প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Mar 2026, 12:02 AM
ব্রাহ্মণপাড়ায় ব্যারিস্টার সোহরাব খান চৌধুরীর উদ্যোগে ১ হাজার মানুষকে ঈদ উপহার বিতরণ
মোঃ আবদুল আলীম খান
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ব্যারিস্টার সোহরাব খান চৌধুরীর উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় একটা হাজার মানুষের মাঝে লুঙ্গি, শাড়ি ও নগদ অর্থ প্রদান করা হয়।
গতকাল শনিবার সকাল থেকে ব্রাহ্মণপাড়া সদরে তাঁর নিজ বাড়িতে এ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা অসহায় ও দুস্থ মানুষদের হাতে ঈদ উপহার তুলে দেন তিনি।
ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী বলেন, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষ যাতে স্বচ্ছন্দে ঈদ উদযাপন করতে পারেন, সে লক্ষ্যেই প্রতিবছর এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করা হয়।
উপহার পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, ঈদের আগে এ ধরনের সহায়তা তাদের জন্য অনেক সহায়ক হয়েছে। স্থানীয়রা জানান, প্রতিবছরই ঈদকে সামনে রেখে ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী অসহায় মানুষের পাশে দাঁড়ান এবং বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদ...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে পৃথক দুটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের পাশা...
কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৫ সেপ্টেম্বরঃমাদকদ্রব্যের ব্যবহার ও পাচার বৃদ্ধি পাওয়ায় সারাদেশের মতো কুমি...
হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি...
মহিউদ্দিন আকাশ ।।ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, আল্লাহ...
কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা নগরীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছে...
যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আই...
. আনোয়ারুল ইসলাম।।যুক্তি, তথ্য ও সাবলীল উপস্থাপনায় প্রতিপক্ষকে পেছনে ফেলে গ্রাম আদালত বিষয়ে বিতর্ক প...
দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ
কাজী খোরশেদ আলমদাওয়াতি মাস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে গণসংযোগ অনুষ...