প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 24 Apr 2026, 10:29 PM
রেকর্ড মুল্যে বিক্রি হচ্ছে বিশ^কাপের ফাইনালের টিকেট
ফিফার পুনঃবিক্রয় সাইটে বিশ^কাপ ফাইনালের চারটি টিকিট বিক্রির জন্য রাখা হয়েছে, যার মূল্য ঠিক ২৩ লাখ ডলারের নিচে| বাংলাদেশি মুদ্রায় এই টিকিটগুলোর দাম সব মিলিয়ে ২৮ কোটি ২২ লাখ ৩৪ হাজার টাকা! নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে ১৯ জুলাই অনুষ্ঠিত ফাইনালের জন্য এই ২২ লাখ ৯৯ হাজার ৯৯৮ ডলারের টিকিটগুলোর আসন ৪৫ ন¤^র সারির ১২৪ ন¤^র ব্লকে ৩৩-৩৬ পর্যন্ত, একটি গোলের পেছনে নিচের ডেকে অবস্থিত আসনগুলো| ফিফার রিসেল বা এক্সচেঞ্জ মার্কেটপ্লেসে দাম নির্ধারণ নিয়ন্ত্রণ করতে পারে না ফিফা| তবে প্রত্যেক টিকিটের জন্য ক্রেতার কাছ থেকে ১৫ শতাংশ এবং বিক্রেতার কাছ থেকে ১৫ শতাংশ ফি পাবে| ফাইনালের জন্য সর্বনিম্ন টিকিটের দাম রাখা হয়েছে ১০ হাজার ৯২৩ ডলার| একটি গোলপোস্টের পেছনে আপার ডেকে ৩২৩ ব্লকের চারটি সারির চারটি আসনের জন্য এই দাম নির্ধারণ করা হয়েছে| ফিফার কাছে ইমেইলে এই ব্যাপারে মন্তব্য জানতে চাইলে তারা কোনো উত্তর দেয়নি|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
তারেক রহমানের নেতৃত্বে পূর্ণ আস্থা যুক্তরাষ্ট্রের : সার্জিও...
এই বার্তাটি তিনি তার দেশের বিনিয়োগকারীদের কাছে পৌঁছাবেন বলে জানিয়েছেন। শনিবার (১ আগস্ট) সকাল সা...
ফিফার নতুন সিদ্ধান্তে বেকায়দায় আর্জেন্টিনা
২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে আর্জেন্টিনার। সেই ক্ষত আরো বাড়ল ফিফার নতু...
কুমিল্লার ‘টাঙ্গুয়ার হাওর’ এখন মকিমপুর পশ্চিম বিল, বর্ষায় সৌ...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।বর্ষা নামলেই যেন নতুন রূপে জেগে ওঠে কুমিল্লার...
কুমিল্লা জেলায় সেরা কৃতিত্ব অর্জন করেছে মাখযানুল উলূম মাদ্রা...
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণইতমিনান বোর্ডের অধীনে ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জেলার মধ্যে শ্...
মেজর আবদুল গণি মুক্ত স্কাউট গ্রুপের মিটিং ও পুরস্কার বিতরন
নিজস্ব প্রতিবেদকমেজর আবদুল গণি মুক্ত স্কাউট গ্রুপের যে সকল রোভাররা দ্বাদশ জাতীয় রোভার মুটেঅংশগ্রহনের...
ইউরোপীয় কমিশনের পিআইসি নিবন্ধন পেল কুবি
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:ইউরোপীয় কমিশনের পার্টিসিপ্যান্ট আইডেন্টিফিকেশন কোড (পিআইসি) নিবন্ধন পেল...