প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Mar 2026, 12:03 AM
ব্রাহ্মণপাড়ায় বাবার অভিযোগে দুই মাদকাসক্ত ছেলে জেলে
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে বাবার করা অভিযোগের ভিত্তিতে দুইজনকে চার মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্তরা হলেন মো. শিপন (২৩) ও মো. রবিউল হাসান (২৪)। সোমবার (৩০ মার্চ) দুপুরে থেকে বিকাল পর্যন্ত পৃথক অভিযানে তাঁদের আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান। দণ্ডপ্রাপ্ত শিপন উপজেলার ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের নুরুল ইসলামে ছেলে এবং রবিউল হাসান শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি গ্রামের মফিজ মিয়ার ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান জানান, শিপন ও রবিউল হাসান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা জোগাড় করতে গিয়ে তাঁরা নিয়মিত পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাতেন। তাঁরা দুজনেই মা বাবাকে নির্যাতন করতেন।
পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে থেকে বিকাল পর্যন্ত উপজেলার ব্রাহ্মণপাড়া ও দক্ষিণ তেতাভূমি এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় তাঁদের মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় শিপন ও রবিউল হাসানকে পৃথকভাবে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। আদালত সূত্র জানায়, অভিযুক্তরা নিয়মিত মাদক সেবন ও পারিবারিক নির্যাতনের বিষয়টি স্বীকার করেছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে উড়ন্ত বস্ত...
আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
কুমিল্লা জেলা সংবাদদাতা, ৬ অক্টোবর:‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামন...
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার সঙ্গে নিজের পারিবারিক ও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে কুমিল্লা বিভ...
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
মাহফুজ নান্টু, কুমিল্লা।২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে...
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গ...
কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে...
স্টাফ রিপোর্টারকুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গু...