...
শিরোনাম
মাদরাসার শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার ⁜ জামায়াত নেতা কাজী দ্বীন মোহাম্মদ ও এমদাদুল হক মামুনকে অব্যাহিতি ⁜ কুমিল্লায় ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচলে আসছে নতুন নীতিমালা, নিবন্ধনের ঘোষণা ⁜ চৌদ্দগ্রামে মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার ⁜ আজ কুমিল্লায় জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় যুবদিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন ⁜ বাঞ্ছারামপুরে ক্যা.এবি তাজুল ইসলাম কলেজ এখন আইসিইউতে ১৪ শিক্ষকের কলেজে পরীক্ষার্থী ৫, পাস করেছে ১ জন। ⁜ বুড়িচংয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা এবং সম্মাননা প্রদান ও যুব ঋণের চেক বিতরণ ⁜ হোমনায় জাতীয় যুব দিবস পালিত ⁜ মুরাদনগরে এইচএসসির ফলে বড় বিপর্যয়: ⁜ তিতাসে স্থানীয় এমপির বিভিন্ন প্রকল্প উদ্বোধন ⁜ দেবিদ্বারে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আ‌লোচনা সভা অন‌ষ্ঠিত ⁜ মনোহরগঞ্জে নবাগত সাব-রেজিস্ট্রার মেহেদী হাসানের যোগদান ⁜ ব্রাহ্মণপাড়ায় ব্যবসায় লোকসান ও ঋণের চাপে যুবকের আত্মহত্যা ⁜ কুমিল্লায় সোনাইছড়ি সেচ প্রকল্পের সুইস গেট সচল, উদ্বোধন সেচ কার্যক্রম ⁜ বরুড়ায় জাতীয় যুব দিবস উদযাপন ⁜ বীর মুক্তিযোদ্ধা মানিক পশারিকে দাফন করতে বাধা দেয়ার প্রতিবাদে কুমিল্লায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ ⁜ লালমাইয়ে জাতীয় যুব দিবস পালিত ⁜ বেশি জিপিএ-৫ দিয়ে শিক্ষার প্রকৃত মান আড়াল করা হয়েছিল -এমপি জসিম উদ্দিন ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ⁜ কুমিল্লা মহানগর জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটি'র অভিষেক অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 14 Mar 2026, 11:27 PM

...
আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে? News Image

এফএনএস স্পোর্টস

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ যেন দুই ভিন্ন চেহারা দেখিয়েছে। মিরপুরে প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে বড় জয় তুলে নেওয়ার পর দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ভেঙে পড়ে দল। ফলে তিন ম্যাচের সিরিজ এখন সমতায়, শেষ ম্যাচে নির্ধারিত হবে শিরোপা।


গত মঙ্গলবার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে দারুণ ক্রিকেট খেলেছিল বাংলাদেশ। নাহিদ রানার বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১১৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ২৪ রানে ৫ উইকেট নেন এই তরুণ পেসার। মেহেদী হাসান মিরাজও নেন ৩ উইকেট। পরে তানজিদ হাসান তামিমের আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে বাংলাদেশ। ৮ উইকেটের বড় জয়ে খেলা শেষ হয়ে যায় নির্ধারিত সময়ের অনেক আগেই।

ওই ম্যাচের পর ধারণা ছিল আত্মবিশ্বাসে ভর করে দ্বিতীয় ম্যাচেও এগিয়ে থাকবে বাংলাদেশ। কিন্তু গত বৃহস্পতিবার একই মাঠের পাশের পিচে ম্যাচের চিত্র পুরো পাল্টে যায়। ঘাস বেশি থাকা উইকেটে ভালো লেন্থে বল করে সুবিধা পাওয়ার আশা করেছিলেন বাংলাদেশের বোলাররা। কিন্তু বাস্তবে সেই উইকেটে তেমন মুভমেন্ট পাওয়া যায়নি। ফলে পাকিস্তানের ব্যাটাররা সহজেই রান তুলতে থাকেন।

নাহিদ রানা প্রথম ম্যাচে শর্ট লেন্থে বাউন্স তুলে পাকিস্তানিদের বিপাকে ফেললেও দ্বিতীয় ম্যাচে নিজের ছন্দ খুঁজে পাননি। তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানও উইকেটের সহায়তা না পেয়ে কার্যকর হতে পারেননি। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দুই উইকেট নিলেও অন্য বোলাররা রান আটকে রাখতে পারেননি। লেগ স্পিনার রিশাদ হোসেন তিন উইকেট পেলেও রান খরচ বেশি ছিল। শেষ পর্যন্ত পাকিস্তান পৌঁছে যায় প্রায় আড়াইশর কাছাকাছি সংগ্রহে।

লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের ব্যাটিং ছিল হতাশাজনক। তানজিদ তামিম বড় শট খেলতে গিয়ে ক্যাচ দেন। সাইফ হাসানও নিজের ছন্দ খুঁজে পাননি। প্রথম ম্যাচের নায়ক নাজমুল হোসেন শান্ত বোল্ড হয়ে ফেরেন দ্রুত। লিটন দাস ও তাওহিদ হৃদয়ের ইনিংসও দলকে পথে রাখতে পারেনি। অনেকদিন পর দলে ফেরা আফিফ হোসেনও রান পাননি।

