প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Mar 2026, 12:09 AM
ভেজাল দুধ নিয়ে ইউএনও অফিসে হাজির শিক্ষিকা!
মাসুদ রানা, কুমিল্লা
দক্ষিণ কুমিল্লার সবচেয়ে দীর্ঘতম বাজার হলো লালমাই উপজেলার বাগমারা বাজার। কাঁক ডাকা ভোরবেলা থেকে এই বাজারে পণ্য বেচাকেনা শুরু হয়। বিখ্যাত এই বাজারের অনেক সুনামও রয়েছে তবে, এই বাজারে কুমিল্লার সবচেয়ে বড় দুধ বাজারও বসে। ভোর হতেই গ্রাম থেকে গাভীর দুধ নিয়ে আসেন বহু মানুষ। কিন্তু এইবার সেই দুধ কিনে প্রতারিত হয়েছেন রীনা আক্তার নামক একজন নারী। পেশায় তিনি একজন শিক্ষিকা। রবিবার সকালে সেই ভেজাল দুধ নিয়ে শিক্ষিকা হাজির হয়েছেন লালমাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে।
২৮ মার্চ শনিবার ভোরবেলা বাগমারা বাজার থেকে ১৫ লিটার দুধ ক্রয় করে বাসায় নিয়ে গেলে দুধে ভেজাল আছে বুঝতে পেরে, সাথে সাথে উপজেলা নির্বাহী অফিসারের ব্যবহৃত মোবাইলে বিষয়টি মেসেজের মাধ্যমে জানান তিনি। মেসেজটি নজরে আসলে পরবর্তীতে ভেজাল দুধ নিয়ে উপজেলায় আসতে বলেন ইউএনও, আর তাই গতকাল রবিবার (২৯ মার্চ) সকালে ভেজাল দুধ নিয়ে উপজেলায় হাজির হয়েছেন শিক্ষিকা।
এ-সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ ফাহমিদা আফরোজ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মউল্যাহ, মৎস অফিসার হাবিবুর রহমান। এই বিষয়ে উপজেলা প্রাণীসম্পদ অফিসার ফাহমিদা আফরোজ বলেন, দুধে ক্যামিকেল রয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য দুধ আমরা ল্যাবে পাঠাবো।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু বলেন, গতকাল একজন শিক্ষিকা আমার হোয়াটসঅ্যাপ মেসেজ করেন যে ওনি যে দুধটা কিনেছেন বাসায় নিয়ে যাওয়ার পর ওনার কাছে মনে হলো যে এটাকে ক্যামিকেল মেশানো আছে, পরবর্তীতে আমি ওনাকে বলি যে আপনি দুধগুলো নিয়ে উপজেলায় আসেন। আমি প্রাণিসম্পদ কর্মকর্তার সাথে কথা বলে বিষয়টা খতিয়ে দেখবো। পরে আজকে তিনি এসেছেন দুধ গুলো আমরা নিয়েছি, ল্যাবে পাঠিয়ে দেখবো কোন প্রকার ক্যামিকেল আছে কিনা। পরবর্তীতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আন্ডারপাস নির্মাণে ভাঙা হয়েছিলো কুবির প্রতিষ্ঠাকালীন ফটক, চা...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :আন্ডারপাস নির্মাণের জন্য ২০২২ সালে ভেঙে ফেলা হয়েছিল কুমিল্লার বেলতলী...
কুমিল্লা নিউ মার্কেটে প্রথমবারের মতো ভোটের আয়োজন, ব্যবসায়ীদে...
আয়েশা আক্তার।।কুমিল্লা নিউ মার্কেটের ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে দোক...
গাড়ি আটকে ১০ মিনিটের আলটিমেটাম, ৪ লাখ টাকা আদায়ের অভিযোগ বন...
নিজস্ব প্রতিবেদকমালবাহী ট্রাক আটক, বিভিন্ন মামলায় ফাঁসানোর হুমকি, মাত্র ১০ মিনিটের সময়সীমা বেঁধে দিয়...
দেবিদ্বারে উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচি বিষয়ক র্...
মোঃ আক্তার হোসেনউপজেলা পর্যায়ে নতুন উদ্যোক্তা অনুসন্ধানের জন্য বাংলাদেশ ব্যাংকের বিশেষআয়োজন “উদ্যোগ...
কুমিল্লা বোর্ডে পুনর্নিরীক্ষণে ২ হাজার ৮১৩ জনের ফল পরিবর্তন,...
মাহফুজ নান্টু কুমিল্লাএইচএসসি ও সমমানের ২০২৬ সালের পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে কুমিল্লা শিক্ষা বোর্...
কুমিল্লা সীমান্তে ৪ কোটি ৮০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ, ৫...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকা...