প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 5 Apr 2026, 10:28 PM
ট্রাম্পের মৃত্যু হলে যুক্তরাষ্ট্রের হাল কে ধরবেন?
এফএনএস আনন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী জুন মাসে ট্রাম্পের বয়স ৮০ বছরে পৌঁছাবে। এতো বছর বয়সে ট্রাম্পকে প্রাণবন্ত মনে হলেও তিনি অমর নন। তাই বিষয়টি নিয়ে কথা বলাটা অস্বস্তিকর হলেও, প্রেসিডেন্ট পদে থাকাকালীন ট্রাম্পের মৃত্যু হলে যুক্তরাষ্ট্রের হাল কে ধরবেন- তা নিয়ে জল্পনা ও প্রশ্ন উঠেছে। মিররের প্রতিবেদনে বলা হয়েছে, দায়িত্বে থাকাকালীন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের মৃত্যু হলে ক্ষমতা যায় ভাইস প্রেসিডেন্টের হাতে। এতে কোনো ধরনের নির্বাচন, ভোট বা বিলম্ব হয়না। তাই ট্রাম্পের যদি মৃত্যু হয় তাহলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন জেডি ভান্স এবং ট্রাম্পের মেয়াদকাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন পরিস্থিতি আটবার হয়েছে। এর মধ্যে চারবার দেশটির প্রেসিডেন্ট হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন এবং চারবার স্বাভাবিক মৃত্যু হয়েছিল। সর্বশেষ ১৯৬৩ সালে প্রেসিডেন্ট থাকাকালীন ডালাসে আততায়ীর গুলিতে নিহত হন জন এফ কেনেডি। তখন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন লিন্ডন জনসন। বর্তমানে ইরানে যুদ্ধ শুরুর কারণে একপ্রকার চাপের মধ্যে আছেন ট্রাম্প। টানা ৩৭ দিন ধরে যুদ্ধ চললেও এখন পর্যন্ত ট্রাম্প তার লক্ষ্য পূরণ করতে পারেননি। তাই যুদ্ধ বন্ধের কোনো যুথসই পথও খুঁজে পাচ্ছেন না যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক এই প্রেসিডেন্ট।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
প্রাথমিকের বৃত্তি: মেধা নাকি কোটা? প্রজ্ঞাপনের সঙ্গে ফলাফলের...
হোমনা( কুমিল্লা) প্রতিনিধি :প্রাথমিক শিক্ষা সমাপনী পর্যায়ের বৃত্তি প্রদান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে...
পুত্রসন্তানের মা হলেন করিশমা
বলিউড অভিনেত্রী করিশমা তান্না ও তার স্বামী বরুণ বাঙ্গেরা প্রথম সন্তানের বাবা-মা হয়েছেন। গুরু পূর্ণিম...
কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা; বিভিন্ন ছাত্রসংগঠনের...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ...
কুমিল্লায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে দিনব্যাপী ক...
আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কুমিল্লায় দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মুক্তি...
চাঁদপুর পৌরসভার ২শ ৫ কোটি টাকার বাজেট ঘোষণা
কাজী নজরুল ইসলামনতুন কোন কর আরোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য ২০৫ কোটি ৫৪ লাখ ২৫...
ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের ভালোবাসার শিক্ষক তোফায়েল আহমেদ আ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের ভারপ...