প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Mar 2026, 12:16 AM
কুমিল্লায় দুর্যোগ প্রস্তুতিমূলক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
অশোক বড়ুয়া
কুমিল্লায় জেলা প্রশাসন ও জেলা ত্রাণ ও পুনর্বাসন বিভাগের উদ্যোগে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় জেলা ও উপজেলা পর্যায়ে দুর্যোগ প্রস্তুতিমূলক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে অগ্নিকাণ্ড, ভূমিকম্প, বজ্রপাত ও বন্যা মোকাবেলায় প্রস্তুতিমূলক মহড়া প্রদর্শন করা হয়। এবারের দুর্যোগ প্রস্তুতি দিবসের প্রতিপাদ্য ছিল— “দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো।”
মহড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহঃ রেজা হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোঃ ইকবাল হোসেন, রেড ক্রিসেন্টের সহকারী পরিচালক বাহাদ আল নূর সাজিদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের এসিকন সহকারী কমিশনার হাছিবুর রহমান পরাগ, সহকারী কমিশনার সোনিয়া আক্তার, মোঃ মিজানুর রহমান, মোঃ রিয়াদ খানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি, সরকারি বিভাগের কর্মকর্তারা। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্কাউট ও ক্যাডেট সদস্য, রেড ক্রিসেন্ট যুব সদস্য এবং সাংবাদিকবৃন্দ মহড়ায় অংশগ্রহণ করেন।
মহড়া অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক মুহঃ রেজা হাসান বলেন, দুর্যোগ, অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের সময় সতর্কতার অভাবে অনেক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। তাই জীবনহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি রোধে দুর্যোগকালীন প্রস্তুতি সম্পর্কে সকলের সচেতন থাকা জরুরি।
তিনি আরও বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতিমূলক মহড়া পরিচালনার পাশাপাশি বহুতল ভবনের মালিক ও বাসিন্দাদের সচেতন করতে নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে। তিনি অগ্নিকাণ্ড, ভূমিকম্প ও বজ্রপাতসহ বিভিন্ন দুর্যোগ থেকে রক্ষার জন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা...
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...
মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...