প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Mar 2026, 12:09 AM
কুমিল্লার লালমাইয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
মাসুদ রানা, কুমিল্লা
কুমিল্লার লালমাইয়ে বোনের বাড়িতে যাওয়ার সময় ট্রেন-মোটরসাইকেল সংঘর্ষে মো. সুমন (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা অনুমান ৬টা ২০মিনিটের দিকে কুমিল্লা-লাকসাম রেলওয়ে সড়কের উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন বাগমারা উত্তর ইউনিয়নের উত্তর জয়কামতা গ্রামের বাসিন্দা এবং মেহেরকুল দৌলতপুর চৌমুহনীর চা দোকানদার ফরিদ মিয়ার ছোট ছেলে। মৃত্যুকালে তিনি পিতা-মাতা ও স্ত্রী রেখে গেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার কিছুক্ষণ আগের নিহত সুমন একটি মোটরসাইকেলযোগে দত্তপুর গ্রামীণ সড়ক দিয়ে রেললাইন পাড় হচ্ছিল। এমন সময় দ্রুতগামীর একটি ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের সামনের অংশটি দুমড়ে-মুচড়ে যায় এবং মোটরসাইকেল আরোহী সুমন মাথায় প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে। প্রত্যক্ষদর্শীরা আরো বলেন, ট্রেন আসার আগেই রাস্তা পার হওয়া সম্ভব হবে এমন ধারণা থেকেই সুমন রাস্তা পাড় হতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার বলেন, এ বিষয়ে ওই এলাকা থেকে কোনো মেসেজ পাইনি। বিষয়টি আপনার মাধ্যমে জানার পর ওই পরিবারের সাথে যোগাযোগ করে ঘটনার সত্যতা পাওয়া গেছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরু...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে সপ্তম শ্রেণীতে প...
নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পরিকল্পিত উন্নয়ন ও সুশৃঙ্খল নগরায়ণ নিশ্চিত করতে ভবনের নকশা অনুমোদন ও নির্...
কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে...
কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা মহানগর ও সেনানিবাস) আসনের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রক...
ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে দে...
তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভাবৃহস্পতিবার উপজেলা মিলন...
চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে আল-নূর হাসপাতালে নরমাল ডেলিভারির সময় নবজাতকের মাথায় আঘাত লেগ...