প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Mar 2026, 12:07 AM
বুড়িচংয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ২২ নারী পেলেন ক্ষুদ্র ঋণের চেক
কাজী খোরশেদ আলম
কুমিল্লার বুড়িচংয়ে “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (৮ মার্চ) বিকেলে বুড়িচং উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বুড়িচং থানা অফিসার ইনচার্জ লুৎফর রহমান, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, বুড়িচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রাসেল সারওয়ার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিকুর রহমান, ডাক্তার সোলাইমান এবং উপজেলা ভেটেরিনারি সার্জন জনি পাল।
সভায় ইউএনও মোঃ তানভীর হোসেন বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যালয়ের সামনে ও চলার পথে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি নারীদের উচ্চ শিক্ষায় আরও এগিয়ে নিতে প্রশাসন কাজ করবে।
আলোচনা সভায় অংশ নেওয়া নারীরা বলেন, কর্মক্ষেত্র ও শিক্ষাক্ষেত্রে নারীরা প্রায়ই পথে ঘাটে উত্ত্যক্তের শিকার হন। নারী শিক্ষার আরও অগ্রগতি প্রয়োজন এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তারা জানান, সমাজে পুরুষদের তুলনায় নারীদের স্বাধীনতা এখনো সীমিত। এছাড়াও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নারীদের আরও বেশি সম্পৃক্ত করার দাবি জানান বক্তারা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ২২ জন নারীকে জনপ্রতি ২৫ হাজার টাকা করে ক্ষুদ্র ঋণের চেক প্রদান করা হয়। এছাড়াও প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাক...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খালেদা আক্তার (৭০)...
চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর আগেই ক...
কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভা...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৪ সেপ্টেম্বর:প্রথমবারের মতো কুমিল্লায় বর্তমান সরকার ও বিরোধী দলের সংসদ সদস...
বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্...
বাঙ্গরা প্রতিনিধি কুমিল্লা বাঙ্গরা উপজেলার এক নং শ্রীকাইল ইউনিয়ন এর উত্তর পেন্নই গ্রামের আনোয়ার...
ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠ...
মনোহরগঞ্জ প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নম্বর দক্...
ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর...
বর্ণীল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে আমরা ব্যাংকার্স পরিবার কুমিল্লা-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উ...