প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Mar 2026, 12:08 AM
ব্রাহ্মণপাড়ায় নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগে বিআরডিবি চেয়ারম্যান গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চাঁদাবাজির অভিযোগে ব্রাহ্মণপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবি) এর চেয়ারম্যান মো. আকতার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ মার্চ) বিকেলে ব্রাহ্মণপাড়া সদর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আকতার হোসেন ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং ব্রাহ্মণপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবি)ুএর চেয়ারম্যান।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুস সামাদ একটি বাড়ি নির্মাণ করছিলেন। বাড়ির নির্মাণকাজ শুরু হওয়ার পর থেকেই আকতার হোসেন তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
রোববার দুপুরে আকতার হোসেন নির্মাণাধীন বাড়িতে গিয়ে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেন এবং এক কোটি টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় বাড়ি নির্মাণ প্রকল্পের প্রকৌশলী রাজিব খান বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় লিখিত অভিযোগ দেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ বিকেলে ব্রাহ্মণপাড়া সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে আকতার হোসেনকে গ্রেপ্তার করে।
ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুস সামাদের নির্মাণাধীন বাড়িতে গিয়ে আকতার হোসেন কাজের বাধা দেন এবং এক কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে কাজ বন্ধ করে দেওয়ার হুমকিসহ বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে প্রকল্পের প্রকৌশলী রাজিব খান থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। গ্রেপ্তার হওয়া আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
কুমিল্লা জেলা সংবাদদাতা | ৮ নভেম্বরঃ কুমিল্লা জেলার ১৮টি থানায় গত এক মাসে বিভিন্ন অপরাধে ৬১৪টি মামলা...
কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজ...
মো.জাকির হোসেনপবিত্র কুরআনের শিক্ষা ও হাফেজে কুরআন তৈরিতে উৎসাহ জোগাতে কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হ...
কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে...
মাহফুজ নান্টু, কুমিল্লা। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, বন্দী থাকা...
বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠ...
মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রত...
হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল...