প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Apr 2026, 12:00 AM
ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
বিশেষ প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার নবাগত অফিসার ইনচার্জ মো. ফারুক হোসেনের সঙ্গে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা রাতে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ এর কার্যালয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় নবাগত ওসি মো. ফারুক হোসেন বলেন, পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে অপরাধ নির্মূল করা সম্ভব। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজের দর্পণ হিসেবে কাজ করে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব সংবাদদাতা ও দৈনিক রূপসী বাংলা পত্রিকার বিশেষ প্রতিনিধি অ্যাডভোকেট আবদুল আলীম খান, সহ সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি সৌরভ মাহমুদ হারুন।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন (দৈনিক কুমিল্লার কাগজ), যুগ্ন সাধারন সম্পাদক মোঃ কামাল হোসেন (যুগান্তর) ও মোঃ রেজাউল হক শাকিল (প্রতিদিনের কাগজ) সাংগঠনিক সম্পাদক অপু খান চৌধুরী (দৈনিক খবরপত্র), আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান (শ্রমিক পত্রিকা), সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আতিকুল ইসলাম রাজু (প্রতিসময়), প্রচার সম্পাদক গাজী গোলাম মোস্তফা (আওয়ার বাংলাদেশ), মহিলা বিষয়ক সম্পাদক শিরিন আক্তার,আবু কাওসার, গোলাম মো. বাকি ও মো. হুমায়ুন কবিরসহ স্থানীয় কর্মরত সাংবাদিকরা। সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সমস্যা ও আইনশৃঙ্খলা বিষয়ে ওসির দৃষ্টি আকর্ষণ করেন। ওসি মো. ফারুক হোসেন সমস্যাগুলো সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম
আয়েশা আক্তারকুমিল্লা নগরীতে অনুমোদিত নকশা ছাড়াই নির্মাণ, সড়ক দখল করে ভবন নির্মাণ এবং নির্ধারিত জায়গা...
দেবিদ্বারে বন্ধকী জুট মিলের কোটি টাকার যন্ত্রাংশ পাচার...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে সোনালী ব্যাংকে বন্ধক রাখা একটি জুট মিলের কোটিটাকা মূল্যের বিপুল...
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগে...
দেবিদ্বারে আড়াই কোটি টাকা আত্মসাত করে পালানো বিজন সাহা প...
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বারে একটি কাঁচামালের আড়ৎ থেকে আড়াই কোটি টাকাআত্মসাতের অভি...
নাঙ্গলকোটে কুমিল্লা জেলা পরিষদের আধুনিক ডাকবাংলোর উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় কুমিল্লা জেলা পরিষদের নির্মিত আধুনিক ডাকবাংলোর শুভ...
কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অ...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগ ও গণিত ক্লাবের যৌথ উদ্যোগে গণ...