ম্যাচের মাঝপথে বৃষ্টির কারণে সমীকরণ বদলে যায়। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশের সামনে ৩২ ওভারে ২৪৩ রানের লক্ষ্য দাঁড়ায়। শুরুতেই কয়েকটি উইকেট হারানোয় সেই লক্ষ্য আরও কঠিন হয়ে ওঠে। বাড়তি চাপ সামলাতে না পেরে শেষ পর্যন্ত বড় ব্যবধানে হারে বাংলাদেশ।

এই জয়ে পাকিস্তান সিরিজে সমতা ফেরায়। ফলে আজ রোববার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডে হয়ে উঠেছে সিরিজ নির্ধারণী ম্যাচ। যে দল জিতবে, তারাই সিরিজের ট্রফি তুলে নেবে।

শেষ ম্যাচে জিততে হলে বাংলাদেশের প্রয়োজন প্রথম ম্যাচের মতোই শৃঙ্খলিত বোলিং ও দায়িত্বশীল ব্যাটিং। বিশেষ করে শুরুতে উইকেট না হারিয়ে পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে তবেই ম্যাচে ফিরতে পারবে টাইগাররা। এখন দেখার বিষয়, রোববারের ম্যাচে আবারও প্রথম ম্যাচের সেই আত্মবিশ্বাসী বাংলাদেশের দেখা মেলে কি না।




ক্যাটেগরি: খেলা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক খেলাধুলা

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

মাদরাসার শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
মাদরাসার শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রে...

কুমিল্লার চৌদ্দগ্রামে আবাসিক হাফেজিয়া মাদরাসার দুই শিশুশিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের অভিয...

জামায়াত নেতা কাজী দ্বীন মোহাম্মদ ও এমদাদুল হক মামুনকে অব্যাহিতি
জামায়াত নেতা কাজী দ্বীন মোহাম্মদ ও এমদাদুল হক মামুনকে অব্যাহ...

নিজস্ব প্রতিবেদককুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমির কাজী দ্বীন মোহাম্মদ ও নায়েবে আমির এমদাদু...

কুমিল্লায় ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচলে আসছে নতুন নীতিমালা, নিবন্ধনের ঘোষণা
কুমিল্লায় ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচলে আসছে নতুন...

আয়েশা আক্তার।।ব্যাটারিচালিত অটোরিকশা ও ই-রিকশা (ইজিবাইক) চলাচল, নিবন্ধন ও ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে...

চৌদ্দগ্রামে মাটি  খুঁড়তে গিয়ে    অবিস্ফোরিত মর্টার শেল    উদ্ধার
চৌদ্দগ্রামে মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত মর্টার শেল উদ...

এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা দক্ষিণপাড়া মিয়াজী বাড়িতে নতুন ভ...

আজ কুমিল্লায় জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় যুবদিবস নানা    কর্মসূচির মধ্য দিয়ে পালন
আজ কুমিল্লায় জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় যুবদিবস নানা কর্...

কুমিল্লা জেলা সংবাদদাতাসারাদেশের ন্যায় কুমিল্লায় জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় যুবদিবস নানা কর্মসূচির...

বাঞ্ছারামপুরে ক্যা.এবি তাজুল ইসলাম কলেজ এখন আইসিইউতে ১৪ শিক্ষকের কলেজে পরীক্ষার্থী ৫, পাস করেছে ১ জন।
বাঞ্ছারামপুরে ক্যা.এবি তাজুল ইসলাম কলেজ এখন আইসিইউতে ১৪ শিক্...

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর  ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর  উপজেলার মানিকপুর ইউনিয়নের...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ মাদরাসার শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
➤ জামায়াত নেতা কাজী দ্বীন মোহাম্মদ ও এমদাদুল হক মামুনকে অব্যাহিতি
➤ কুমিল্লায় ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচলে আসছে নতুন নীতিমালা, নিবন্ধনের ঘোষণা
➤ চৌদ্দগ্রামে মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার
➤ আজ কুমিল্লায় জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় যুবদিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন
➤ বাঞ্ছারামপুরে ক্যা.এবি তাজুল ইসলাম কলেজ এখন আইসিইউতে ১৪ শিক্ষকের কলেজে পরীক্ষার্থী ৫, পাস করেছে ১ জন।
➤ বুড়িচংয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা এবং সম্মাননা প্রদান ও যুব ঋণের চেক বিতরণ
➤ হোমনায় জাতীয় যুব দিবস পালিত
➤ মুরাদনগরে এইচএসসির ফলে বড় বিপর্যয়:
➤ তিতাসে স্থানীয় এমপির বিভিন্ন প্রকল্প উদ্বোধন
➤ দেবিদ্বারে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আ‌লোচনা সভা অন‌ষ্ঠিত
➤ মনোহরগঞ্জে নবাগত সাব-রেজিস্ট্রার মেহেদী হাসানের যোগদান
➤ ব্রাহ্মণপাড়ায় ব্যবসায় লোকসান ও ঋণের চাপে যুবকের আত্মহত্যা
➤ কুমিল্লায় সোনাইছড়ি সেচ প্রকল্পের সুইস গেট সচল, উদ্বোধন সেচ কার্যক্রম
➤ বরুড়ায় জাতীয় যুব দিবস উদযাপন
➤ বীর মুক্তিযোদ্ধা মানিক পশারিকে দাফন করতে বাধা দেয়ার প্রতিবাদে কুমিল্লায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ
➤ লালমাইয়ে জাতীয় যুব দিবস পালিত
➤ বেশি জিপিএ-৫ দিয়ে শিক্ষার প্রকৃত মান আড়াল করা হয়েছিল -এমপি জসিম উদ্দিন
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
➤ কুমিল্লা মহানগর জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটি'র অভিষেক অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir