প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 15 Mar 2026, 11:23 PM
শামিত-ফাহামিদুল ঢাকায় আসছে আজ, হামজা সরাসরি যোগ দেবেন ভিয়েতনামে
আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে এএফসি এশিয়ান কাপ বাছাই শেষ করবে বাংলাদেশ। আগেই বিদায় নেওয়া হামজা-শামিতদের জন্য সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি কেবলই আনুষ্ঠানিকতা। তারপরও আন্তর্জাতিক ম্যাচ বলে কথা! ভালো একটা ফল নিয়ে এশিয়ান কাপের বাছাই শেষ করার লক্ষ্যে বাফুফে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে হামজাদের জন্য একটি ফিফা ফ্রেন্ডলি আয়োজন করেছে। সিঙ্গাপুর যাওয়ার পথে ক্যাবরেরার দল সফর করবে ভিয়েতনাম। সেখানে ২৬ মার্চ প্রীতি ম্যাচটি খেলবে স্বাগতিক দলের বিপক্ষে। পরের দিন চলে যাবে সিঙ্গাপুর। ভিয়েতনাম ও সিঙ্গাপুরের প্রস্তুতি শুরু হবে আজ সোমবার ক্যাম্প শুরুর মাধ্যমে। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা এই দুই ম্যাচের ঢাকার ক্যাম্পের জন্য ডেকেছেন ২৮ জনকে। আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হবে অনুশীলন। দলের সবচেয়ে বড় তারকা হামজা দেওয়ান চৌধুরী যোগ দেবেন ভিয়েতনামে। প্রবাসী খেলোয়াড় শামিত সোম, জায়ান আহমেদ এবং ফাহামেদুল ইসলাম ক্যাম্পের প্রথম দিনই যোগ দেবেন। আজ সোমবার শামিত-ফাহামিদুলরা ঢাকায় আসবেন। একই দিন আসবেন ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজীও। ঢাকায় চারদিন অনুশীলন করে ২০ মার্চ দল ভিয়েতনাম যাবে। সেখানে ২৬ মার্চ ম্যাচ খেলে পরের দিন সিঙ্গাপুরে যাবে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলে ১ এপ্রিল দল দেশে ফিরবেন জামাল ভূঁইয়ারা।
ঢাকার ক্যাম্পের জন্য যাদের ডাকা হয়েছে
গোলকিপার: মিতুল মারমা, মো. সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, ইশাক আকন্দ
ডিফেন্ডার: তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, মো. আব্দুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, মঞ্জুরুর রহমান মানিক, ইসা ফয়সাল
মিডফিল্ডার: শাহ কাজেম কিরমানি, শেখ মোরসেলিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মো. সোহেল রানা, মো. হৃদয়, শামিত সোম
ফরোয়ার্ড: আরমান ফয়সাল আকাশ, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামিদুল ইসলাম, মিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, সুমন রেজা
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
কুমিল্লা জেলা সংবাদদাতা | ৮ নভেম্বরঃ কুমিল্লা জেলার ১৮টি থানায় গত এক মাসে বিভিন্ন অপরাধে ৬১৪টি মামলা...
কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজ...
মো.জাকির হোসেনপবিত্র কুরআনের শিক্ষা ও হাফেজে কুরআন তৈরিতে উৎসাহ জোগাতে কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হ...
কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে...
মাহফুজ নান্টু, কুমিল্লা। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, বন্দী থাকা...
বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠ...
মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রত...
হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল...