...
শিরোনাম
শরিফুলের বোলিংয়ের প্রশংসায় অস্ট্রেলীয় অধিনায়ক ⁜ ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ ⁜ ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, ২৩ জন আহত ⁜ নাইজেরিয়ায় মসজিদে হামলা চালিয়ে ৬০ জনকে অপহরণ ⁜ আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর আপত্তিকর কনটেন্ট ⁜ কারিনার ফের মা হওয়ার গুঞ্জন ⁜ খালেদা জিয়ার সাজে ধরা দিলেন অভিনেত্রী চমক ⁜ মাকে হারালেন অভিনেত্রী বিপাশা কবির ⁜ কুমিল্লায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ২,৪৭৫ প্রকল্পের কাজ শেষ পর্যায়ে ⁜ কুবিতে মধ্যরাতে দুই দফায় মারামারি ; আহত ১, বহিষ্কার ২ ⁜ কুমিল্লায় ৬ অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ⁜ শিক্ষার্থী একা ফেল করেনি, টোটাল সিস্টেম ফেল করেছে ⁜ প্রবাস থেকে বাড়ি ফেরা হলো না রাসেলের ⁜ কুমিল্লায় TAG-এর সদস্য নিয়োগ পরীক্ষা সম্পন্ন ⁜ ব্রাহ্মণপাড়ায় এমপি জসিমের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, গাঁজাসহ নারী আটক ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার, ৪ কেজি গাঁজা উদ্ধার, মোটরসাইকেল জব্দ ⁜ বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার ১৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত ⁜ চাঁদপুরে স্থানীয় পত্রিকার সম্পাদকদের সাথে এমপির মত বিনিময় সভা ⁜ চান্দিনায় বর্ণাঢ্য জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ⁜ ইনসাফ স্পেশালাইজড হসপিটালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Jul 2025, 10:14 AM

...
মুরাদনগরে এবার একই পরিবারের তিনজনকে গণপিটুনিতে হত্যা News Image

মাহফুজ নান্টু

মুরাদনগর উপজেলার বাহেরচর পাঁচকিত্তার প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ বেধড়ক পিটুনির ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরী হয়। তার রেশ কাটতে না কাটতেই একই উপজেলার কড়ইবাড়ি এলাকায় গণপিটুনিতে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনায় আবারো দেশজুড়ে আলোচনায় মুরাদনগর।

মাদক ছিনতাই নিয়ে সালিশের বিরোধ থেকে স্থানীয় চেয়ারম্যান এবং মেম্বারের গায়ে হাত তোলা নিয়ে বৃহস্পতিবার সকালে একই পরিবারের তিনজনকে গণপিটুনিতে হত্যা করা হয়েছে। ঘটনার পর বৃহস্পতিবার বিকেল থেকে পুরুষশূন্য ওই এলাকায় থমথমে-গ্রামজুড়ে আতংক। পরিস্থিতি সামাল দিতে আইনশৃংখলা বাহিনীর একাধিক টিমকে ঘটনাস্থলে দেখা গেছে।

নিহতরা হলেন-কড়ইবাড়ি গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী রোকসানা বেগম রুবি (৪৭), রুবির মেয়ে তাসপিয়া আক্তার হ্যাপি ওরফে জোনাকি (২৯) রুবির ছেলে মো. রাসেল মিয়া (৪০) ঘটনায় রুবির আরেক মেয়ে রুমা আক্তারকে (২৭) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত জোনাকির স্বামী হায়দারাবাদ  গ্রামের  আবদুল হামিদের ছেলে মনির হোসেন। মনির হোসেন, নিহত তিনজন হাবিবুর রহমানের আরেক মেয়েসহ তাদের পরিবারের পাঁচ সদস্যের বিরুদ্ধে ৪৩টি মামলা রয়েছে। এর মধ্যে নিহত তিনজনের বিরুদ্ধে মামলার সংখ্যা ৩০টি।

বৃহস্পতিবার বিকেলে ওই বাড়িতে গিয়ে দেখা যায়, সাততলা ভবনের বেশির ভাগ জানালার কাচ ভাঙা। তিনটি স্থানে ছোপছোপ রক্তের দাগ। বাড়ির আঙিনায় একটি মোটরসাইকেল ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। বাইরে অসংখ্য মানুষের জটলা। তবে উৎসুক মানুষ বেশির ভাগই অন্য গ্রাম থেকে এসেছেন।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, তারা দীর্ঘদিন ধরে শুনে আসছেন পরিবার মাদকের সঙ্গে সম্পৃক্ত। কমপক্ষে ৪০ বছর ধরে তারা মাদক ব্যবসা করছেন। স্থানীয়রা আরো জানান, তারা অনেকবার শুনেছেন, তাদের ক্রসফায়ার দেওয়া হবে। কিন্তু তারা বারবার বেঁচে যায়। তারা সরাসরি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হলেও আওয়ামী লীগের রাজনীতি করা ব্যক্তিদের সাথে ওঠাবসা ছিল। সম্প্রতি এক স্কুল শিক্ষকের মোবাইল ছিনতাই হয়। ওই ছিনতাইকারীর সঙ্গে সম্পর্ক ছিল রুবিদের পরিবারের। রুবিদের পর ওই ছিনতাইকারীকে তাদের বাড়িতে আশ্রয়ও দেন। গত মঙ্গলবার কড়ইবাড়ি গ্রামে ঘটনাসহ তাদের অপকর্ম নিয়ে সালিশ হয়। সেখানে তাদের অপকর্মের বিষয়ে মানুষজন অভিযোগ তোলেন। স্থানীয়দের অভিযোগ, পরিবারের মাদক ছড়িয়ে দেওয়ায় গ্রামের আটজন রিহ্যাব সেন্টারে আছেন বলে অভিযোগ করা হয়।

বৃহস্পতিবার সকালে হায়দারাবাদ-কড়ইবাড়ি সড়কের কাজ পরিদর্শনে আসেন আকবপুর ইউনিয়নের চেয়ারম্যান শিমুল বিল্লাল। সময় শিমুল বিল্লাল স্থানীয় বাচ্চু মেম্বারের গায়ে সালিশের ঘটনা নিয়ে আচমকা হাত তোলেন রোকসানা বেগম রুবি। স্থানীয়রা প্রতিবাদ করলে, রুবি নিজের হাত কেটে মামলার ভয় দেখান। এরপর পরিস্থিতি ঘোলাটে হয়ে যায়।

নিহত রাসেলের স্ত্রী মীম আক্তার জানান, ননদের দোকান চাকরি করা এক যুবক মোবাইল চুরির অভিযোগে ধরা পড়ে। অভিযুক্তের বাবা ঘটনায় আমাদের বাড়িতে এসে বলেন, আমি একলাখ টাকা জরিমানা দেব। আমার স্বামী রাসেল যাতে বিষয়টি মীমাংসা করে দেন। গত পরশু বিষয়টি সুরাহার জন্য সবাই বসে। আমার শাশুড়ি বিষয়টি নিয়ে কথা বললে, স্থানীয় বাছিরের সঙ্গে ঝামেলা হয়। বাছির আমার শাশুড়ি ননদকে মারধর করে। সময় তর্কাতর্কি ঝামেলার এক পর্যায়ে আমার এক বছরেরও কম বয়সী মেয়ের হাত বাড়ি দিয়ে ভেঙে দেয় তারা। আমার স্বামী তখন বাইরে ছিল। তিনি এটি জানতে পারার পর খুবই উত্তেজিত হয়ে যান। নিয়ে খুব ঝামেলা হয়। তবে ওইদিন রাতের মধ্যে  পরিস্থিতি শান্ত হয়ে যায়। কিন্তু বৃহস্পতিবার সকালে এক-দেড়শ লোক বাঁশ ছুরি নিয়ে হাজির হন। তারা প্রথমে ঘরের ভেতর ইট-পাটকেল নিক্ষেপ করেন। এরপর ঘরে ঢুকে আমার শাশুড়িকে হত্যা করেন। ঘরের বাইরে নাশতার জন্য যাওয়া ননদকেও হত্যা করা হয়। এরপর আলমারিতে লুকিয়ে থাকা স্বামীকেও হত্যা করে তারা। আমার স্বামী ছোট সন্তানের জন্য বারবার প্রাণভিক্ষা চাইলেও লাভ হয়নি। এখনও পর্যন্ত আমার শ্বশুর নিখোঁজ। আমি ঘটনায় মামলা করব। তবে একাধিক সূত্র জানায়, ¦ার্শবর্তী কসবা উপজেলা থেকে বেশ কিছু লোকজন এসে ঘটনায় সম্পৃক্ত হয়। তারাও হত্যাকা- অংশগ্রহণ করে।

