প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Mar 2026, 12:05 AM
ব্রাহ্মণপাড়ায় বিকাশে প্রতারণার চেষ্টায় দুই যুবককে গণপিটুনি
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় একটি দোকান থেকে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার সময় দুই যুবককে আটক করে স্থানীয় জনতা। পরে উত্তেজিত জনতা তাঁদের গণপিটুনি দিয়ে মাথার চুল ন্যাড়া করে ছেড়ে দেয়। সোমবার (৩০ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাটেরা নিউমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আটক দুই যুবক হলেন—ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের ধান্যদৌল এলাকার জাকির হোসেনের ছেলে রাব্বি (২০) এবং বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের সেলিম মিয়া (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে টাটেরা নিউমার্কেটের একটি দোকানে গিয়ে ওই দুই যুবক নিজেদের বিকাশ নম্বরে ৩ হাজার টাকা লোড করেন। পরে টাকা পরিশোধ না করে কৌশলে দোকান থেকে পালানোর চেষ্টা করলে দোকানমালিক চিৎকার দেন। এ সময় আশপাশের লোকজন ধাওয়া করে তাঁদের আটক করে। ধরা পড়ার পর উত্তেজিত জনতা তাঁদের গণপিটুনি দেয় এবং শাস্তিস্বরূপ মাথার চুল কামিয়ে দেয়। দোকান মালিক জামাতুল ইসলাম বলেন, ‘আমার দোকান থেকে বিকাশে ৩ হাজার টাকা নিয়ে তাঁরা পালানোর চেষ্টা করছিলেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁদের হাতেনাতে ধরা হয়।’ এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, ‘ঘটনাটি সম্পর্কে পুলিশকে কেউ অবহিত করেনি। তবে বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে উড়ন্ত বস্ত...
আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
কুমিল্লা জেলা সংবাদদাতা, ৬ অক্টোবর:‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামন...
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার সঙ্গে নিজের পারিবারিক ও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে কুমিল্লা বিভ...
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
মাহফুজ নান্টু, কুমিল্লা।২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে...
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গ...
কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে...
স্টাফ রিপোর্টারকুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গু...