প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Mar 2026, 12:32 AM
ব্রাহ্মণপাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ আহত ২ জন
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এলপিইজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দুইজন আহত হয়েছেন।
শুক্রবার ( ৬ মার্চ ) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার শিদলাই ইউনিয়নের পুমকাড়া গ্রামে দুর্ঘটনা ঘটে। আহতদের দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জরুরি বিভাগের চিকিৎসক ডা. শারমিন সুলতানা।
আহতরা হলেন, পুমকাড়া গ্রামের বাসিন্দা মুলফত আলীর ছেলে হাসান (১৮) ও একই গ্রামের অনিক আহমেদের ছেলে দ্বীন ইসলাম (৬)।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পুমকাড়া গ্রামের একটি চা-দোকানে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এ সময় শিশু দ্বীন ইসলাম ও হাসান এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলে দগ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেকে) হাসপাতালে পাঠান।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শারমিন সুলতানা বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে এসেছিলেন স্বজনরা। আমরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠিয়েছি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লার আড়াইওড়ায় সম্পত্তি নিয়ে বিরোধ ভাইকে কুপিয়ে জখমের অ...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা আদর্শ সদর উপজেলার আড়াইওরা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মো. ফারুক হো...
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাক...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খালেদা আক্তার (৭০)...
চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর আগেই ক...
কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভা...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৪ সেপ্টেম্বর:প্রথমবারের মতো কুমিল্লায় বর্তমান সরকার ও বিরোধী দলের সংসদ সদস...
বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্...
বাঙ্গরা প্রতিনিধি কুমিল্লা বাঙ্গরা উপজেলার এক নং শ্রীকাইল ইউনিয়ন এর উত্তর পেন্নই গ্রামের আনোয়ার...
ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠ...
মনোহরগঞ্জ প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নম্বর দক্...