প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 31 Mar 2026, 12:12 AM
দ্বিতীয়বার মা হলেন সোনম কাপুর, ঘরে এলো পুত্রসন্তান
এফএনএস বিনোদন: বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও ব্যবসায়ী আনন্দ আহুজার পরিবারে নতুন অতিথির আগমন ঘটেছে। রোববার এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আবেগঘন বার্তার মাধ্যমে নিজেই সুখবরটি জানিয়েছেন সোনম, যেখানে তিনি নতুন জীবনের এই অধ্যায় শুরু নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এই সুখবর জানিয়ে সোনম লেখেন, “অসীম কৃতজ্ঞতা ও ভালোবাসায় পূর্ণ হৃদয়ে আমরা জানাচ্ছি যে, আমাদের পুত্রসন্তানের আগমন ঘটেছে।” তিনি আরও জানান, তাদের পরিবার এখন আরও বড় হলো এবং বড় ছেলে বায়ু ছোট ভাইকে পেয়ে দারুণ খুশি। চারজনের পরিবার হিসেবে নতুন যাত্রা শুরু করতে পেরে তারা নিজেদের ধন্য মনে করছেন বলেও উল্লেখ করেন। এর আগে ২০২৫ সালের নভেম্বর মাসে দ্বিতীয়বারের মতো মা হতে যাওয়ার খবর নিশ্চিত করেছিলেন সোনম। সে সময় নিজের বেবি বাম্পের ছবি শেয়ার করে সংক্ষিপ্ত ক্যাপশনে “গড়ঃযবৎ”লিখে ইঙ্গিত দিয়েছিলেন তিনি। উল্লেখ্য, ২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনম কাপুর ও আনন্দ আহুজা। ২০২২ সালের আগস্টে জন্ম নেয় তাদের প্রথম সন্তান বায়ু। নতুন সন্তানের আগমনের খবর ছড়িয়ে পড়তেই বলিউডে শুভেচ্ছার জোয়ার বইতে শুরু করে। অভিনেত্রী কারিনা কাপুর খান মন্তব্যে লেখেন, “অভিনন্দন সোনা ও আনন্দ।” এছাড়া সোনমের বোন রিয়া কাপুর, অভিনেত্রী হুমা কুরেশিসহ অনেক তারকা ও ভক্তরা ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন এই দম্পতিকে। বিশ্লেষকদের মতে, বলিউড তারকাদের ব্যক্তিগত জীবনের এমন সুখবর ভক্তদের সঙ্গে সংযোগ আরও গভীর করে তোলে। বিশেষ করে সামাজিক মাধ্যমে সরাসরি এই ধরনের ঘোষণা ভক্তদের মধ্যে দ্রুত সাড়া ফেলতে সহায়তা করে, যা তারকাদের জনপ্রিয়তাকেও নতুন মাত্রা দেয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম
আয়েশা আক্তারকুমিল্লা নগরীতে অনুমোদিত নকশা ছাড়াই নির্মাণ, সড়ক দখল করে ভবন নির্মাণ এবং নির্ধারিত জায়গা...
দেবিদ্বারে বন্ধকী জুট মিলের কোটি টাকার যন্ত্রাংশ পাচার...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে সোনালী ব্যাংকে বন্ধক রাখা একটি জুট মিলের কোটিটাকা মূল্যের বিপুল...
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগে...
দেবিদ্বারে আড়াই কোটি টাকা আত্মসাত করে পালানো বিজন সাহা প...
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বারে একটি কাঁচামালের আড়ৎ থেকে আড়াই কোটি টাকাআত্মসাতের অভি...
নাঙ্গলকোটে কুমিল্লা জেলা পরিষদের আধুনিক ডাকবাংলোর উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় কুমিল্লা জেলা পরিষদের নির্মিত আধুনিক ডাকবাংলোর শুভ...
কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অ...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগ ও গণিত ক্লাবের যৌথ উদ্যোগে গণ...