প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Apr 2026, 12:06 AM
নিজ গ্রামে ফুলেল সংবর্ধনায় সিক্ত এমপি জসিম উদ্দিন
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লা-৫ (বুড়িচংুব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম নিজ গ্রাম বাগড়ায় গণসংবর্ধনায় সিক্ত হয়েছেন| শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনার আয়োজন করা হয়|
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শশীদল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোরশেদ আলম| সার্বিক পরিচালনায় ছিলেন শশীদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুর রহমান রিয়াদ| সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি হাজী জসিম উদ্দিন, যিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন|
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে হাজী জসিম উদ্দিন বলেন, বাগড়া আমার জন্মভূমি| আমি আপনাদেরই সন্তান| আপনাদের ভালোবাসা ও সমর্থনেই আজ আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছি| আপনাদের কাছে আমি চিরঋণী|
তিনি আরও বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় নেতাকর্মীরা দিন-রাত পরিশ্রম করে ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন, যার ফলেই এ বিজয় অর্জিত হয়েছে|
তিনি বলেন, এই বিজয় শুধু আমার নয়—এটি বাগড়া, শশীদল ইউনিয়ন, ব্রাহ্মণপাড়া ও বুড়িচংবাসীর সম্মিলিত অর্জন| আমি যেন আপনাদের সুনাম বয়ে আনতে পারি, সে জন্য সবার দোয়া চাই|
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক পাপিয়া আক্তার ও প্রভাষক মো. আল আমিন হোসেন| এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ|
সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি হাজী জসিম উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়| এছাড়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল ছিল উৎসবমুখর| অনুষ্ঠান শেষে দেশবরেণ্য সঙ্গীতশিল্পীদের পরিবেশনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা...
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...
মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...