কুমিল্লা পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের বিরুদ্ধে যতই অভিযোগ থাকুক, এভাবে কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারেন না। যারা হত্যাকা- অংশগ্রহণ করেছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

শরিফুলের বোলিংয়ের প্রশংসায় অস্ট্রেলীয় অধিনায়ক
শরিফুলের বোলিংয়ের প্রশংসায় অস্ট্রেলীয় অধিনায়ক

ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ছিলেন না শরিফুল ইসলাম| তবে দ্বিতীয় টেস্টের আ...

ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ
ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ

ইনিংস হারের শঙ্কা নিয়ে চা-বিরতিতে যায় বাংলাদেশ| বিরতি থেকে ফিরে ৩ বলে ২ উইকেট হারিয়ে ইনিংস ও ৫১ রানে...

৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, ২৩ জন আহত
৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, ২৩ জন আহত

এফএনএস বিদেশ : জাপানে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছে এবং এতে আহত হয়েছেন কমপক্ষে ২৩ জন| গতকাল রোববা...

নাইজেরিয়ায় মসজিদে হামলা চালিয়ে ৬০ জনকে অপহরণ
নাইজেরিয়ায় মসজিদে হামলা চালিয়ে ৬০ জনকে অপহরণ

এফএনএস বিদেশ : নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে একটি মসজিদ ও আশপাশের কয়েকটি গ্রামে সশস্ত্র হামলা...

আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর আপত্তিকর কনটেন্ট
আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর আপত্তিকর কনটেন্ট

রুপালি জগতের তারকাদের নিয়ে অশালীন কিংবা আপত্তিকর কনটেন্ট ˆতরির বিষয়টি নতুন কিছু নয়| বলিউডে এমন বহু অ...

কারিনার ফের মা হওয়ার গুঞ্জন
কারিনার ফের মা হওয়ার গুঞ্জন

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান আবারও মা হতে চলেছেন-সম্প্রতি এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ শরিফুলের বোলিংয়ের প্রশংসায় অস্ট্রেলীয় অধিনায়ক
➤ ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ
➤ ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, ২৩ জন আহত
➤ নাইজেরিয়ায় মসজিদে হামলা চালিয়ে ৬০ জনকে অপহরণ
➤ আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর আপত্তিকর কনটেন্ট
➤ কারিনার ফের মা হওয়ার গুঞ্জন
➤ খালেদা জিয়ার সাজে ধরা দিলেন অভিনেত্রী চমক
➤ মাকে হারালেন অভিনেত্রী বিপাশা কবির
➤ কুমিল্লায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ২,৪৭৫ প্রকল্পের কাজ শেষ পর্যায়ে
➤ কুবিতে মধ্যরাতে দুই দফায় মারামারি ; আহত ১, বহিষ্কার ২
➤ কুমিল্লায় ৬ অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
➤ শিক্ষার্থী একা ফেল করেনি, টোটাল সিস্টেম ফেল করেছে
➤ প্রবাস থেকে বাড়ি ফেরা হলো না রাসেলের
➤ কুমিল্লায় TAG-এর সদস্য নিয়োগ পরীক্ষা সম্পন্ন
➤ ব্রাহ্মণপাড়ায় এমপি জসিমের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, গাঁজাসহ নারী আটক
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার, ৪ কেজি গাঁজা উদ্ধার, মোটরসাইকেল জব্দ
➤ বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার ১৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত
➤ চাঁদপুরে স্থানীয় পত্রিকার সম্পাদকদের সাথে এমপির মত বিনিময় সভা
➤ চান্দিনায় বর্ণাঢ্য জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
➤ ইনসাফ স্পেশালাইজড হসপিটালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir