবে| মার্কিন বিশেষ দূত পাওলি জাম্পোল্লি ফাইন্যান্সিয়াল টাইমসকে নিশ্চিত করেছেন যে তিনি ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে ইতালিকে বিকল্প হিসেবে নেওয়ার ধারণাটি তুলেছিলেন| অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া ফোন সাক্ষাৎকারে জামপোল্লি বলেন, ‘আমার অনুরোধটি রাজনৈতিক নয়|’ তিনি জানান, এটি ছিল একটি বিকল্প পরিকল্পনা| যদি শেষ মুহূর্তে ইরান অংশ নিতে না পারে| তিনি বলেন, ‘এটা আমার একটি ¯^প্ন ছিলৃইতালীয় এবং আমেরিকান-ইতালীয়দের জন্যই এই অনুরোধ|’ তবে ইতালির কর্মকর্তারা এই প্রস্তাব কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন| দেশটির ক্রীড়ামন্ত্রী আন্দ্রেয়া আবোদি স্কাই নিউজকে বলেন, ‘২০২৬ বিশ^কাপে ইতালির পুনরায় যোগ্যতা অর্জন, এটা প্রথমত সম্ভব নয়, দ্বিতীয়ত উপযুক্তও নয়| যোগ্যতা মাঠে অর্জন করতে হয়|’ ইতালীয় অলিম্পিক কমিটির সভাপতি লুসিয়ানো বৌনফিগলিও বিষয়টি পছন্দ করেননি| তিনি বলেন, ‘আমি অপমানিতবোধ করব| বিশ^কাপে যেতে হলে যোগ্যতা অর্জন করতে হয়|’ এটিকে ‘লজ্জাজনক’ বলে আখ্যা দিয়েছেন দেশটির অর্থমন্ত্রী জিয়ানসারলো জিওরগেট্টি| ইরান ছিল প্রথম দিকেই বিশ^কাপের জন্য যোগ্যতা অর্জনকারী দলগুলোর একটি| অন্যদিকে ইতালি টানা তৃতীয়বারের মতো বিশ^কাপ মিস করেছে, যার ফলে কোচ ও ফেডারেশন সভাপতির পদত্যাগ ঘটে| ইরানের প্রথম ম্যাচ ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডেরর বিপক্ষে| তাদের গ্রুপে আরও রয়েছে সৌদি আরব ও উরুগুয়ে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নকশার কাগজ দেখতে চাওয়ায় ক্ষুব্ধ ডেলমনের ইঞ্জিনিয়ার,
আয়েশা আক্তার।।কুমিল্লা নগরীতে অনুমোদনহীন ও নিয়মবহির্ভূত বহুতল ভবনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে কুমিল্ল...
সরকারের কঠোর নির্দেশনার বিপরীতে ডেলমন!
আয়েশা আক্তার।।ডেঙ্গুর বিস্তার ঠেকাতে সরকার যখন দেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট দপ্তর...
কুমিল্লায়া বোন-ভাতিজা হত্যা: ট্রেন থেকে মূল আসামি গ্রেপ্তার
মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লার মুরাদনগরে জায়গা-সংক্রান্ত বিরোধের জেরে বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার...
ডেঙ্গুতে প্রাণ গেল ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থ...
মাহফুজ নান্টু কুমিল্লা। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শি...
কুমিল্লার যে মসজিদে কোন দিন আজান ও নামাজ আদায় করা হয় নি
কাজী খোরশেদ আলমকুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর উত্তর তীরঘেঁষা মাঝিগাছা গ্রামে প্রায় তিনশ বছর ধরে নীর...
ব্রাহ্মণপাড়ায় আমন ধান রোপণে ব্যস্ত কৃষক, অনুকূল আবহাওয়ায় ভা...
মোঃ আবদুল আলীম খানকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আমন ধান চাষাবাদ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ব...