প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 10 Apr 2026, 9:16 PM
এবার এমএলএসে দেখা যেতে পারে নেইমারকে
যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে (এমএলএস) বড় তারকাদের ভিড় ক্রমেই বাড়ছে। এবার লিওনেল মেসিদের সঙ্গে এই লিগে দেখা যেতে পারে নেইমারকেও। যুক্তরাষ্ট্রের ক্লাব এফসি সিনসিনাটি ইতিমধ্যে সান্তোস তারকাকে দলে নেওয়ার সম্ভাবনা যাচাই করতে প্রাথমিক যোগাযোগ শুরু করেছে বলে জানিয়েছে ‘ইএসপিএন’। ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, সিনসিনাটি ক্লাবটি নেইমারের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে তার আগ্রহ এবং সম্ভাব্য আর্থিক কাঠামো নিয়ে আলোচনা করেছে। এর আগে তিনি বার্সেলোনা এবং প্যারিস সেন্ট জার্মেইয়ের হয়ে খেলেছেন। বর্তমানে নেইমারের সঙ্গে সান্তোসের চুক্তি রয়েছে ২০২৬ সালের শেষ পর্যন্ত। গত ডিসেম্বরেই তিনি এক বছরের জন্য চুক্তি বাড়িয়েছেন। সূত্র অনুযায়ী, নেইমারের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সম্ভবত ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ শেষ হওয়ার পর নেওয়া হবে। চোটের কারণে নেইমার গত দুই সপ্তাহ ধরে মাঠের বাইরে রয়েছেন। ২০২৬ সালে এখন পর্যন্ত তিনি মাত্র ছয়টি ম্যাচ খেলেছেন, যেখানে করেছেন তিনটি গোল এবং তিনটি অ্যাসিস্ট। তবে সান্তোসের কোচ কুকা জানিয়েছেন, আন্তর্জাতিক বিরতির সময় নেইমার হাঁটুর একটি ছোট অপারেশন করিয়েছেন এবং বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হয়ে ফিরবেন বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, নেইমার পুরোপুরি ফিট থাকলে তাকে বিশ্বকাপ দলে বিবেচনা করা হবে। সাম্প্রতিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিল ফ্রান্সের কাছে ২-১ গোলে হারলেও পরের ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়েছে ৩-১ ব্যবধানে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম
আয়েশা আক্তারকুমিল্লা নগরীতে অনুমোদিত নকশা ছাড়াই নির্মাণ, সড়ক দখল করে ভবন নির্মাণ এবং নির্ধারিত জায়গা...
দেবিদ্বারে বন্ধকী জুট মিলের কোটি টাকার যন্ত্রাংশ পাচার...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে সোনালী ব্যাংকে বন্ধক রাখা একটি জুট মিলের কোটিটাকা মূল্যের বিপুল...
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগে...
দেবিদ্বারে আড়াই কোটি টাকা আত্মসাত করে পালানো বিজন সাহা প...
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বারে একটি কাঁচামালের আড়ৎ থেকে আড়াই কোটি টাকাআত্মসাতের অভি...
নাঙ্গলকোটে কুমিল্লা জেলা পরিষদের আধুনিক ডাকবাংলোর উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় কুমিল্লা জেলা পরিষদের নির্মিত আধুনিক ডাকবাংলোর শুভ...
কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অ...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগ ও গণিত ক্লাবের যৌথ উদ্যোগে গণ...