প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Mar 2026, 12:17 AM
মানবিক কুমিল্লার ১২ শত পরিবারের মাঝে লুঙ্গি শাড়ি ও পাঞ্জাবি উপহার বিতরণ
মানবিক কুমিল্লার আয়োজনে ও নাদের আহমেদ বাপ্পির সার্বিক ব্যবস্থাপনায় কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ডের ১২ শত পরিবারের মাঝে লুঙ্গি শাড়ি ও পাঞ্জাবি উপহার বিতরণ করা হয়।
শুক্রবার বিকেল চারটা ভূঁইয়া পুকুরপাড় স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার তুলে দেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম,
এ সময় প্রধান অতিথির বক্তব্যে আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন বাপ্পি এই এলাকার মানুষের পাশে থেকে মানুষদেরকে যে সাহায্য সহযোগিতা করছে আমি দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই। আমি আশা করব বাপ্পি যেভাবে আপনাদের পাশে সার্বক্ষণিক থাকে আগামীতে আপনাদের সেবা করার তাকে একটি সুযোগ দিবেন ।
নাদের আহমেদ বাপ্পি বলেন আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার , আমার ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে আপনাদের পাশে থেকে সারা জীবন আপনাদের সহযোগিতা করে যাওয়ার, আমি আছি ইনশাল্লাহ সব সময় আপনাদের পাশে।
এসময় উপস্থিত ছিলেন ১৪ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আখতার হোসেন, সহ-সভাপতি হারুন মিয়া, সহ-সভাপতি মাসুম মিয়া, সহ সভাপতি দুলাল মিয়া, সহ-সভাপতি বাচ্চু মিয়া, সহ-সভাপতি মানু মিয়া,এছাড়াও আরো উপস্থিত ছিলেন শশাংগঠনিক সম্পাদক মোঃ কামাল মিয়া, প্রচার সম্পাদক বিল্লাল মিয়া, বিএনপি নেতা জাকির মিয়া, মহিলা নেত্রী পান্না, প্রীতি, বিন্তি, রিয়া, আন্না।
যুবদল নেতা সোহেল, শাহ মোজাম্মেল রানা, অহিদুল তুহিন মিয়া সহ অন্যান্যরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাক...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খালেদা আক্তার (৭০)...
চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর আগেই ক...
কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভা...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৪ সেপ্টেম্বর:প্রথমবারের মতো কুমিল্লায় বর্তমান সরকার ও বিরোধী দলের সংসদ সদস...
বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্...
বাঙ্গরা প্রতিনিধি কুমিল্লা বাঙ্গরা উপজেলার এক নং শ্রীকাইল ইউনিয়ন এর উত্তর পেন্নই গ্রামের আনোয়ার...
ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠ...
মনোহরগঞ্জ প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নম্বর দক্...
ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর...
বর্ণীল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে আমরা ব্যাংকার্স পরিবার কুমিল্লা-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উ...