প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 14 Mar 2026, 11:26 PM
রানআউটের পর গ্লাভস ও হেলমেট ছুড়ে ক্ষোভ, শাস্তি পেলেন সালমান আগা
এফএনএস স্পোর্টস
বাংলাদেশের বিপক্ষে মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে রানআউটের ঘটনায় ক্ষোভ দেখিয়ে শাস্তির মুখে পড়েছেন পাকিস্তানের ব্যাটসম্যান সালমান আগা। মাঠে গ্লাভস ও হেলমেট ছুড়ে মারার ঘটনায় তাকে আনুষ্ঠানিক তিরস্কার করা হয়েছে এবং একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে তার নামের পাশে।
পাকিস্তানের ইনিংসের ৩৯তম ওভারে ঘটে ঘটনাটি। মেহেদী হাসান মিরাজের করা ওই ওভারের একটি বলে মোহাম্মদ রিজওয়ান সোজা শট খেলেন। বলটি মিরাজ পা দিয়ে থামিয়ে দেন। তখন নন স্ট্রাইকে থাকা সালমান আগা ক্রিজের বাইরে ছিলেন। বলটি দুজনের কাছেই থাকলেও আগে তুলে নিয়ে স্টাম্প ভেঙে দেন মিরাজ। পরে তৃতীয় আম্পায়ার সালমানকে রানআউট ঘোষণা করেন।
এই সিদ্ধান্তে বিস্মিত ও ক্ষুব্ধ হয়ে মাঠেই প্রতিক্রিয়া দেখান পাকিস্তানি এই ব্যাটসম্যান। আউটের সিদ্ধান্ত ঘোষণার আগেই তিনি হেলমেট ও গ্লাভস মাটিতে ছুড়ে মারেন। সাজঘরের পথে বাউন্ডারি লাইন পার হওয়ার পরও আবার নিজের সরঞ্জাম ছুড়ে মারতে দেখা যায় তাকে। এ সময় বাংলাদেশের কয়েকজন ক্রিকেটারের সঙ্গে তর্কেও জড়ান তিনি।
ঘটনার পর ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ সালমান আগার বিরুদ্ধে ‘অ্যাবিউজিং অব ক্রিকেট ইকুপমেন্ট’ অভিযোগ আনেন। সালমান নিজের দোষ স্বীকার করে নেওয়ায় এ বিষয়ে আর কোনো শুনানির প্রয়োজন হয়নি। গত দুই বছরের মধ্যে শৃঙ্খলা ভঙ্গের কারণে এটিই তার প্রথম ডিমেরিট পয়েন্ট।
ম্যাচের ফলাফলে অবশ্য পাকিস্তানেরই জয় আসে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি তারা জেতে ১২৮ রানের ব্যবধানে। এই জয়ের ফলে সিরিজে এখন সমতা ১-১। সিরিজের নির্ধারণী তৃতীয় ওয়ানডে আজ অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদ...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে পৃথক দুটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের পাশা...
কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৫ সেপ্টেম্বরঃমাদকদ্রব্যের ব্যবহার ও পাচার বৃদ্ধি পাওয়ায় সারাদেশের মতো কুমি...
হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি...
মহিউদ্দিন আকাশ ।।ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, আল্লাহ...
কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা নগরীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছে...
যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আই...
. আনোয়ারুল ইসলাম।।যুক্তি, তথ্য ও সাবলীল উপস্থাপনায় প্রতিপক্ষকে পেছনে ফেলে গ্রাম আদালত বিষয়ে বিতর্ক প...
দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ
কাজী খোরশেদ আলমদাওয়াতি মাস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে গণসংযোগ অনুষ...