প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Mar 2026, 10:18 AM
চান্দিনায় উপজেলা ও পৌর মৎস্যজীবী দলের ইফতার মাহফিল
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় উপজেলা ও পৌর মৎস্যজীবী দলের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার (১৫ মার্চ) বিকেলে চান্দিনার একটি রেস্টুরেন্টে পৌর মৎস্যজীবী দল এর আহ্বায়ক এডভোকেট মো. মহসিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তৃতা করেন- কুমিল্লা উত্তর জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মো. ফজলুল ছাত্তার। পৌর মৎস্যজীবী দলের যুগ্ম-আহ্বায়ক ফারুক আহম্মেদ এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- বরকইট ইউনিয়ন মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. জাকির হোসেন, উপজেলা মৎস্যজীবী দল নেতা মো. আবদুস ছালাম, মো. হেদায়েত উল্লাহ্। স্বাগত বক্তৃতা করেন- উপজেলা মৎস্যজীবী দল ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. মাসুম মুন্সী। মিলাদ মাহফিল পরিচালনা করেন- পৌর ওলামাদল আহ্বায়ক মাওলানা ফয়জুল্লাহ্ হেলালী, দোয়া ও মুনাজাত পরিচালনা করেন- উপজেলা ওলামাদল আহ্বায়ক মাওলানা তাজুল ইসলাম। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা মৎস্যজীবী দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
কুমিল্লা জেলা সংবাদদাতা | ৮ নভেম্বরঃ কুমিল্লা জেলার ১৮টি থানায় গত এক মাসে বিভিন্ন অপরাধে ৬১৪টি মামলা...
কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজ...
মো.জাকির হোসেনপবিত্র কুরআনের শিক্ষা ও হাফেজে কুরআন তৈরিতে উৎসাহ জোগাতে কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হ...
কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে...
মাহফুজ নান্টু, কুমিল্লা। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, বন্দী থাকা...
বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠ...
মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রত...
হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল...