প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Apr 2026, 8:49 AM
কুমিল্লার জাঙ্গালিয়া বাস টার্মিনালে ৩ বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
কুমিল্লার জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিত্যক্ত অবস্থায় থাকা রয়েল কোচ'র ৩টি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে
হঠাৎ করে আগুনের সূত্রপাত হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
জানা যায়, রোববার দুপুরে কুমিল্লা মহানগরীর জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাস টার্মিনালে পাশাপাশি রাখা ৩টি পরিত্যক্ত রয়েল কোচ বাসে আগুনের ঘটনা ঘটে। হঠাৎ করে বাসগুলো থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়রা জানায়, রয়েল পরিবহনের ৩টি এসি বাস দীর্ঘদিন ধরে সেখানে পরিত্যক্ত অবস্থায় রাখা ছিল। তাদের অভিযোগ, এই বাসগুলোর ভেতরে যাতায়াত রয়েছে। এসব পরিত্যক্ত বাসের ভেতরে প্রায়ই মাদকাসক্তরা মাদক সেবন করতো।
কুমিল্লা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ ইদ্রিস জানান, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, এগুলো রয়েল পরিবহন নামের একটি পরিবহন সংস্থার বাস। তদন্তের পর উঠে আসবে বাসে আগুন লাগার প্রকৃত কারণ। রয়েল কোচ ট্রান্সপোর্ট মালিক সাইফুল ইসলাম খান জানান, প্রতিহিংসা বসত পরিকল্পিতভাবে বাসগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। সঠিক তদন্তের দাবি জানান তিনি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
তানজিন তিশার পাশে দাঁড়ালেন নুসরাত ফারিয়া
শাড়িকাণ্ডে আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা| এর আগেও তারকাদের অনেককেই বিভিন...
ভিন্ন লুকে ধরা দিলেন দীঘি
শিশুশিল্পী থেকে বর্তমানের চিত্রনায়িকা, সময়ের সঙ্গে নিজেকে রূপালি পর্দায় নতুনভাবে মেলে ধরেছেন প্রার্থ...
ঝড়-বৃষ্টির শঙ্কা, দেশের ৯ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কায় ৯টি অভ্যন্তরীণ নদীবন্দরকে ১ নম্বর (পুনঃ) সতর...
কুমিল্লায় গ্যাস সংকট, রাত জেগে রান্না—চরম ভোগান্তিতে আবাসিক...
মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লায় তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন আবাসিক গ্রাহকরা। গত এক সপ্তা...
ব্রাহ্মণপাড়ায় খেলার ছলে পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে জাকিয়া আক্তার নামের ১৮ মাস বয়সী...
নাঙ্গলকোটে নিখোঁজের ৫দিন পর অটোরিকশা চালক মেহেদি হাসানের...
সাইফুল ইসলামকুমিল্লা নাঙ্গলকোটে নিখোঁজের ৫দিন পর ব্যাটারি চালিত অটোরিকশা চালকমেহেদি হাসানের (১৮) অর...