প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Mar 2026, 12:18 AM
কুমিল্লা নিউমার্কেট ব্যবসায়ীদের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত
কুমিল্লা নিউমার্কেট ব্যবসায়ীদের আয়োজনে ও ব্যবসায়ী সাইফুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দোয়া মোনাজাতের মধ্য দিয়ে এই ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন কুমিল্লা মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ও কুমিল্লা নবগঠিত দোকান মালিক সমিতির সহ-সভাপতি শওকত আলি বকুল, এ সময় উপস্থিত ছিলেন মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক ইকরাম হোসেন তাজ ,মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম ছোটন,সেলিম মিয়া,নুরু মিয়া,মো:সাইফুল ইসলাম,মো:এনামুল,কাওছার আহমেদ,বাবুল মিয়া, সাঈদ আহমেদ, জুয়েল খন্দকার, ব্যবসায়ী জুয়েল সহ নিউমার্কেটের ব্যবসায়ীরা।
এ সময় কুমিল্লা মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন আহবায়ক ও নবগঠিত দোকান মালিক সমিতির সহ-সভাপতি শওকত আলী বকুল বলেন এই নিউ মার্কেট কাঁচা ঘর থেকে বহু তল ভবন নির্মিত হয়েছে যাদের সহযোগিতা ও শ্রম দিয়ে এবং বিগত সরকারের আমলে বহু নির্যাতন ও ত্যাগ স্বীকার করে এই নিউ মার্কেট কে আগলে রেখেছেন তাদেরকে বাদ দিয়ে কোন কমিটি হলে সেটি হবে অত্যন্ত দুঃখজনক। আমি নবগঠিত কুমিল্লা দোকান মালিক সমিতির নেতৃবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করে বলব আপনারা সরজমিনে গিয়ে সবকিছু যাচাই-বাছাই করে এ কমিটিটি পূর্ণ গঠন করেন এবং আগে কমিটিকে বিলুপ্তি ঘোষণা করেন।
তা না হলে আমরা তথা জাতীয়তাবাদী দল বিএনপি ত্যাগী এবং মূল ব্যবসায়ীদের কাছে দায়বদ্ধ থাকব।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাক...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খালেদা আক্তার (৭০)...
চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর আগেই ক...
কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভা...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৪ সেপ্টেম্বর:প্রথমবারের মতো কুমিল্লায় বর্তমান সরকার ও বিরোধী দলের সংসদ সদস...
বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্...
বাঙ্গরা প্রতিনিধি কুমিল্লা বাঙ্গরা উপজেলার এক নং শ্রীকাইল ইউনিয়ন এর উত্তর পেন্নই গ্রামের আনোয়ার...
ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠ...
মনোহরগঞ্জ প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নম্বর দক্...
ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর...
বর্ণীল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে আমরা ব্যাংকার্স পরিবার কুমিল্লা-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উ...